1. akhi@janatarjagoron.com : আখি আক্তার : আখি আক্তার
  2. foreign@janatarjagoron.com : আন্তর্জাতিক ডেস্ক : আন্তর্জাতিক ডেস্ক
  3. atau@janatarjagoron.com : Mohammed Ataullah : Mohammed Ataullah
  4. mosharaf.bbadcc@gmail.com : বিনোদন ডেস্ক : বিনোদন ডেস্ক
  5. jonotarjagoron@gmail.com : Editor :
  6. labony@janatarjagoron.com : ক্যাম্পাস প্রতিনিধি : ক্যাম্পাস প্রতিনিধি
  7. life@janatarjagorn.com : লাইফস্টাইল ডেস্ক : লাইফস্টাইল ডেস্ক
  8. onlinedesk2@janatarjagoron.com : অনলাইন ডেস্ক : অনলাইন ডেস্ক
  9. sohag@janatarjagoron.com : Khan Saiful Sohag : Khan Saiful Sohag
  10. info2@janatarjagoron.com : উপজেলা প্রতিনিধি : উপজেলা প্রতিনিধি
  11. mosharafrobindev@gmail.com : জেলা প্রতিনিধি : জেলা প্রতিনিধি
মনপুরায় বিদ্যুৎ গ্রিড সংযোগে সরকারের বড় পদক্ষেপ - Janatar Jagoron

মনপুরায় বিদ্যুৎ গ্রিড সংযোগে সরকারের বড় পদক্ষেপ

  • সর্বশেষ আপডেট: শনিবার, ১১ অক্টোবর, ২০২৫
  • ২৭৯ বার পঠিত
জাতীয় গ্রিডে যুক্ত হতে যাচ্ছে মনপুরা দ্বীপ

মনপুরা প্রতিনিধি

ভোলার মনপুরাকে জাতীয় গ্রিডের আওতায় আনতে আজ মনপুরায় সফরে আসেন বিদ্যুৎ বিবাগের কর্মকর্তারা। দ্বীপটির বিদ্যুৎ পরিস্থিতি ঘনিষ্ঠভাবে পর্যালোচনা করে দুটি কার্যকর পরিকল্পনা উপস্থাপন করেন—
একটি তজুমুদ্দিন থেকে সাবমেরিন ক্যাবলের মাধ্যমে,
অন্যটি চরফ্যাশন থেকে নদীর তলদেশ দিয়ে সরাসরি মনপুরা পর্যন্ত গ্রিড সংযোগ স্থাপনের পরিকল্পনা।

দ্বীপ উপজেলা মনপুরাকে জাতীয় গ্রিডের আওতায় অন্তর্ভুক্ত করতে আজ শুক্রবার সকালে বিদ্যুৎ বিভাগের অতিরিক্ত সচিব (পরিকল্পনা) নূর আহমদ,
অতিরিক্ত সচিব (নবায়নযোগ্য জ্বালানি অনুবিভাগ) কে.এম আলী রেজা,
এবং বিদ্যুৎ বিভাগের বিভিন্ন দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তা মনপুরা সফর করেন।

প্রতিনিধি দলে আরও উপস্থিত ছিলেন
ওজোপাডিকোর ব্যবস্থাপনা পরিচালক শেখ জাকিরুজ্জামান,
নির্বাহী পরিচালক (প্রশাসন) প্রকৌশলী রোকনুজ্জামান,
প্রধান প্রকৌশলী (অপারেশন) প্রকৌশলী রোকনুজ্জামান,
বাবিউবোর পরিচালক (নবায়নযোগ্য জ্বালানি) মনিরুজ্জামান,
পরিচালক (কারিগরী) মোঃ আব্দুল আজিজ,
উপসচিব মুহম্মদ আনোয়ার হোসেন,
পিজিসিবির নির্বাহী প্রকৌশলী নূর মোহাম্মদ,
এবং বিদ্যুৎ বিভাগের সিনিয়র সহকারী সচিব হাসান সাদী।

অতিরিক্ত সচিব (পরিকল্পনা) নূর আহমদ বলেন:

“মনপুরা বাংলাদেশের অন্যতম সম্ভাবনাময় দ্বীপ। এখানে মানুষের জীবনের প্রতিটি মুহূর্ত বিদ্যুতের ঘাটতিতে প্রভাবিত হচ্ছে।
আমরা চাই এই অবস্থা বদলে যাক। এজন্য আজ আমরা মাঠ পর্যায়ে এসে সম্ভাব্য সব উপায় যাচাই করছি।
দুইটি টেকনিক্যাল রুট বিবেচনায় আছে

