1. akhi@janatarjagoron.com : আখি আক্তার : আখি আক্তার
  2. foreign@janatarjagoron.com : আন্তর্জাতিক ডেস্ক : আন্তর্জাতিক ডেস্ক
  3. atau@janatarjagoron.com : Mohammed Ataullah : Mohammed Ataullah
  4. mosharaf.bbadcc@gmail.com : বিনোদন ডেস্ক : বিনোদন ডেস্ক
  5. jonotarjagoron@gmail.com : Editor :
  6. labony@janatarjagoron.com : ক্যাম্পাস প্রতিনিধি : ক্যাম্পাস প্রতিনিধি
  7. life@janatarjagorn.com : লাইফস্টাইল ডেস্ক : লাইফস্টাইল ডেস্ক
  8. onlinedesk2@janatarjagoron.com : অনলাইন ডেস্ক : অনলাইন ডেস্ক
  9. sohag@janatarjagoron.com : Khan Saiful Sohag : Khan Saiful Sohag
  10. info2@janatarjagoron.com : উপজেলা প্রতিনিধি : উপজেলা প্রতিনিধি
  11. mosharafrobindev@gmail.com : জেলা প্রতিনিধি : জেলা প্রতিনিধি
আন্তর্জাতিক Nature Index শীর্ষের দিকে বেরোবি - Janatar Jagoron
  • E-paper
  • English Version
  • শুক্রবার, ২৪ জুলাই ২০২৬, ০২:৩৩ পূর্বাহ্ন

আন্তর্জাতিক Nature Index শীর্ষের দিকে বেরোবি

  • সর্বশেষ আপডেট: শনিবার, ৩১ মে, ২০২৫
  • ২৭৯ বার পঠিত
BRUR পেল নেচার ইনডেক্সে সম্মানজনক স্থান

নেচার ইনডেক্সে ষষ্ঠ বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়
ইউনুচ রাতুল, বেরোবি প্রতিনিধি

আন্তর্জাতিক নেচার ইনডেক্স (Nature Index) হলো একটি ডেটাবেস যা বিশ্বের বিভিন্ন গবেষণা প্রতিষ্ঠান, বিশ্ববিদ্যালয় এবং দেশের উচ্চ-মানের বৈজ্ঞানিক গবেষণাপত্রের প্রকাশনার তথ্য সংগ্রহ করে এবং তার ভিত্তিতে তাদের র‍্যাঙ্কিং প্রকাশ করে। এইবারও তারা দেশের শীর্ষস্থানীয় গবেষণা প্রতিষ্ঠানগুলোর র‍্যাঙ্কিং প্রকাশিত করে যেখানে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় ষষ্ঠ স্থান অর্জন করেছে।

নেচার ইনডেক্সের সর্বশেষ তথ্যানুসারে, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, রংপুর ‘কাউন্ট’ (Count) ১ এবং ‘শেয়ার’ (Share) ০.৬০ নিয়ে এই তালিকায় স্থান করে নিয়েছে। বাংলাদেশের অন্যান্য শীর্ষস্থানীয় গবেষণা প্রতিষ্ঠান ও বিশ্ববিদ্যালয়ের মধ্যে ইন্টারন্যাশনাল সেন্টার ফর ডায়রিয়াল ডিজিজ রিসার্চ, বাংলাদেশ (ICDDR,B) ৩৪ ‘কাউন্ট’ এবং ৬.৪৫ ‘শেয়ার’ নিয়ে প্রথম স্থানে রয়েছে। এরপর রাজশাহী বিশ্ববিদ্যালয় (৩ ‘কাউন্ট’, ১.৫২ ‘শেয়ার’), বাংলাদেশ ইউনিভার্সিটি অফ ইঞ্জিনিয়ারিং এন্ড টেকনোলজি (BUET) (৭ ‘কাউন্ট’, ০.৮৪ ‘শেয়ার’), ঢাকা বিশ্ববিদ্যালয় (DU) (৭ ‘কাউন্ট’, ০.৭২ ‘শেয়ার’) এবং মিলিটারি ইনস্টিটিউট অফ সায়েন্স এন্ড টেকনোলজি (MIST) (১ ‘কাউন্ট’, ০.৬৭ ‘শেয়ার’) রয়েছে। এই তালিকায় দেশের পুরনো ও সুপ্রতিষ্ঠিত বিশ্ববিদ্যালয় এবং গবেষণা প্রতিষ্ঠানগুলোর সঙ্গে BRUR-এর মতো একটি নবীন বিশ্ববিদ্যালয়ের উপস্থিতি নিঃসন্দেহে তাদের গবেষণা প্রচেষ্টার একটি ইতিবাচক প্রতিফলন।

পোস্টটি শেয়ার করুন

এই বিভাগে আরও খবর..