1. akhi@janatarjagoron.com : আখি আক্তার : আখি আক্তার
  2. foreign@janatarjagoron.com : আন্তর্জাতিক ডেস্ক : আন্তর্জাতিক ডেস্ক
  3. atau@janatarjagoron.com : Mohammed Ataullah : Mohammed Ataullah
  4. mosharaf.bbadcc@gmail.com : বিনোদন ডেস্ক : বিনোদন ডেস্ক
  5. jonotarjagoron@gmail.com : Editor :
  6. labony@janatarjagoron.com : ক্যাম্পাস প্রতিনিধি : ক্যাম্পাস প্রতিনিধি
  7. life@janatarjagorn.com : লাইফস্টাইল ডেস্ক : লাইফস্টাইল ডেস্ক
  8. onlinedesk2@janatarjagoron.com : অনলাইন ডেস্ক : অনলাইন ডেস্ক
  9. sohag@janatarjagoron.com : Khan Saiful Sohag : Khan Saiful Sohag
  10. info2@janatarjagoron.com : উপজেলা প্রতিনিধি : উপজেলা প্রতিনিধি
  11. mosharafrobindev@gmail.com : জেলা প্রতিনিধি : জেলা প্রতিনিধি
ইরানের ওপর আবারও যুক্তরাষ্ট্রের আঘাত - Janatar Jagoron

ইরানের ওপর আবারও যুক্তরাষ্ট্রের আঘাত

  • সর্বশেষ আপডেট: শুক্রবার, ৪ জুলাই, ২০২৫
  • ১৫০ বার পঠিত
ইরানের ওপর আবারও যুক্তরাষ্ট্রের আঘাত

ভুয়া কাগজে তেল? ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের ধাক্কা এবার বড়!
অনলাইন ডেস্ক

ইরানের তেল রপ্তানি ঘিরে নতুন করে নিষেধাজ্ঞার কষাঘাত হেনেছে যুক্তরাষ্ট্র। পারমাণবিক কর্মসূচি ও মধ্যপ্রাচ্যের জঙ্গি সংগঠনগুলোর পৃষ্ঠপোষকতার অভিযোগে এবার কড়াকড়ি আরোপ করেছে ওয়াশিংটন।

বৃহস্পতিবার (৩ জুলাই) মার্কিন অর্থ মন্ত্রণালয় এক প্রজ্ঞাপনে জানায়, ইরানি তেল বিক্রির সঙ্গে যুক্ত কয়েকটি প্রতিষ্ঠান ও হিজবুল্লাহ সংশ্লিষ্ট একটি গোষ্ঠীর ওপর নিষেধাজ্ঞা কার্যকর হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছে বার্তা সংস্থা রয়টার্স।

মার্কিন অর্থমন্ত্রী স্কট বেসেন্ট বলেন, “তেহরানের আয়-উৎসকে টার্গেট করে আমরা আর্থিক চাপ আরও বাড়াব। তাদের রাজস্ব যেন বৈশ্বিক উসকানিমূলক তৎপরতায় ব্যবহার না হয়, তা নিশ্চিত করাই আমাদের উদ্দেশ্য।”

তিনি আরও জানান, নিষেধাজ্ঞা অমান্য করে ইরানের জ্বালানি তেল কিনে ও সরবরাহ করে কোটি কোটি ডলারের বাণিজ্য অব্যাহত রয়েছে। এই চক্রকে থামাতেই মার্কিন প্রশাসনের কৌশলগত পদক্ষেপ নেওয়া হয়েছে।

তদন্তে উঠে এসেছে, ইরাকি-ব্রিটিশ ব্যবসায়ী সালিম আহমেদ সাইদের নেতৃত্বে একটি সংঘবদ্ধ গোষ্ঠী ২০২০ সাল থেকে এ ধরনের কার্যক্রম চালিয়ে আসছে। তার মালিকানাধীন একাধিক প্রতিষ্ঠান জড়িয়ে আছে এই তেল পাচারের সঙ্গে।

মার্কিন অর্থ মন্ত্রণালয় জানিয়েছে, সাইদের প্রতিষ্ঠানের মাধ্যমে ইরানের অপরিশোধিত তেলকে ইরাকের তেলের সঙ্গে মিশিয়ে তা ভুয়া কাগজে ইরাকি তেল হিসেবে দেখানো হয়। এরপর এসব তেল মধ্যপ্রাচ্যের দেশ যেমন সংযুক্ত আরব আমিরাত হয়ে ইউরোপীয় ও পশ্চিমা বাজারে রপ্তানি করা হয়।

এই নিষেধাজ্ঞা ইরানের বৈদেশিক বাণিজ্যে বড় ধাক্কা হয়ে দাঁড়াবে বলে ধারণা করছেন বিশ্লেষকরা।

পোস্টটি শেয়ার করুন

এই বিভাগে আরও খবর..