প্রথমটি হলো তজুমুদ্দিন থেকে সাবমেরিন ক্যাবলের মাধ্যমে চর কলাতলী হয়ে মনপুরায় গ্রিড সংযোগ আনা,

দ্বিতীয়টি চরফ্যাশন থেকে নদীর তলদেশ দিয়ে সাবমেরিন ক্যাবলের মাধ্যমে সরাসরি মনপুরা পর্যন্ত বিদ্যুৎ সংযোগ স্থাপন করা।
আমাদের লক্ষ্য একটাই — মনপুরার মানুষ যেন ২৪ ঘণ্টা নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সুবিধা পায়।

অতিরিক্ত সচিব (নবায়নযোগ্য জ্বালানি) কে.এম আলী রেজা বলেন:

“জাতীয় গ্রিড সংযোগ ছাড়াও আমরা নবায়নযোগ্য শক্তির সমান্তরাল ব্যবহারের বিষয়টি বিবেচনা করছি।
মনপুরা যেহেতু উপকূলীয় ও সূর্যালোকসমৃদ্ধ এলাকা,
তাই সৌরবিদ্যুৎ বা হাইব্রিড সিস্টেমের মাধ্যমে এখানে বিদ্যুৎ সরবরাহকে আরও স্থিতিশীল করা সম্ভব।
ভবিষ্যতে যাতে কোন প্রাকৃতিক দুর্যোগ বা কারিগরি সমস্যার সময়ও মানুষ অন্ধকারে না থাকে,
সে দিকেই আমরা সমন্বিত পরিকল্পনা নিচ্ছি।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ ফজলে রাব্বি বলেন:

মনপুরার মানুষ বহু বছর ধরে বিদ্যুৎ সুবিধা থেকে বঞ্চিত।
আমি এই উপজেলার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা হিসেবে মনপুরাবাসীর জন্য সর্বোচ্চ চেষ্টা করব।
আমরা চাই এই দ্বীপও যেন মূল ভূখণ্ডের মতোই আলোকিত হয়।
মনপুরাকে জাতীয় গ্রিডের আওতায় আনার বিষয়টি বাস্তবায়নে আমি জনগণের পাশে থাকব।”

সফরকালে মনপুরার রাজনৈতিক, প্রশাসনিক ও সামাজিক বিভিন্ন শ্রেণির প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
উপস্থিত ছিলেন মনপুরা উপজেলা প্রেস ক্লাবের সভাপতি অহিদুর রহমান,
যিনি জাতীয় গ্রিড সংযোগের দাবিতে মনপুরাবাসীর দীর্ঘদিনের সমস্যা তুলে ধরেন।
তিনি বলেন,

বিদ্যুৎ না থাকার কারণে মনপুরার শিক্ষা, স্বাস্থ্য ও ব্যবসা-বাণিজ্য সব খাতই ক্ষতিগ্রস্ত।
এই দ্বীপে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ এখন সময়ের দাবি।”

এছাড়াও উপস্থিত ছিলেন
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর মনপুরা উপজেলা সাধারণ সম্পাদক মফিজুর রহমান মিলন মাতাব্বর,
মনপুরা জামায়াতে ইসলামী আমির আমিনুল এহসান জসিম,
এবং মনপুরা মনোয়ারা বেগম মহিলা কলেজের অধ্যক্ষ মাহবুবুল আলম শাহিন।

তাঁরা সকলে মনপুরাকে জাতীয় গ্রিডের আওতায় আনার উদ্যোগকে স্বাগত জানিয়ে সরকারের দ্রুত বাস্তবায়নের আহ্বান জানান।

বর্তমানে মনপুরা ডিজেল-ভিত্তিক বিদ্যুৎকেন্দ্রের ওপর নির্ভরশীল, যা উৎপাদনে সীমিত ও ব্যয়সাপেক্ষ।
জাতীয় গ্রিডের সঙ্গে যুক্ত হলে দ্বীপের শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, মৎস্য এবং পর্যটন খাতে নতুন সম্ভাবনার দ্বার খুলে যাবে বলে মনে করছেন স্থানীয়রা।

মনপুরাকে জাতীয় গ্রিডের আওতায় আনার এ প্রকল্প বাস্তবায়ন হলে
দেশের সবচেয়ে বিচ্ছিন্ন দ্বীপগুলোর মধ্যে মনপুরা হবে প্রথম যেটি মূল ভূখণ্ডের সঙ্গে সরাসরি গ্রিড সংযোগ পাবে।
এতে দ্বীপবাসীর দীর্ঘদিনের অপেক্ষার অবসান ঘটবে বলে আশা করছে সবাই।

পোস্টটি শেয়ার করুন

এই বিভাগে আরও খবর..