1. akhi@janatarjagoron.com : আখি আক্তার : আখি আক্তার
  2. foreign@janatarjagoron.com : আন্তর্জাতিক ডেস্ক : আন্তর্জাতিক ডেস্ক
  3. atau@janatarjagoron.com : Mohammed Ataullah : Mohammed Ataullah
  4. mosharaf.bbadcc@gmail.com : বিনোদন ডেস্ক : বিনোদন ডেস্ক
  5. jonotarjagoron@gmail.com : Editor :
  6. labony@janatarjagoron.com : ক্যাম্পাস প্রতিনিধি : ক্যাম্পাস প্রতিনিধি
  7. life@janatarjagorn.com : লাইফস্টাইল ডেস্ক : লাইফস্টাইল ডেস্ক
  8. onlinedesk2@janatarjagoron.com : অনলাইন ডেস্ক : অনলাইন ডেস্ক
  9. sohag@janatarjagoron.com : Khan Saiful Sohag : Khan Saiful Sohag
  10. info2@janatarjagoron.com : উপজেলা প্রতিনিধি : উপজেলা প্রতিনিধি
  11. mosharafrobindev@gmail.com : জেলা প্রতিনিধি : জেলা প্রতিনিধি
পাকিস্তানের আঘাতে ভারত হারালো ৫ যুদ্ধবিমান - Janatar Jagoron
  • E-paper
  • English Version
  • মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০৭:৫২ অপরাহ্ন

শিরোনাম

পাকিস্তানের আঘাতে ভারত হারালো ৫ যুদ্ধবিমান

  • সর্বশেষ আপডেট: বুধবার, ৭ মে, ২০২৫
  • ২৫৬ বার পঠিত
ভারত পাকিস্তান যুদ্ধ

ভারতের বিমানবাহিনীর বড় ক্ষতি পাকিস্তানের হামলায়
অনলাইন ডেস্ক
ভারতের ‘অকারণে’ চালানো ক্ষেপণাস্ত্র হামলার দুঃসাহসিক জবাবে শক্তিশালী পাল্টা আঘাত হেনেছে পাকিস্তান। প্রতিশোধমূলক এই হামলায় পাঁচটি ভারতীয় যুদ্ধবিমান ও একটি ড্রোনকে আকাশেই গুঁড়িয়ে দিয়েছে পাকিস্তানের সশস্ত্র বাহিনী। শুধু তাই নয়, ভারতের একটি ব্রিগেড সদর দপ্তর এবং একাধিক সীমান্ত চৌকিও ধ্বংস করা হয়েছে বলে নিশ্চিত করেছে পাকিস্তানের আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর)।

আইএসপিআর প্রধান লে. জেনারেল আহমেদ শরীফ চৌধুরী জানিয়েছেন, পাঞ্জাব ও আজাদ কাশ্মীরের শহরগুলোতে ভারতের কাপুরুষোচিত হামলার পর পাকিস্তান পুরো শক্তি দিয়ে পাল্টা আঘাত হানে। এতে ভারতের বিমান বাহিনীর (আইএএফ) ৫টি জেট, একটি ড্রোন এবং ব্রিগেড সদর দপ্তর চূর্ণবিচূর্ণ হয়েছে।

তিনি স্পষ্ট করেছেন, অভিযানে পাকিস্তানের বিমান বাহিনীর কোনো জেট ক্ষতিগ্রস্ত হয়নি। ভারতের বিধ্বস্ত যুদ্ধবিমানগুলোর মধ্যে রয়েছে তিনটি ফ্রান্সের তৈরি রাফায়েল, একটি রাশিয়ার তৈরি এসইউ-৩০ এমকেআই এবং একটি মিগ-২৯।

মধ্যরাতে ভারতের হামলার ঘটনায় ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছে পাকিস্তান সরকার ও সেনাবাহিনী। তাদের ভাষায়, এই কাপুরুষোচিত আক্রমণের জবাব হবে আরও কঠিন ও ভয়াবহ।

পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ এআরওয়াই নিউজকে বলেছেন, ভারত বেসামরিক এলাকায় কাপুরুষোচিত হামলা চালিয়েছে এবং নিজস্ব আকাশসীমা থেকে নিরাপদে থেকে এসব করছে। তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, “তারা যেন আকাশে বের হয়, পাকিস্তান তাদের সমুচিত জবাব দেবে।”

ইসলামাবাদের সিদ্ধান্ত জানতে চাইলে খাজা আসিফ দৃঢ় কণ্ঠে বলেন, “পাকিস্তান বদলা নেবে। এই হামলার জবাব হবে ভারতের চেয়ে অনেক বড় পরিসরে। তারা শুধু বেসামরিকদের লক্ষ্য করেনি, বরং নিজেদের আকাশসীমা থেকে এই কাপুরুষোচিত কাজ করেছে।”

পোস্টটি শেয়ার করুন

এই বিভাগে আরও খবর..