1. akhi@janatarjagoron.com : আখি আক্তার : আখি আক্তার
  2. foreign@janatarjagoron.com : আন্তর্জাতিক ডেস্ক : আন্তর্জাতিক ডেস্ক
  3. atau@janatarjagoron.com : Mohammed Ataullah : Mohammed Ataullah
  4. mosharaf.bbadcc@gmail.com : বিনোদন ডেস্ক : বিনোদন ডেস্ক
  5. jonotarjagoron@gmail.com : Editor :
  6. labony@janatarjagoron.com : ক্যাম্পাস প্রতিনিধি : ক্যাম্পাস প্রতিনিধি
  7. life@janatarjagorn.com : লাইফস্টাইল ডেস্ক : লাইফস্টাইল ডেস্ক
  8. onlinedesk2@janatarjagoron.com : অনলাইন ডেস্ক : অনলাইন ডেস্ক
  9. sohag@janatarjagoron.com : Khan Saiful Sohag : Khan Saiful Sohag
  10. info2@janatarjagoron.com : উপজেলা প্রতিনিধি : উপজেলা প্রতিনিধি
  11. mosharafrobindev@gmail.com : জেলা প্রতিনিধি : জেলা প্রতিনিধি
দিনাজপুরে দুই সমিতির বিরোধে অচল ফুলবাড়ী-রংপুর বাস রুট, যাত্রীদের দুর্ভোগ চরমে! - Janatar Jagoron
  • E-paper
  • English Version
  • রবিবার, ২৬ এপ্রিল ২০২৬, ১০:৩৯ অপরাহ্ন

দিনাজপুরে দুই সমিতির বিরোধে অচল ফুলবাড়ী-রংপুর বাস রুট, যাত্রীদের দুর্ভোগ চরমে!

  • সর্বশেষ আপডেট: বুধবার, ২৫ ডিসেম্বর, ২০২৪
  • ১৫২ বার পঠিত
সমিতির বিরোধে অচল ফুলবাড়ী
this is a collected or created picture for Janatar Jagoron news.

দিনাজপুরের ফুলবাড়ী-রংপুর সড়কে বাস চলাচল নিয়ে দিনাজপুর বাস মালিক সমিতি এবং পার্বতীপুর বাস মালিক সমিতির মধ্যে বিরোধ সৃষ্টি হয়েছে। এর ফলে গত সাত দিন ধরে এই রুটে বাস চলাচল সম্পূর্ণ বন্ধ রয়েছে। এতে ভোগান্তিতে পড়েছেন সাধারণ যাত্রীরা। পাশাপাশি বাসের চালক, সহকারীসহ সংশ্লিষ্ট প্রায় অর্ধশত শ্রমিক কর্মহীন হয়ে পড়েছেন।

শারমিন পরিবহনের এক বাসচালক মঈনুল ইসলাম এবং ফুলবাড়ী বাসস্ট্যান্ডের বুকিং মাস্টার ও শ্রমিক নেতা ইমদাদুল হক জানান, ১৮ ডিসেম্বর থেকে শুরু হওয়া এই বিরোধের কারণে ফুলবাড়ী-রংপুর রুটে সরাসরি বাস চলাচল বন্ধ রয়েছে। ফলে যাত্রীরা যেমন সমস্যার মুখে পড়েছেন, তেমনি শ্রমিকরা কর্মহীন হয়ে পড়েছেন এবং মানবেতর জীবনযাপন করছেন। কবে বাস চলাচল পুনরায় শুরু হবে তা অনিশ্চিত বলে তারা জানান।

গণমাধ্যমে প্রকাশিত তথ্য অনুযায়ী, দিনাজপুর বাস মালিক সমিতি প্রায় ২০ বছর ধরে ফুলবাড়ী-রংপুর সড়কে ১১টি বাস পরিচালনা করে আসছে। এর মধ্যে পার্বতীপুর বাস মালিক সমিতির একটি বাস রয়েছে।

ফুলবাড়ী বাসস্ট্যান্ড পরিদর্শনে দেখা গেছে, সেখানে বেশ কিছু বাস সারিবদ্ধভাবে দাঁড়িয়ে আছে। শ্রমিকরা সময় কাটাচ্ছেন গল্পগুজব করে। তাদের মুখে দুশ্চিন্তার ছাপ স্পষ্ট। কবে এই সমস্যার সমাধান হবে এবং তারা আবার কাজ শুরু করতে পারবেন, এটাই তাদের বড় প্রশ্ন।

দিনাজপুর মোটর পরিবহন শ্রমিক ইউনিয়ন ফুলবাড়ী স্ট্যান্ড শাখার সাধারণ সম্পাদক অধ্যক্ষ এটিএম মাহাবুবুল আলম বুলবুল জানান, মালিকদের দ্বন্দ্বের কারণে এই রুটে সাত দিন ধরে বাস চলাচল বন্ধ রয়েছে। এতে প্রায় অর্ধশত শ্রমিক কর্মহীন হয়ে পড়েছেন। কবে এই পরিস্থিতির সমাধান হবে তা নিশ্চিত করে বলা যাচ্ছে না। তিনি আরও জানান, পার্বতীপুর মালিক সমিতি ফুলবাড়ী থেকে সরাসরি রংপুরগামী বাস চলাচল বন্ধ করে পার্বতীপুরের মহেশপুর থেকে রংপুর রুটে বাস চালাচ্ছে।

পার্বতীপুর বাস মালিক সমিতির সাধারণ সম্পাদক ফয়জার রহমান গণমাধ্যমকে জানান, দিনাজপুর জেলায় দুইটি মালিক সমিতি রয়েছে। ফুলবাড়ী-রংপুর রুটে ৬০ কিলোমিটার সড়কের মধ্যে ৩৫ কিলোমিটার দিনাজপুর জেলায় এবং এর মধ্যে ১৭ কিলোমিটার পার্বতীপুর এলাকায় অবস্থিত। পার্বতীপুর মালিক সমিতির দাবি, এ রুটে তাদের ১০টি বাস চলাচলের অনুমোদন রয়েছে। কিন্তু অতীতে একটি মাত্র বাস চলাচলের অনুমতি দেওয়া হয়েছিল। সম্প্রতি তাদের ১০টি বাস পরিচালনার অনুমতির জন্য চিঠি দেওয়া হলেও কোনো উত্তর না পাওয়ায় বাধ্য হয়ে ১৮ ডিসেম্বর থেকে এই রুটে বাস চলাচল বন্ধ রাখা হয়েছে।

দিনাজপুর বাস মালিক সমিতির সাধারণ সম্পাদক মো. শাহেদ রিয়াজ বলেন, সমস্যাটি সমাধানের জন্য জেলা প্রশাসক ও পুলিশ সুপারকে অবহিত করা হয়েছে। খুব শিগগিরই বিষয়টির সমাধান হবে বলে আশা করা হচ্ছে।

দিনাজপুর জেলা প্রশাসক মো. রফিকুল ইসলাম জানান, বাস মালিকদের সঙ্গে আলোচনা করে সমস্যার সমাধান করার চেষ্টা চলছে। অল্প সময়ের মধ্যেই এটি সমাধান করা সম্ভব হবে বলে তিনি আশা প্রকাশ করেন।

পোস্টটি শেয়ার করুন

এই বিভাগে আরও খবর..