1. akhi@janatarjagoron.com : আখি আক্তার : আখি আক্তার
  2. foreign@janatarjagoron.com : আন্তর্জাতিক ডেস্ক : আন্তর্জাতিক ডেস্ক
  3. atau@janatarjagoron.com : Mohammed Ataullah : Mohammed Ataullah
  4. mosharaf.bbadcc@gmail.com : বিনোদন ডেস্ক : বিনোদন ডেস্ক
  5. jonotarjagoron@gmail.com : Editor :
  6. labony@janatarjagoron.com : ক্যাম্পাস প্রতিনিধি : ক্যাম্পাস প্রতিনিধি
  7. life@janatarjagorn.com : লাইফস্টাইল ডেস্ক : লাইফস্টাইল ডেস্ক
  8. onlinedesk2@janatarjagoron.com : অনলাইন ডেস্ক : অনলাইন ডেস্ক
  9. sohag@janatarjagoron.com : Khan Saiful Sohag : Khan Saiful Sohag
  10. info2@janatarjagoron.com : উপজেলা প্রতিনিধি : উপজেলা প্রতিনিধি
  11. mosharafrobindev@gmail.com : জেলা প্রতিনিধি : জেলা প্রতিনিধি
ফেনীতে ৬ দফা দাবিতে স্বাস্থ্য সহকারীদের কর্মবিরতি - Janatar Jagoron

ফেনীতে ৬ দফা দাবিতে স্বাস্থ্য সহকারীদের কর্মবিরতি

  • সর্বশেষ আপডেট: রবিবার, ৫ অক্টোবর, ২০২৫
  • ১২৩ বার পঠিত
স্বাস্থ্য সহকারীদের ৬ দফা দাবিতে কর্মবিরতি

অনলাইন ডেস্ক ,

ফেনীতে স্বাস্থ্য সহকারীরা নিয়োগবিধি সংশোধন, বেতন বৈষম্য দূরীকরণ এবং টেকনিক্যাল পদমর্যাদা প্রদানসহ ৬ দফা দাবিতে অনির্দিষ্টকালের কর্মবিরতি পালন করছেন। রবিবার (৫ অক্টোবর) সকাল থেকে বিকেল পর্যন্ত জেলার ৬টি উপজেলায় তারা কেন্দ্র ঘোষিত কর্মসূচি পালন করেন।

সংগঠন ‘বাংলাদেশ হেলথ অ্যাসিস্ট্যান্ট অ্যাসোসিয়েশন’-এর নেতারা জানিয়েছেন, দাবি বাস্তবায়ন না হওয়া পর্যন্ত সারাদেশে এ কর্মবিরতি চলবে। এর আগে ২৮ সেপ্টেম্বর তারা মহাখালী স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালককে স্মারক লিপি দিয়ে কর্মবিরতির কথা জানিয়েছিলেন।

কর্মবিরতির ফলে ১২ অক্টোবর থেকে শুরু হওয়া টাইফয়েড টিকাদান কার্যক্রম অনিশ্চিত হয়ে পড়তে পারে। এতে প্রায় ৫ কোটি শিশু-কিশোর টিকা থেকে বঞ্চিত হওয়ার আশঙ্কা রয়েছে। নেতারা জানিয়েছেন, “আমরা শুধু আশার বাণী শুনে আর চলতে চাই না, আমাদের দাবি বাস্তবায়ন না হওয়া পর্যন্ত কেউ কর্মস্থলে ফিরবে না।”

ফেনী সদর উপজেলা হেলথ অ্যাসিস্ট্যান্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মো. সাহাব উদ্দিন জানান, জেলা ও উপজেলায় কেন্দ্রীয় কর্মসূচির আলোকে কর্মবিরতি পালন করা হয়েছে। দ্রুত দাবি বাস্তবায়নের জন্য পরিপত্র জারি না হলে কর্মসূচি চলতে থাকবে।

পোস্টটি শেয়ার করুন

এই বিভাগে আরও খবর..