1. akhi@janatarjagoron.com : আখি আক্তার : আখি আক্তার
  2. foreign@janatarjagoron.com : আন্তর্জাতিক ডেস্ক : আন্তর্জাতিক ডেস্ক
  3. atau@janatarjagoron.com : Mohammed Ataullah : Mohammed Ataullah
  4. mosharaf.bbadcc@gmail.com : বিনোদন ডেস্ক : বিনোদন ডেস্ক
  5. jonotarjagoron@gmail.com : Editor :
  6. labony@janatarjagoron.com : ক্যাম্পাস প্রতিনিধি : ক্যাম্পাস প্রতিনিধি
  7. life@janatarjagorn.com : লাইফস্টাইল ডেস্ক : লাইফস্টাইল ডেস্ক
  8. onlinedesk2@janatarjagoron.com : অনলাইন ডেস্ক : অনলাইন ডেস্ক
  9. sohag@janatarjagoron.com : Khan Saiful Sohag : Khan Saiful Sohag
  10. info2@janatarjagoron.com : উপজেলা প্রতিনিধি : উপজেলা প্রতিনিধি
  11. mosharafrobindev@gmail.com : জেলা প্রতিনিধি : জেলা প্রতিনিধি
আটরা গিলাতলা ইউনিয়ন বিএনপির ২নংওয়ার্ড বিএনপির নির্বাচনী কর্মিসভা অনুষ্ঠিত - Janatar Jagoron

আটরা গিলাতলা ইউনিয়ন বিএনপির ২নংওয়ার্ড বিএনপির নির্বাচনী কর্মিসভা অনুষ্ঠিত

  • সর্বশেষ আপডেট: বুধবার, ৮ অক্টোবর, ২০২৫
  • ১৪৮ বার পঠিত
খুলনায় নির্বাচনী কর্মিসভায় ঐক্যের বার্তা বিএনপির

মামুন মোল্লা, খুলনা জেলা প্রতিনিধি

খুলনা জেলার ফুলতলা উপজেলার আটরা গিলাতলা ইউনিয়ন বিএনপির ২নং ওয়ার্ডের নির্বাচনী কর্মিসভা অনুষ্ঠিত হয়েছে উচ্ছ্বাসমুখর পরিবেশে। বুধবার (৮ অক্টোবর) বিকেল ৪টায় আনন্দ নিকেতন স্কুল মাঠে অনুষ্ঠিত এই সভায় দলীয় নেতাকর্মীরা আগামী নির্বাচনে সংগঠনকে আরও শক্তিশালী করতে ঐক্যের বার্তা দেন।

সভায় প্রধান অতিথি ছিলেন ফুলতলা উপজেলা বিএনপির আহ্বায়ক ও ইউপি চেয়ারম্যান আবুল বাশার। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন খুলনা জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি ও সাবেক ইউপি চেয়ারম্যান এস এ রহমান বাবুল।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আটরা গিলাতলা ইউনিয়ন বিএনপির সভাপতি ও সাবেক ইউপি সদস্য শেখ আব্দুস সালাম এবং সঞ্চালনায় ছিলেন সাধারণ সম্পাদক জাহাঙ্গীর হোসেন খোকা।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খানজাহান আলী থানা বিএনপির সভাপতি কাজী মিজানুর রহমান।

সভায় আরও বক্তব্য রাখেন সাংগঠনিক সম্পাদক শেখ আনোয়ার হোসেন, সৈয়দ জাকির হোসেন, মিয়া ফরহাদ, জাকারিয়া মাহমুদ পিটো, ওবায়দুর রহমান চয়ন, মনিরুল ইসলাম মিন্টু, সবুজ, ছাত্রদল নেতা জি এম মন্জুরুল ইমাম, ইউপি সদস্য রাজিয়া বেগম, ইষ্টানগেট বাজার বণিক সমিতির সভাপতি রবিউল ইসলাম এবং আঃ সালাম প্রমুখ।

বক্তারা বলেন, জনগণের ভোটাধিকার ফিরিয়ে আনতে ও গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠায় সবাইকে ঐক্যবদ্ধভাবে মাঠে নামতে হবে।

পোস্টটি শেয়ার করুন

এই বিভাগে আরও খবর..