1. akhi@janatarjagoron.com : আখি আক্তার : আখি আক্তার
  2. foreign@janatarjagoron.com : আন্তর্জাতিক ডেস্ক : আন্তর্জাতিক ডেস্ক
  3. atau@janatarjagoron.com : Mohammed Ataullah : Mohammed Ataullah
  4. mosharaf.bbadcc@gmail.com : বিনোদন ডেস্ক : বিনোদন ডেস্ক
  5. jonotarjagoron@gmail.com : Editor :
  6. labony@janatarjagoron.com : ক্যাম্পাস প্রতিনিধি : ক্যাম্পাস প্রতিনিধি
  7. life@janatarjagorn.com : লাইফস্টাইল ডেস্ক : লাইফস্টাইল ডেস্ক
  8. onlinedesk2@janatarjagoron.com : অনলাইন ডেস্ক : অনলাইন ডেস্ক
  9. sohag@janatarjagoron.com : Khan Saiful Sohag : Khan Saiful Sohag
  10. info2@janatarjagoron.com : উপজেলা প্রতিনিধি : উপজেলা প্রতিনিধি
  11. mosharafrobindev@gmail.com : জেলা প্রতিনিধি : জেলা প্রতিনিধি
খাগড়াছড়ি ও রাঙামাটিতে সংঘর্ষের ঘটনায় তদন্ত কার্যক্রম শুরু হয়েছে। - Janatar Jagoron
  • E-paper
  • English Version
  • সোমবার, ২৭ এপ্রিল ২০২৬, ১০:৫৫ পূর্বাহ্ন

খাগড়াছড়ি ও রাঙামাটিতে সংঘর্ষের ঘটনায় তদন্ত কার্যক্রম শুরু হয়েছে।

  • সর্বশেষ আপডেট: রবিবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৪
  • ১৬১ বার পঠিত
খাগড়াছড়ি ও রাঙামাটি

ক্ষতিগ্রস্ত বাজার পরিদর্শনের পর স্থানীয় বিশিষ্ট ব্যক্তিদের সঙ্গে আলোচনা করে তদন্ত কমিটির কার্যক্রম শুরু হয়।

তদন্ত কমিটির প্রধান হিসেবে চট্টগ্রামের অতিরিক্ত বিভাগীয় কমিশনার মোহাম্মদ নুরুল্লাহ নূরীর নেতৃত্বে খাগড়াছড়ির অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট রোজলিন শহীদ চৌধুরী, খাগড়াছড়ি সদর সর্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. তফিকুল আলম, দীঘিনালা উপজেলা নির্বাহী অফিসার মো. মামুনুর রশীদসহ অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।

কমিটির সদস্যরা আগুনে ক্ষতিগ্রস্ত বাজার পরিদর্শন করেন এবং ব্যবসায়ী ও প্রত্যক্ষদর্শীদের সঙ্গে আলোচনা করেন। পরে উপজেলা পরিষদ কার্যালয়ে পাহাড়ি ও বাঙালি নেতৃবৃন্দ ও অন্যান্য বিশিষ্টদের সঙ্গে মতবিনিময় করেন। তারা ঘটনাটি সম্পর্কে বিস্তারিত জানার চেষ্টা করেন এবং সবার কাছে সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখার আহ্বান জানান।

ঘটনাস্থল পরিদর্শন শেষে তদন্ত কমিটির প্রধান অতিরিক্ত বিভাগীয় কমিশনার মোহাম্মদ নুরুল্লাহ নূরী বলেন, প্রত্যক্ষদর্শীদের সাক্ষ্যগ্রহণ, সুধীজনের মতামত, ঘটনার ভিডিও ও সংবাদপত্রের প্রতিবেদন বিশ্লেষণ করে ঘটনার কারণ চিহ্নিত করে তদন্ত প্রতিবেদন প্রস্তুত করা হবে।

খাগড়াছড়ি ও রাঙামাটিতে সাম্প্রতিক সংঘর্ষের ঘটনায় গঠিত তদন্ত কমিটি দুই সপ্তাহের মধ্যে তাদের প্রতিবেদন জমা দেবে।

উল্লেখযোগ্য যে, গত ১৮ সেপ্টেম্বর খাগড়াছড়ি সদরে এক যুবককে পিটিয়ে হত্যার অভিযোগের পর খাগড়াছড়ি ও রাঙামাটিতে সহিংসতা ছড়িয়ে পড়ে, যেখানে চারজন নিহত এবং বহু মানুষ আহত হন।

পোস্টটি শেয়ার করুন

এই বিভাগে আরও খবর..