1. akhi@janatarjagoron.com : আখি আক্তার : আখি আক্তার
  2. foreign@janatarjagoron.com : আন্তর্জাতিক ডেস্ক : আন্তর্জাতিক ডেস্ক
  3. atau@janatarjagoron.com : Mohammed Ataullah : Mohammed Ataullah
  4. mosharaf.bbadcc@gmail.com : বিনোদন ডেস্ক : বিনোদন ডেস্ক
  5. jonotarjagoron@gmail.com : Editor :
  6. labony@janatarjagoron.com : ক্যাম্পাস প্রতিনিধি : ক্যাম্পাস প্রতিনিধি
  7. life@janatarjagorn.com : লাইফস্টাইল ডেস্ক : লাইফস্টাইল ডেস্ক
  8. onlinedesk2@janatarjagoron.com : অনলাইন ডেস্ক : অনলাইন ডেস্ক
  9. sohag@janatarjagoron.com : Khan Saiful Sohag : Khan Saiful Sohag
  10. info2@janatarjagoron.com : উপজেলা প্রতিনিধি : উপজেলা প্রতিনিধি
  11. mosharafrobindev@gmail.com : জেলা প্রতিনিধি : জেলা প্রতিনিধি
কিশোরগঞ্জে পাগলা কুকুরের তাণ্ডব: একরাতে ৫০ জন আহত! - Janatar Jagoron

কিশোরগঞ্জে পাগলা কুকুরের তাণ্ডব: একরাতে ৫০ জন আহত!

  • সর্বশেষ আপডেট: শনিবার, ২১ ডিসেম্বর, ২০২৪
  • ১৯২ বার পঠিত
পাগলা কুকুরের তাণ্ডব
this is a collected or created picture for Janatar Jagoron news.

কিশোরগঞ্জের হোসেনপুরে পাগলা কুকুরের আক্রমণে অন্তত ৫০ জন আহত হয়েছেন। বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) রাত থেকে শুরু করে শুক্রবার (২০ ডিসেম্বর) দুপুর পর্যন্ত উপজেলার মাধখলা, ঢেকিয়া এবং দ্বীপেশ্বর গ্রামে এই ঘটনা ঘটে।

আহতদের মধ্যে চিকিৎসা গ্রহণ করা ১৪ জনের পরিচয় পাওয়া গেছে। তারা হলেন মনি (৮), তানভির (১৩), মাহিন (৩০), ফরিদ (৪২), মনজিলা (৩৫), রুমি (১০), সরলা (৫০), লুৎফা (৫০), করিমা (৬০), মুনজুর (২০), জেসমিন (৫০), শারমিন (২২), শামিম (৩৭), এবং নোহা (৫)।

স্থানীয় বাসিন্দারা জানান, বৃহস্পতিবার রাতে মাধখলা গ্রামে একটি পাগলা কুকুর কয়েকজনকে আক্রমণ করে এবং কামড়ে দেয়। পরে আহতরা রাতেই হোসেনপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গিয়ে চিকিৎসা নেন।

শুক্রবার সকাল থেকে দুপুর পর্যন্ত ঢেকিয়া এবং দ্বীপেশ্বর এলাকায়ও একই ধরনের ঘটনা ঘটে। এসব ঘটনায় বেশ কয়েকজন আহত হন এবং তাদের মধ্যে অনেকে স্থানীয় ফার্মেসি থেকে প্রাথমিক চিকিৎসা গ্রহণ করেন।

পাগলা কুকুরের কামড়ে ৫০ জনের বেশি মানুষ আহত হওয়ায় ওই এলাকার বাসিন্দাদের মধ্যে আতঙ্ক বিরাজ করছে।

হোসেনপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. তানভীর হাসান জিকো জানান, আহত ১৪ জনকে স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা প্রদান করা হয়েছে। এছাড়াও অনেকেই বিভিন্ন ফার্মেসি এবং ক্লিনিকে চিকিৎসা নিয়েছেন বলে তিনি জানান।

পোস্টটি শেয়ার করুন

এই বিভাগে আরও খবর..