1. akhi@janatarjagoron.com : আখি আক্তার : আখি আক্তার
  2. foreign@janatarjagoron.com : আন্তর্জাতিক ডেস্ক : আন্তর্জাতিক ডেস্ক
  3. atau@janatarjagoron.com : Mohammed Ataullah : Mohammed Ataullah
  4. mosharaf.bbadcc@gmail.com : বিনোদন ডেস্ক : বিনোদন ডেস্ক
  5. jonotarjagoron@gmail.com : Editor :
  6. labony@janatarjagoron.com : ক্যাম্পাস প্রতিনিধি : ক্যাম্পাস প্রতিনিধি
  7. life@janatarjagorn.com : লাইফস্টাইল ডেস্ক : লাইফস্টাইল ডেস্ক
  8. onlinedesk2@janatarjagoron.com : অনলাইন ডেস্ক : অনলাইন ডেস্ক
  9. sohag@janatarjagoron.com : Khan Saiful Sohag : Khan Saiful Sohag
  10. info2@janatarjagoron.com : উপজেলা প্রতিনিধি : উপজেলা প্রতিনিধি
  11. mosharafrobindev@gmail.com : জেলা প্রতিনিধি : জেলা প্রতিনিধি
সিরাজগঞ্জে ভিক্ষুকের ঘরে দুই বস্তা টাকা উদ্ধার - Janatar Jagoron

সিরাজগঞ্জে ভিক্ষুকের ঘরে দুই বস্তা টাকা উদ্ধার

  • সর্বশেষ আপডেট: বৃহস্পতিবার, ৯ অক্টোবর, ২০২৫
  • ১৪৬ বার পঠিত
ভিক্ষুকের ঘরে টাকার পাহাড়

অনলাইন ডেস্ক ,

সিরাজগঞ্জ পৌর এলাকার মাছুমপুর গ্রামে ঘটেছে এক অবিশ্বাস্য ঘটনা—ভিক্ষুক ‘সালেকা পাগলী’র ঘর থেকে মিলেছে দুই বস্তা ভর্তি টাকা! স্থানীয়দের চমকে দেওয়া এ ঘটনায় পুরো এলাকাজুড়ে এখন চলছে তোলপাড়। মৃত আব্দুস ছালামের স্ত্রী সালেকা বেগম, যিনি দীর্ঘদিন ধরে রায়পুর মিলগেট সংলগ্ন একটি পরিত্যক্ত কক্ষে একা বসবাস করতেন। ভিক্ষাবৃত্তি করেই চলতেন তিনি, আর সেই আয়ে পাওয়া অর্থ বস্তায় ভরে সংরক্ষণ করতেন নিজের কক্ষে।

বৃহস্পতিবার দুপুরে স্থানীয়রা দেখতে পান, সালেকার ঘরের পাশে পুকুরে ভেসে উঠেছে একটি বস্তা। সন্দেহজনক মনে হওয়ায় বস্তাটি খুলে দেখা যায়, এর ভিতরে লুকানো আছে নানা মূল্যের অসংখ্য নোট—এক, দুই, পাঁচ, দশ, পঞ্চাশ ও একশ টাকার। কিছুক্ষণের মধ্যেই আরেকটি বস্তাও উদ্ধার হয়, যা একইভাবে ভর্তি টাকায়!

স্থানীয়দের ধারণা, বহু বছর ধরে কষ্টার্জিত ভিক্ষার টাকাই ছিল ওই দুই বস্তায়। নিরাপদ জায়গা না পেয়ে সালেকা পাগলী ঘরের কোণে লুকিয়ে রেখেছিলেন নিজের জীবনের সঞ্চয়।

স্থানীয় বাসিন্দা আব্দুল কাদের জানান, “বস্তার ভিতরে বিপুল পরিমাণ টাকা ছিল, গণনা না করলে বলা মুশকিল।” ঘটনাটি জানানো হয়েছে স্থানীয় প্রশাসনকে।

সিরাজগঞ্জ সদর থানার ওসি মোখলেছুর রহমান বলেন, “ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। উদ্ধারকৃত টাকা গণনা শেষে আইনি ব্যবস্থা নেওয়া হবে।”

পোস্টটি শেয়ার করুন

এই বিভাগে আরও খবর..