1. akhi@janatarjagoron.com : আখি আক্তার : আখি আক্তার
  2. foreign@janatarjagoron.com : আন্তর্জাতিক ডেস্ক : আন্তর্জাতিক ডেস্ক
  3. atau@janatarjagoron.com : Mohammed Ataullah : Mohammed Ataullah
  4. mosharaf.bbadcc@gmail.com : বিনোদন ডেস্ক : বিনোদন ডেস্ক
  5. jonotarjagoron@gmail.com : Editor :
  6. labony@janatarjagoron.com : ক্যাম্পাস প্রতিনিধি : ক্যাম্পাস প্রতিনিধি
  7. life@janatarjagorn.com : লাইফস্টাইল ডেস্ক : লাইফস্টাইল ডেস্ক
  8. onlinedesk2@janatarjagoron.com : অনলাইন ডেস্ক : অনলাইন ডেস্ক
  9. sohag@janatarjagoron.com : Khan Saiful Sohag : Khan Saiful Sohag
  10. info2@janatarjagoron.com : উপজেলা প্রতিনিধি : উপজেলা প্রতিনিধি
  11. mosharafrobindev@gmail.com : জেলা প্রতিনিধি : জেলা প্রতিনিধি
মহান বিজয় দিবস উদযাপনে জামালপুর জেলা পুলিশের শ্রদ্ধা নিবেদন - Janatar Jagoron
  • E-paper
  • English Version
  • সোমবার, ২৭ এপ্রিল ২০২৬, ০২:১৬ পূর্বাহ্ন

মহান বিজয় দিবস উদযাপনে জামালপুর জেলা পুলিশের শ্রদ্ধা নিবেদন

  • সর্বশেষ আপডেট: সোমবার, ১৬ ডিসেম্বর, ২০২৪
  • ১৭১ বার পঠিত
জামালপুর জেলা পুলিশের শ্রদ্ধা নিবেদন
this is a collected or created picture for Janatar Jagoron news.

জাহিদ হাসান, জেলা প্রতিনিধি, জামালপুর

আজ ১৬ ডিসেম্বর, বাঙালি জাতির ইতিহাসে এক গৌরবময় দিন—মহান বিজয় দিবস। ১৯৭১ সালের এই দিনে ঢাকার রেসকোর্স ময়দানে (বর্তমানে সোহরাওয়ার্দী উদ্যান) পাকিস্তানি হানাদার বাহিনী আত্মসমর্পণ করে। দীর্ঘ নয় মাসের রক্তক্ষয়ী মুক্তিযুদ্ধ শেষে বাঙালি জাতি অর্জন করে কাঙ্ক্ষিত স্বাধীনতা। এ দিনই বিশ্ব মানচিত্রে প্রতিষ্ঠিত হয় লাল-সবুজের পতাকা।

বিজয়ের ৫৪তম প্রভাতে জামালপুর জেলার শহীদ স্মৃতি স্তম্ভে ফুল দিয়ে শহীদ মুক্তিযোদ্ধাদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন জেলার মাননীয় পুলিশ সুপার জনাব সৈয়দ রফিকুল ইসলাম (পিপিএম-সেবা)। তার নেতৃত্বে শ্রদ্ধা নিবেদনে অংশ নেন পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাসহ জেলার বিভিন্ন স্তরের কর্মকর্তা-কর্মচারীরা।

মাননীয় পুলিশ সুপার জনাব সৈয়দ রফিকুল ইসলাম বলেন, “বিজয়ের এই মাহেন্দ্রক্ষণে আমরা শ্রদ্ধাভরে স্মরণ করছি জাতির সেই সূর্যসন্তানদের, যাঁদের আত্মত্যাগে আমরা স্বাধীন দেশ পেয়েছি। তাঁদের ত্যাগের মহিমা আমাদের অনুপ্রেরণা জোগায় দেশপ্রেম ও দায়িত্ববোধে উদ্দীপ্ত হয়ে কাজ করার।”

জামালপুরের শহীদ স্মৃতি স্তম্ভে সকাল থেকে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ পুষ্পস্তবক অর্পণ করেন। জেলা প্রশাসন, মুক্তিযোদ্ধা সংসদ, শিক্ষাপ্রতিষ্ঠান, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনগুলোও এ দিনে শ্রদ্ধা নিবেদনে অংশ নেয়।

বিজয়ের এই দিনে পুরো জামালপুর জেলা উজ্জীবিত ছিল দেশপ্রেমের চেতনায়। নানা আয়োজনে দিনটি উদযাপন করা হয়। স্কুল, কলেজ এবং বিভিন্ন সংগঠনের উদ্যোগে বিজয় র‍্যালি, সাংস্কৃতিক অনুষ্ঠান, আলোচনা সভা ও প্রামাণ্যচিত্র প্রদর্শনী আয়োজন করা হয়।

জামালপুরের মানুষদের জন্য দিনটি শুধু আনন্দের নয়, কৃতজ্ঞতায় ভরা। শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে তারা জাতি গঠনে প্রত্যেককে দায়িত্বশীল ভূমিকা পালনের অঙ্গীকার করেন।

পোস্টটি শেয়ার করুন

এই বিভাগে আরও খবর..