1. akhi@janatarjagoron.com : আখি আক্তার : আখি আক্তার
  2. foreign@janatarjagoron.com : আন্তর্জাতিক ডেস্ক : আন্তর্জাতিক ডেস্ক
  3. atau@janatarjagoron.com : Mohammed Ataullah : Mohammed Ataullah
  4. mosharaf.bbadcc@gmail.com : বিনোদন ডেস্ক : বিনোদন ডেস্ক
  5. jonotarjagoron@gmail.com : Editor :
  6. labony@janatarjagoron.com : ক্যাম্পাস প্রতিনিধি : ক্যাম্পাস প্রতিনিধি
  7. life@janatarjagorn.com : লাইফস্টাইল ডেস্ক : লাইফস্টাইল ডেস্ক
  8. onlinedesk2@janatarjagoron.com : অনলাইন ডেস্ক : অনলাইন ডেস্ক
  9. sohag@janatarjagoron.com : Khan Saiful Sohag : Khan Saiful Sohag
  10. info2@janatarjagoron.com : উপজেলা প্রতিনিধি : উপজেলা প্রতিনিধি
  11. mosharafrobindev@gmail.com : জেলা প্রতিনিধি : জেলা প্রতিনিধি
বোয়ালমারীতে বর্ণাঢ্য আয়োজনে বিশ্ব শিক্ষক দিবস উদযাপন - Janatar Jagoron
  • E-paper
  • English Version
  • শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ১১:০২ অপরাহ্ন

শিরোনাম
এআই চ্যাটবটে কখনোই যেসব সংবেদনশীল তথ্য শেয়ার করবেন না ঝিনাইদহ মহেশপুরে বজ্রপাতে গৃহবধূ নিহত মেসি ও এএফএ’র বিরুদ্ধে যুক্তরাষ্ট্রে প্রতারণা মামলা ঘিরে হাদি হত্যাকাণ্ডে অস্ত্র ব্যবসায়ী হেলাল তিন দিনের রিমান্ডে এপ্রিল নয় মে মাসেও জ্বালানি তেলে কোনো সংকট থাকবে না অন্তর্বর্তী সরকারের সময় মব সহিংসতায় প্রশ্রয় ছিল : ডা. জাহেদ উর রহমান নতুন শ্রমবাজার খুঁজছে সরকার, মালয়েশিয়াসহ বিভিন্ন দেশে চুক্তির উদ্যোগ বিশ্বকাপের আগে আর্জেন্টিনার ২২ সদস্যের স্কোয়াড প্রায় চূড়ান্ত ঘোষণা আনুষ্ঠানিকভাবে পাঁচ আরব দেশের কাছে ক্ষতিপূরণ দাবি ইরানের হারাম উপার্জনে ইবাদত কবুল হয় না ইসলামের স্পষ্ট নির্দেশ

বোয়ালমারীতে বর্ণাঢ্য আয়োজনে বিশ্ব শিক্ষক দিবস উদযাপন

  • সর্বশেষ আপডেট: রবিবার, ৫ অক্টোবর, ২০২৫
  • ২০৬ বার পঠিত
বোয়ালমারীতে গুণি শিক্ষকদের সংবর্ধনা ও র‍্যালি

মোহাম্মাদ ইমরান, বোয়ালমারী প্রতিনিধি

“শিক্ষকতা পেশা, মিলিত প্রচেষ্টার দীপ্তি”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে ফরিদপুরের বোয়ালমারীতে বিশ্ব শিক্ষক দিবস-২০২৫ উদযাপিত হয়েছে। এ উপলক্ষে উপজেলা প্রশাসনের উদ্যোগে বর্ণাঢ্য র‍্যালি, আলোচনা সভা ও গুণি শিক্ষক সংবর্ধনা অনুষ্ঠিত হয়।

রবিবার (৫ অক্টোবর) বেলা সাড়ে ১১টার দিকে উপজেলা পরিষদ হলরুমে আয়োজিত অনুষ্ঠানে উপজেলার চারজন গুণি শিক্ষককে সংবর্ধনা প্রদান করা হয়। সম্মাননাপ্রাপ্ত শিক্ষকরা হলেন—আল হাসান মহিলা মাদ্রাসার ইংরেজি শিক্ষিকা তহমিনা খানম, খরসূতি চন্দ্র কিশোর বহুমুখী উচ্চ বিদ্যালয়ের গণিত শিক্ষক আব্দুল্লাহ আল মামুন, বাহিরভাগ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক ডলি রানী পাল এবং রূপাপাত সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক এম এম মনিরুজ্জামান।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা তানভীর হাসান চৌধুরী। তিনি তাঁর বক্তব্যে বলেন,“আমাদের অনেক দূর যেতে হবে। শিক্ষার মানোন্নয়নে আপনাদের সম্মিলিত প্রচেষ্টা অপরিহার্য। দায়িত্ব পালন শুধু চাকরি নয়, এটি একধরনের অঙ্গীকার। শিক্ষক হিসেবে সমাজে আপনাদের প্রভাব গভীর। তাই টিকটকে সময় না দিয়ে শেখানোর নতুন নতুন পদ্ধতি শিখুন। ইউটিউবে গিয়ে দেখুন কীভাবে ফিজিক্স, কেমেস্ট্রি বা অন্য বিষয়গুলো আকর্ষণীয়ভাবে শেখানো যায়।”

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. জালাল উদ্দীন, এবং সঞ্চালনা করেন এয়াকুব আলী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এস এম ওবায়দুর রহমান।

এসময় উপস্থিত ছিলেন—কাদিরদী কলেজের অধ্যক্ষ নুরুজ্জামান মোল্যা, শাহ জাফর টেকনিক্যাল কলেজের অধ্যক্ষ লিয়াকত হোসেন লিটন, কাজী সিরাজুল ইসলাম মহিলা কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ ড. হোসনে আরা, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মুহাম্মদ আবু আহাদ মিয়া, একাডেমিক সুপারভাইজার আয়েশা খাতুন, বোয়ালমারী জর্জ একাডেমির প্রধান শিক্ষক আ. আজিজ মোল্যা এবং হাটখোলারচর মোহাম্মাদীয়া দাখিল মাদ্রাসার সুপার মো. আবু জাফর সিদ্দিকী প্রমুখ।

অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান ও প্রায় দুই শতাধিক শিক্ষক একই রঙের টি-শার্ট ও ক্যাপ পরিধান করে অংশগ্রহণ করেন। দিনব্যাপী আয়োজনে ছিল শিক্ষার মানোন্নয়ন, নৈতিকতা এবং আধুনিক শিক্ষণপদ্ধতি নিয়ে প্রাণবন্ত আলোচনা।

পোস্টটি শেয়ার করুন

এই বিভাগে আরও খবর..