1. akhi@janatarjagoron.com : আখি আক্তার : আখি আক্তার
  2. foreign@janatarjagoron.com : আন্তর্জাতিক ডেস্ক : আন্তর্জাতিক ডেস্ক
  3. atau@janatarjagoron.com : Mohammed Ataullah : Mohammed Ataullah
  4. mosharaf.bbadcc@gmail.com : বিনোদন ডেস্ক : বিনোদন ডেস্ক
  5. jonotarjagoron@gmail.com : Editor :
  6. labony@janatarjagoron.com : ক্যাম্পাস প্রতিনিধি : ক্যাম্পাস প্রতিনিধি
  7. life@janatarjagorn.com : লাইফস্টাইল ডেস্ক : লাইফস্টাইল ডেস্ক
  8. onlinedesk2@janatarjagoron.com : অনলাইন ডেস্ক : অনলাইন ডেস্ক
  9. sohag@janatarjagoron.com : Khan Saiful Sohag : Khan Saiful Sohag
  10. info2@janatarjagoron.com : উপজেলা প্রতিনিধি : উপজেলা প্রতিনিধি
  11. mosharafrobindev@gmail.com : জেলা প্রতিনিধি : জেলা প্রতিনিধি
হাতকড়াসহ আওয়ামী লীগ নেতাকে পুলিশের হাত থেকে ছিনিয়ে নিল স্বজনরা - Janatar Jagoron
  • E-paper
  • English Version
  • শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ১১:১০ অপরাহ্ন

শিরোনাম
এআই চ্যাটবটে কখনোই যেসব সংবেদনশীল তথ্য শেয়ার করবেন না ঝিনাইদহ মহেশপুরে বজ্রপাতে গৃহবধূ নিহত মেসি ও এএফএ’র বিরুদ্ধে যুক্তরাষ্ট্রে প্রতারণা মামলা ঘিরে হাদি হত্যাকাণ্ডে অস্ত্র ব্যবসায়ী হেলাল তিন দিনের রিমান্ডে এপ্রিল নয় মে মাসেও জ্বালানি তেলে কোনো সংকট থাকবে না অন্তর্বর্তী সরকারের সময় মব সহিংসতায় প্রশ্রয় ছিল : ডা. জাহেদ উর রহমান নতুন শ্রমবাজার খুঁজছে সরকার, মালয়েশিয়াসহ বিভিন্ন দেশে চুক্তির উদ্যোগ বিশ্বকাপের আগে আর্জেন্টিনার ২২ সদস্যের স্কোয়াড প্রায় চূড়ান্ত ঘোষণা আনুষ্ঠানিকভাবে পাঁচ আরব দেশের কাছে ক্ষতিপূরণ দাবি ইরানের হারাম উপার্জনে ইবাদত কবুল হয় না ইসলামের স্পষ্ট নির্দেশ

হাতকড়াসহ আওয়ামী লীগ নেতাকে পুলিশের হাত থেকে ছিনিয়ে নিল স্বজনরা

  • সর্বশেষ আপডেট: রবিবার, ৫ অক্টোবর, ২০২৫
  • ২০২ বার পঠিত
শিবগঞ্জে পুলিশের হাত থেকে ছিনিয়ে নিল রাজু

অনলাইন ডেস্ক ,

বগুড়ার শিবগঞ্জে এক চাঞ্চল্যকর ঘটনায় পুলিশের হাত থেকে হাতকড়াসহ ছিনিয়ে নেওয়া হয়েছে আওয়ামী লীগ নেতা ও একাধিক মামলার আসামি রিজ্জাকুল ইসলাম রাজুকে। শনিবার (৪ অক্টোবর) রাত সাড়ে ৮টার দিকে উপজেলার পৌরসভার ভোলাখাঁর চক মহল্লায় এ ঘটনা ঘটে।

রিজ্জাকুল ইসলাম রাজু স্থানীয়ভাবে পরিচিত আওয়ামী লীগের প্রভাবশালী নেতা। তিনি ভোলাখাঁর চক মহল্লার বদর উদ্দিন বদরের ছেলে। বর্তমানে শিবগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন। এর আগে তিনি উপজেলা ভাইস চেয়ারম্যান ও ছাত্রলীগের সভাপতি হিসেবেও দায়িত্বে ছিলেন।

পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে শিবগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) মামুন সঙ্গীয় ফোর্সসহ শনিবার রাতে ভোলাখাঁর চক এলাকায় অভিযান চালান। অভিযান চলাকালে তারা রিজ্জাকুল ইসলাম রাজুকে আটক করেন এবং তার হাতে হাতকড়া পরিয়ে থানায় নেওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন। কিন্তু পথিমধ্যে বিক্ষুব্ধ স্থানীয় নারী-পুরুষ পুলিশের ওপর হামলা চালিয়ে রাজুকে ছিনিয়ে নেয়।

শিবগঞ্জ থানার ওসি শাহীনুজ্জামান শাহীন জানান, রাজুর বিরুদ্ধে নাশকতা, বিস্ফোরক দ্রব্য, হামলা ও ভাঙচুরসহ একাধিক রাজনৈতিক মামলা রয়েছে। তিনি আরও বলেন, “রাজুকে পুনরায় গ্রেপ্তারের জন্য আমরা তাৎক্ষণিকভাবে অভিযান শুরু করেছি। এখন পর্যন্ত রাজু বা তার হাতকড়া উদ্ধার সম্ভব হয়নি।”

এ ঘটনায় এলাকায় ব্যাপক উত্তেজনা বিরাজ করছে। আইনশৃঙ্খলা রক্ষায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। স্থানীয়রা বলছেন, ঘটনাটি পুরো এলাকায় আতঙ্ক সৃষ্টি করেছে, কারণ একাধিক মামলার আসামিকে এভাবে পুলিশের কাছ থেকে ছিনিয়ে নেওয়া নজিরবিহীন। পুলিশ বলছে, যেভাবেই হোক রাজুকে পুনরায় গ্রেপ্তার করা হবে।

পোস্টটি শেয়ার করুন

এই বিভাগে আরও খবর..