1. akhi@janatarjagoron.com : আখি আক্তার : আখি আক্তার
  2. foreign@janatarjagoron.com : আন্তর্জাতিক ডেস্ক : আন্তর্জাতিক ডেস্ক
  3. atau@janatarjagoron.com : Mohammed Ataullah : Mohammed Ataullah
  4. mosharaf.bbadcc@gmail.com : বিনোদন ডেস্ক : বিনোদন ডেস্ক
  5. jonotarjagoron@gmail.com : Editor :
  6. labony@janatarjagoron.com : ক্যাম্পাস প্রতিনিধি : ক্যাম্পাস প্রতিনিধি
  7. life@janatarjagorn.com : লাইফস্টাইল ডেস্ক : লাইফস্টাইল ডেস্ক
  8. onlinedesk2@janatarjagoron.com : অনলাইন ডেস্ক : অনলাইন ডেস্ক
  9. sohag@janatarjagoron.com : Khan Saiful Sohag : Khan Saiful Sohag
  10. info2@janatarjagoron.com : উপজেলা প্রতিনিধি : উপজেলা প্রতিনিধি
  11. mosharafrobindev@gmail.com : জেলা প্রতিনিধি : জেলা প্রতিনিধি
হবিগঞ্জে অটোরিকশা ভাড়ার তর্ক থেকে রক্তক্ষয়ী সংঘর্ষে আহত ৫০+ - Janatar Jagoron
  • E-paper
  • English Version
  • সোমবার, ২৭ এপ্রিল ২০২৬, ০২:১৬ পূর্বাহ্ন

হবিগঞ্জে অটোরিকশা ভাড়ার তর্ক থেকে রক্তক্ষয়ী সংঘর্ষে আহত ৫০+

  • সর্বশেষ আপডেট: রবিবার, ৮ ডিসেম্বর, ২০২৪
  • ১৬২ বার পঠিত
আহত
this is a collected or created picture for Janatar Jagoron news.

হবিগঞ্জের বাহুবল উপজেলায় আজ রোববার সকালে অটোরিকশার ভাড়া নিয়ে বিরোধের জেরে দুই পক্ষের সংঘর্ষে অন্তত অর্ধশতাধিক ব্যক্তি আহত হয়েছেন। সংঘর্ষের সময় বেশ কিছু দোকানে লুটপাট এবং অগ্নিসংযোগের ঘটনাও ঘটেছে। পরে সেনাবাহিনী ও পুলিশের তৎপরতায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।

সংঘর্ষের কারণে ঢাকা-সিলেট মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আসার পর বেলা দুইটার দিকে যান চলাচল স্বাভাবিক হয়।

পুলিশ সূত্রে জানা যায়, সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার মৌছাক এলাকায় বেড়াখাল গ্রামের বাসিন্দা ও অটোরিকশাচালক সালমান মিয়া (২০) এবং সাতপাড়িয়া গ্রামের বাসিন্দা ও যাত্রী সাজিদ তালুকদারের (৫৫) মধ্যে ভাড়া নিয়ে কথা-কাটাকাটি শুরু হয়। চালক ১৫ টাকা ভাড়া দাবি করেন, কিন্তু যাত্রী ১০ টাকা দিতে চান। এ নিয়ে শুরু হওয়া তর্ক হাতাহাতিতে রূপ নেয়। পরে উভয়েই নিজ নিজ গ্রামের লোকজন নিয়ে মৌছাক এলাকায় আসেন।

দুই পক্ষ লাঠিসোঁটা, বাঁশ ও দেশীয় অস্ত্র নিয়ে ঢাকা-সিলেট মহাসড়কে সংঘর্ষে লিপ্ত হয়। সংঘর্ষ চলাকালে মৌছাক এলাকার বেশ কয়েকটি দোকানে ভাঙচুর এবং লুটপাটের ঘটনা ঘটে। এ ছাড়া সাতটি দোকানে আগুন ধরিয়ে দেওয়া হয়। খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি শান্ত করার চেষ্টা চালায়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ কাঁদানে গ্যাসের সাতটি শেল নিক্ষেপ করে। পাশাপাশি ফায়ার সার্ভিসের সদস্যরা এসে আগুন নিয়ন্ত্রণে আনেন।

পুলিশ আরও জানায়, পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে উঠলে বেলা দেড়টার দিকে ঘটনাস্থলে সেনাবাহিনী মোতায়েন করা হয়। সেনাবাহিনী এবং পুলিশের যৌথ উদ্যোগে পরিস্থিতি পুরোপুরি নিয়ন্ত্রণে আসে। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে এবং ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। সংঘর্ষের ঘটনায় উভয় পক্ষের ৪০ থেকে ৪৫ জনসহ পাঁচজন পুলিশ সদস্য আহত হয়েছেন।

বাহুবল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জাহিদুল ইসলাম গণমাধ্যমকে বলেন, সংঘর্ষের ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য তিনজনকে আটক করা হয়েছে। এ ছাড়া সংঘর্ষের ঘটনায় একটি মামলা করার প্রক্রিয়া চলছে।

পোস্টটি শেয়ার করুন

এই বিভাগে আরও খবর..