1. akhi@janatarjagoron.com : আখি আক্তার : আখি আক্তার
  2. foreign@janatarjagoron.com : আন্তর্জাতিক ডেস্ক : আন্তর্জাতিক ডেস্ক
  3. atau@janatarjagoron.com : Mohammed Ataullah : Mohammed Ataullah
  4. mosharaf.bbadcc@gmail.com : বিনোদন ডেস্ক : বিনোদন ডেস্ক
  5. jonotarjagoron@gmail.com : Editor :
  6. labony@janatarjagoron.com : ক্যাম্পাস প্রতিনিধি : ক্যাম্পাস প্রতিনিধি
  7. life@janatarjagorn.com : লাইফস্টাইল ডেস্ক : লাইফস্টাইল ডেস্ক
  8. onlinedesk2@janatarjagoron.com : অনলাইন ডেস্ক : অনলাইন ডেস্ক
  9. sohag@janatarjagoron.com : Khan Saiful Sohag : Khan Saiful Sohag
  10. info2@janatarjagoron.com : উপজেলা প্রতিনিধি : উপজেলা প্রতিনিধি
  11. mosharafrobindev@gmail.com : জেলা প্রতিনিধি : জেলা প্রতিনিধি
গাজায় যুদ্ধবিরতির শর্তের খবর ‘পুরোপুরি মিথ্যা’ - Janatar Jagoron

গাজায় যুদ্ধবিরতির শর্তের খবর ‘পুরোপুরি মিথ্যা’

  • সর্বশেষ আপডেট: রবিবার, ২৯ জুন, ২০২৫
  • ১৫৪ বার পঠিত
গাজায় যুদ্ধবিরতির শর্তের খবর ‘পুরোপুরি মিথ্যা’

গাজায় চুক্তি নয়, প্রতিরোধেই আস্থা রাখছে হামাস নেতৃত্ব
অনলাইন ডেস্ক

গাজায় যুদ্ধবিরতি নিয়ে হামাসের পক্ষ থেকে কোনো শর্ত দেওয়ার দাবি ‘স্পষ্টতই মিথ্যা ও অপপ্রচারমূলক’ বলে নাকচ করেছে ফিলিস্তিনি প্রতিরোধ সংগঠনটি। রোববার (২৯ জুন) দেওয়া এক জোরালো বিবৃতিতে হামাস জানায়, সম্প্রতি কিছু আন্তর্জাতিক গণমাধ্যম যেসব তথ্য পরিবেশন করেছে, তা ‘সম্পূর্ণ ভিত্তিহীন এবং ইসরায়েলের স্বার্থে চালিত মনগড়া প্রচারণা।’

বিশেষ করে স্কাই নিউজ আরাবিয়ার একটি প্রতিবেদন ঘিরেই হামাসের এই প্রতিক্রিয়া। প্রতিবেদনে বলা হয়েছিল, অজ্ঞাত এক ফিলিস্তিনি সূত্রের বরাতে তিনটি ‘শর্ত’ দিয়েছে হামাস— ১) বিদেশে থাকা হামাস নেতাদের নিরাপত্তা নিশ্চয়তা, ২) সংগঠনের আন্তর্জাতিক সম্পদের সুরক্ষা, এবং ৩) যুদ্ধ-পরবর্তী গাজা প্রশাসনে হামাসের সক্রিয় অংশগ্রহণ।

তবে এসব তথ্যকে সরাসরি প্রত্যাখ্যান করে হামাস জানায়, ‘এই ধরনের অপপ্রচার আমাদের অবস্থানের সম্পূর্ণ বিপরীত। আমরা গোপন ফাঁস বা বেনামি সূত্রে নয়, স্পষ্ট ভাষায় ও সরাসরি নিজেদের দাবি জানিয়ে থাকি।’

বিবৃতিতে আরও বলা হয়, ‘এই প্রতিবেদনের উদ্দেশ্যই হচ্ছে ইসরায়েলি আগ্রাসনের বাস্তবতা থেকে বিশ্ববাসীর দৃষ্টি সরিয়ে নেওয়া এবং ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলনের ভাবমূর্তি নষ্ট করা।’

এদিকে যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ট্রুথ স্যোশালে লিখেছেন, ‘গাজায় চুক্তি করো, জিম্মিদের ফিরিয়ে আনো।’ তার পূর্বাভাস, ‘এক সপ্তাহের মধ্যেই সমঝোতা হতে পারে।’

অন্যদিকে, গাজায় চলমান ইসরায়েলি বোমা বর্ষণে এখন পর্যন্ত নিহত হয়েছেন ৫৬ হাজার ৪১২ জন। ফিলিস্তিনি কেন্দ্রীয় পরিসংখ্যান ব্যুরোর তথ্য অনুযায়ী, নিহতদের মধ্যে রয়েছে প্রায় ১৮ হাজার শিশু ও ১২ হাজার ৪০০ নারী। ২০২৩ সালের ৭ অক্টোবর থেকে এ হত্যাযজ্ঞ চলছে।

পোস্টটি শেয়ার করুন

এই বিভাগে আরও খবর..