1. akhi@janatarjagoron.com : আখি আক্তার : আখি আক্তার
  2. foreign@janatarjagoron.com : আন্তর্জাতিক ডেস্ক : আন্তর্জাতিক ডেস্ক
  3. atau@janatarjagoron.com : Mohammed Ataullah : Mohammed Ataullah
  4. mosharaf.bbadcc@gmail.com : বিনোদন ডেস্ক : বিনোদন ডেস্ক
  5. jonotarjagoron@gmail.com : Editor :
  6. labony@janatarjagoron.com : ক্যাম্পাস প্রতিনিধি : ক্যাম্পাস প্রতিনিধি
  7. life@janatarjagorn.com : লাইফস্টাইল ডেস্ক : লাইফস্টাইল ডেস্ক
  8. onlinedesk2@janatarjagoron.com : অনলাইন ডেস্ক : অনলাইন ডেস্ক
  9. sohag@janatarjagoron.com : Khan Saiful Sohag : Khan Saiful Sohag
  10. info2@janatarjagoron.com : উপজেলা প্রতিনিধি : উপজেলা প্রতিনিধি
  11. mosharafrobindev@gmail.com : জেলা প্রতিনিধি : জেলা প্রতিনিধি
রাষ্ট্র সবার : তারেক রহমানের বার্তা - Janatar Jagoron
  • E-paper
  • English Version
  • বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ০৫:৫৫ অপরাহ্ন

ধর্ম যার যার, দলমত ভিন্ন হতে পারে, কিন্তু রাষ্ট্র সবার : তারেক রহমানের বার্তা

  • সর্বশেষ আপডেট: শুক্রবার, ১১ অক্টোবর, ২০২৪
  • ১৭৬ বার পঠিত
তারেক রহমানের বার্তা

দলমত ও ধর্ম প্রতিটি মানুষের নিজের, তবে রাষ্ট্র সবার জন্য এবং নিরাপত্তা পাওয়ার অধিকারও সকলের বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

বৃহস্পতিবার (১০ অক্টোবর) বিকেলে নিজের ভেরিফাইড ফেসবুক পোস্টের মাধ্যমে তিনি এই কথা বলেন।

পোস্টে তিনি উল্লেখ করেন, মহান মুক্তিযুদ্ধের মূলমন্ত্র ছিল সাম্য, মানবিক মর্যাদা এবং সামাজিক সুবিচার। ধর্ম, বর্ণ, কিংবা ভৌগোলিক বা আদর্শিক অবস্থান নির্বিশেষে, প্রত্যেক নাগরিক যেন তার ধর্মীয়, রাজনৈতিক, সাংস্কৃতিক এবং সামাজিক অধিকার কোনো বাধা ছাড়াই উপভোগ করতে পারে—এই লক্ষ্যেই মুক্তিযোদ্ধারা লাখো প্রাণের বিনিময়ে বাংলাদেশ স্বাধীন করেছিলেন। মুক্তিযুদ্ধের সময়ে কে মুসলমান, কে হিন্দু, কে বৌদ্ধ, কে খ্রিস্টান—এই প্রশ্নের কোনো গুরুত্ব ছিল না।

তিনি আরও লিখেছেন, তাই স্বাধীন বাংলাদেশে তথাকথিত সংখ্যালঘু বা সংখ্যাগুরু নিয়ে চিন্তা করার কোনো প্রয়োজন নেই। দেশের প্রত্যেক নাগরিক সমান অধিকার ও স্বাধীনতা ভোগ করবে—এটাই বিএনপির নীতি ও রাজনৈতিক অবস্থান। আমরা বিশ্বাস করি, ধর্ম যার যার, দলমত যার যার, রাষ্ট্র সবার এবং নিরাপত্তা পাওয়ার অধিকার সবার।

তিনি আরো জানান, বাঙালি-অবাঙালি, বিশ্বাসী-অবিশ্বাসী, অথবা সংস্কারবাদী—প্রত্যেক নাগরিকের একমাত্র পরিচয় হচ্ছে, আমরা বাংলাদেশি। এই বাংলাদেশ আপনার, আমার এবং আমাদের সকলের।

পোস্টটি শেয়ার করুন

এই বিভাগে আরও খবর..