1. akhi@janatarjagoron.com : আখি আক্তার : আখি আক্তার
  2. foreign@janatarjagoron.com : আন্তর্জাতিক ডেস্ক : আন্তর্জাতিক ডেস্ক
  3. atau@janatarjagoron.com : Mohammed Ataullah : Mohammed Ataullah
  4. mosharaf.bbadcc@gmail.com : বিনোদন ডেস্ক : বিনোদন ডেস্ক
  5. jonotarjagoron@gmail.com : Editor :
  6. labony@janatarjagoron.com : ক্যাম্পাস প্রতিনিধি : ক্যাম্পাস প্রতিনিধি
  7. life@janatarjagorn.com : লাইফস্টাইল ডেস্ক : লাইফস্টাইল ডেস্ক
  8. onlinedesk2@janatarjagoron.com : অনলাইন ডেস্ক : অনলাইন ডেস্ক
  9. sohag@janatarjagoron.com : Khan Saiful Sohag : Khan Saiful Sohag
  10. info2@janatarjagoron.com : উপজেলা প্রতিনিধি : উপজেলা প্রতিনিধি
  11. mosharafrobindev@gmail.com : জেলা প্রতিনিধি : জেলা প্রতিনিধি
খুলনায় জোয়ারে বাঁধ ধসে তলিয়ে গেল শত পরিবার - Janatar Jagoron
  • E-paper
  • English Version
  • শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৭:৫৪ অপরাহ্ন

শিরোনাম
এআই চ্যাটবটে কখনোই যেসব সংবেদনশীল তথ্য শেয়ার করবেন না ঝিনাইদহ মহেশপুরে বজ্রপাতে গৃহবধূ নিহত মেসি ও এএফএ’র বিরুদ্ধে যুক্তরাষ্ট্রে প্রতারণা মামলা ঘিরে হাদি হত্যাকাণ্ডে অস্ত্র ব্যবসায়ী হেলাল তিন দিনের রিমান্ডে এপ্রিল নয় মে মাসেও জ্বালানি তেলে কোনো সংকট থাকবে না অন্তর্বর্তী সরকারের সময় মব সহিংসতায় প্রশ্রয় ছিল : ডা. জাহেদ উর রহমান নতুন শ্রমবাজার খুঁজছে সরকার, মালয়েশিয়াসহ বিভিন্ন দেশে চুক্তির উদ্যোগ বিশ্বকাপের আগে আর্জেন্টিনার ২২ সদস্যের স্কোয়াড প্রায় চূড়ান্ত ঘোষণা আনুষ্ঠানিকভাবে পাঁচ আরব দেশের কাছে ক্ষতিপূরণ দাবি ইরানের হারাম উপার্জনে ইবাদত কবুল হয় না ইসলামের স্পষ্ট নির্দেশ

খুলনায় জোয়ারে বাঁধ ধসে তলিয়ে গেল শত পরিবার

  • সর্বশেষ আপডেট: বুধবার, ৮ অক্টোবর, ২০২৫
  • ১৩৬ বার পঠিত
দাকোপে বেড়িবাঁধ ভেঙে প্লাবিত তিলডাঙ্গা ইউনিয়ন

অনলাইন ডেস্ক,

খুলনার দাকোপে তীব্র জোয়ারে বেড়িবাঁধ ভেঙে বিস্তীর্ণ এলাকা প্লাবিত হয়ে পড়েছে। মঙ্গলবার (৭ অক্টোবর) ঢাকী নদীর জোয়ারের পানির চাপে ৩১নং পোল্ডারের অধীন তিলডাঙ্গা ইউনিয়নের বটবুনিয়া হরিসভা মন্দির এলাকার আনুমানিক ২০০ ফুট ওয়াপদা বেড়িবাঁধ ভেঙে যায়। এতে উত্তর কামিনীবাসিয়া, বটবুনিয়া, নিশানখালী ও আড়াখালী গ্রাম পানিতে তলিয়ে যায়।

ভেসে গেছে ৩ হাজার বিঘা জমির আমন ফসল, শত শত মৎস্য ঘের ও পুকুর। স্থানীয় ইউপি চেয়ারম্যান জালাল উদ্দিন গাজী বাঁধ সংস্কারের ক্ষেত্রে পানি উন্নয়ন বোর্ডের অবহেলাকে দায়ী করেন। তিনি জানান, ভোরবেলায় ২টা বালির টিউব দিয়ে বাঁধ আটকানো সম্ভব ছিল, কিন্তু তা করা হয়নি।

বিকালে ঘটনাস্থলে গিয়ে দাকোপ উপজেলা নির্বাহী কর্মকর্তা আসমত হোসেন ও সেনা ক্যাম্প কমান্ডার বাঁধ মেরামতের প্রস্তুতি তদারকি করেন। পানি উন্নয়ন বোর্ড জানিয়েছে, ভাঙা অংশে জিও টিউব দিয়ে সংস্কার শুরু হয়েছে এবং দ্রুত মেরামত করা হবে। এছাড়া ক্ষতিগ্রস্ত ৪০ পরিবারের জন্য শুকনো খাবার, চিড়া, গুড়, চাল ও ডাল বিতরণ করা হয়েছে।

তিলডাঙ্গা ইউনিয়নের মানুষ আশঙ্কা করছেন, বাঁধ ঠিকমতো না আটকালেই দক্ষিণ কামিনীবাসিয়া, ভাদলা বুনিয়া, মশামারী, গড়খালী ও কাঁকড়া বুনিয়াসহ গোটা ইউনিয়ন প্লাবিত হতে পারে।

পোস্টটি শেয়ার করুন

এই বিভাগে আরও খবর..