1. akhi@janatarjagoron.com : আখি আক্তার : আখি আক্তার
  2. foreign@janatarjagoron.com : আন্তর্জাতিক ডেস্ক : আন্তর্জাতিক ডেস্ক
  3. atau@janatarjagoron.com : Mohammed Ataullah : Mohammed Ataullah
  4. mosharaf.bbadcc@gmail.com : বিনোদন ডেস্ক : বিনোদন ডেস্ক
  5. jonotarjagoron@gmail.com : Editor :
  6. labony@janatarjagoron.com : ক্যাম্পাস প্রতিনিধি : ক্যাম্পাস প্রতিনিধি
  7. life@janatarjagorn.com : লাইফস্টাইল ডেস্ক : লাইফস্টাইল ডেস্ক
  8. onlinedesk2@janatarjagoron.com : অনলাইন ডেস্ক : অনলাইন ডেস্ক
  9. sohag@janatarjagoron.com : Khan Saiful Sohag : Khan Saiful Sohag
  10. info2@janatarjagoron.com : উপজেলা প্রতিনিধি : উপজেলা প্রতিনিধি
  11. mosharafrobindev@gmail.com : জেলা প্রতিনিধি : জেলা প্রতিনিধি
স্ত্রী-শাশুড়ির কাস্তের কোপে রক্ষা পেলেন স্বামী - Janatar Jagoron

স্ত্রী-শাশুড়ির কাস্তের কোপে রক্ষা পেলেন স্বামী

  • সর্বশেষ আপডেট: শনিবার, ৪ অক্টোবর, ২০২৫
  • ১৭৬ বার পঠিত
ঘুমের ওষুধ খাইয়ে স্বামীকে হত্যার চেষ্টা

অনলাইন ডেস্ক,

ফরিদপুরের সদরপুর উপজেলায় ঘটেছে এক চাঞ্চল্যকর ঘটনা। স্ত্রী, শাশুড়ি ও দাদিশাশুড়ি মিলে ঠান্ডু বেপারি নামের এক যুবকের গলা কেটে হত্যার চেষ্টা করেছেন বলে অভিযোগ উঠেছে। ঘটনাটি ঘটেছে শুক্রবার (৩ অক্টোবর) গভীর রাতে উপজেলার ভাষানচর ইউনিয়নের মুন্সি গ্রামে।

ভুক্তভোগী ঠান্ডু বেপারি (৩৫) সদরপুরের ছলেনামা ইউনিয়নের বেপারিডাঙ্গী গ্রামের বাসিন্দা। তিনি ঢাকায় একটি ওয়ার্কশপের মালিক এবং সেখানেই ব্যবসা পরিচালনা করেন।

স্থানীয় সূত্র জানায়, রাতে কৌশলে ঠান্ডুকে ঘুমের ওষুধ মিশিয়ে খাবার খাওয়ানো হয়। এরপর গভীর ