1. akhi@janatarjagoron.com : আখি আক্তার : আখি আক্তার
  2. foreign@janatarjagoron.com : আন্তর্জাতিক ডেস্ক : আন্তর্জাতিক ডেস্ক
  3. atau@janatarjagoron.com : Mohammed Ataullah : Mohammed Ataullah
  4. mosharaf.bbadcc@gmail.com : বিনোদন ডেস্ক : বিনোদন ডেস্ক
  5. jonotarjagoron@gmail.com : Editor :
  6. labony@janatarjagoron.com : ক্যাম্পাস প্রতিনিধি : ক্যাম্পাস প্রতিনিধি
  7. life@janatarjagorn.com : লাইফস্টাইল ডেস্ক : লাইফস্টাইল ডেস্ক
  8. onlinedesk2@janatarjagoron.com : অনলাইন ডেস্ক : অনলাইন ডেস্ক
  9. sohag@janatarjagoron.com : Khan Saiful Sohag : Khan Saiful Sohag
  10. info2@janatarjagoron.com : উপজেলা প্রতিনিধি : উপজেলা প্রতিনিধি
  11. mosharafrobindev@gmail.com : জেলা প্রতিনিধি : জেলা প্রতিনিধি
ইলিশ প্রজননকাল: মাছ ধরা বন্ধে জেলেদের জন্য চাল সহায়তা - Janatar Jagoron

ইলিশ প্রজননকাল: মাছ ধরা বন্ধে জেলেদের জন্য চাল সহায়তা

  • সর্বশেষ আপডেট: বৃহস্পতিবার, ৯ অক্টোবর, ২০২৫
  • ১৮২ বার পঠিত
মাছ ধরা বন্ধে জেলেদের জন্য চাল সহায়তা

অনলাইন ডেস্ক,

মুন্সীগঞ্জের টংগিবাড়ীতে ইলিশ প্রজনন মৌসুমে মাছ ধরা থেকে বিরত থাকা জেলেদের মাঝে ভিজিএফ কর্মসূচির আওতায় চাল বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার (৯ অক্টোবর) সকাল ১০টায় হাসাইল বানারী ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে এই কার্যক্রম অনুষ্ঠিত হয়। ইউনিয়নের ২০০ জেলের মধ্যে প্রত্যেককে ২৫ কেজি করে চাল প্রদান করা হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইউনিয়ন চেয়ারম্যান মো. নুরুজ্জামান দেওয়ান। প্রধান অতিথি ছিলেন উপজেলা মৎস্য কর্মকর্তা মোসাম্মত নিগার সুলতানা। এছাড়া উপস্থিত ছিলেন জাতীয় মৎস্যজীবী সমিতি মুন্সীগঞ্জ জেলার সভাপতি জয়নাল খালাসি, ইউপি সদস্যসহ স্থানীয় জনপ্রতিনিধি ও মৎস্যজীবীরা।

মৎস্য কর্মকর্তা নিগার সুলতানা বলেন, “ইলিশ প্রজনন মৌসুমে মাছ ধরা বন্ধ রাখা আমাদের খাদ্য নিরাপত্তার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই সময়ে মৎস্যজীবীদের পাশে থাকতে সরকার বদ্ধপরিকর।” চাল পেয়ে স্থানীয় জেলেরা সন্তুষ্টি প্রকাশ করেছেন। তারা জানান, এই সহায়তা তাদের পরিবারকে ইলিশ মাছ শিকার নিষিদ্ধ মৌসুমে টিকিয়ে রাখতে সহায়ক হবে।

পোস্টটি শেয়ার করুন

এই বিভাগে আরও খবর..