1. akhi@janatarjagoron.com : আখি আক্তার : আখি আক্তার
  2. foreign@janatarjagoron.com : আন্তর্জাতিক ডেস্ক : আন্তর্জাতিক ডেস্ক
  3. atau@janatarjagoron.com : Mohammed Ataullah : Mohammed Ataullah
  4. mosharaf.bbadcc@gmail.com : বিনোদন ডেস্ক : বিনোদন ডেস্ক
  5. jonotarjagoron@gmail.com : Editor :
  6. labony@janatarjagoron.com : ক্যাম্পাস প্রতিনিধি : ক্যাম্পাস প্রতিনিধি
  7. life@janatarjagorn.com : লাইফস্টাইল ডেস্ক : লাইফস্টাইল ডেস্ক
  8. onlinedesk2@janatarjagoron.com : অনলাইন ডেস্ক : অনলাইন ডেস্ক
  9. sohag@janatarjagoron.com : Khan Saiful Sohag : Khan Saiful Sohag
  10. info2@janatarjagoron.com : উপজেলা প্রতিনিধি : উপজেলা প্রতিনিধি
  11. mosharafrobindev@gmail.com : জেলা প্রতিনিধি : জেলা প্রতিনিধি
ভেনেজুয়েলায় তেল ব্যবসায় ফিরতে প্রস্তুত ট্রাফিগুরা গ্রুপ - Janatar Jagoron
  • E-paper
  • English Version
  • শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ১১:৩৫ অপরাহ্ন

শিরোনাম
এআই চ্যাটবটে কখনোই যেসব সংবেদনশীল তথ্য শেয়ার করবেন না ঝিনাইদহ মহেশপুরে বজ্রপাতে গৃহবধূ নিহত মেসি ও এএফএ’র বিরুদ্ধে যুক্তরাষ্ট্রে প্রতারণা মামলা ঘিরে হাদি হত্যাকাণ্ডে অস্ত্র ব্যবসায়ী হেলাল তিন দিনের রিমান্ডে এপ্রিল নয় মে মাসেও জ্বালানি তেলে কোনো সংকট থাকবে না অন্তর্বর্তী সরকারের সময় মব সহিংসতায় প্রশ্রয় ছিল : ডা. জাহেদ উর রহমান নতুন শ্রমবাজার খুঁজছে সরকার, মালয়েশিয়াসহ বিভিন্ন দেশে চুক্তির উদ্যোগ বিশ্বকাপের আগে আর্জেন্টিনার ২২ সদস্যের স্কোয়াড প্রায় চূড়ান্ত ঘোষণা আনুষ্ঠানিকভাবে পাঁচ আরব দেশের কাছে ক্ষতিপূরণ দাবি ইরানের হারাম উপার্জনে ইবাদত কবুল হয় না ইসলামের স্পষ্ট নির্দেশ

ভেনেজুয়েলায় তেল ব্যবসায় ফিরতে প্রস্তুত ট্রাফিগুরা গ্রুপ

  • সর্বশেষ আপডেট: মঙ্গলবার, ৬ জানুয়ারী, ২০২৬
  • ১৭০ বার পঠিত
ভেনেজুয়েলা

ভেনেজুয়েলা থেকে পুনরায় অপরিশোধিত তেল আমদানির সম্ভাবনা নিয়ে যুক্তরাষ্ট্র সরকারের সঙ্গে আলোচনায় বসার প্রস্তুতি নিচ্ছে বিশ্বের শীর্ষ পণ্য বাণিজ্যকারী প্রতিষ্ঠান ট্রাফিগুরা গ্রুপ। প্রতিষ্ঠানটি জানিয়েছে, এ বিষয়ে তারা ট্রাম্প প্রশাসনের সঙ্গে আনুষ্ঠানিক যোগাযোগের উদ্যোগ গ্রহণ করতে যাচ্ছে।

বিশ্বের অন্যতম বৃহৎ ধাতু ব্যবসায়ী এবং তেল বাণিজ্যে দ্বিতীয় বৃহত্তম প্রতিষ্ঠান ট্রাফিগুরা বিষয়টি নিশ্চিত করেছে। ব্লুমবার্গ টেলিভিশনকে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাফিগুরার বৈশ্বিক তেল বিভাগের প্রধান বেন লাকক বলেন, ভেনেজুয়েলায় পুনরায় তেল ব্যবসা শুরুর বিষয়ে যুক্তরাষ্ট্র সরকারের সঙ্গে আলোচনা করার পরিকল্পনা রয়েছে।

এই বক্তব্য এমন এক সময়ে সামনে এলো, যখন আন্তর্জাতিক কয়েকটি সংবাদমাধ্যম এর আগে জানিয়েছিল যে প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো ক্ষমতা হারানোর পর যুক্তরাষ্ট্র সরকার ভেনেজুয়েলায় সম্ভাব্য ব্যবসায়িক কার্যক্রম নিয়ে আন্তর্জাতিক তেল কোম্পানিগুলোর সঙ্গে আলোচনা করতে আগ্রহী।

বেন লাকক বলেন, বর্তমানে বৈশ্বিক তেল শিল্পে ভেনেজুয়েলা সবচেয়ে আলোচিত ইস্যুগুলোর একটি হয়ে উঠেছে। তার মতে, জ্বালানি খাতের সঙ্গে সংশ্লিষ্ট সবাই এখন নজর রাখছে— ভেনেজুয়েলায় কী ধরনের নতুন সুযোগ সৃষ্টি হতে পারে।

বিশাল তেল মজুত থাকা সত্ত্বেও দীর্ঘদিন ধরে যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা ও রাজনৈতিক অস্থিতিশীলতার কারণে ভেনেজুয়েলায় আন্তর্জাতিক কোম্পানিগুলোর কার্যক্রম প্রায় বন্ধ ছিল। তবে সাম্প্রতিক রাজনৈতিক পরিবর্তন এবং ওয়াশিংটনের অবস্থান পরিবর্তনের ইঙ্গিতের পর তেল কোম্পানিগুলো নতুন করে সম্ভাবনার দিকটি বিবেচনা করতে শুরু করেছে।

বিশ্লেষকদের মতে, ট্রাফিগুরার এই উদ্যোগ ভেনেজুয়েলার জ্বালানি খাতে আন্তর্জাতিক বিনিয়োগকারীদের ফেরার পথ উন্মুক্ত করতে পারে। তবে শেষ পর্যন্ত যুক্তরাষ্ট্রের নীতিগত সিদ্ধান্ত ও নিষেধাজ্ঞা সংক্রান্ত অবস্থানের ওপরই এ উদ্যোগের ভবিষ্যৎ নির্ভর করবে।

পোস্টটি শেয়ার করুন

এই বিভাগে আরও খবর..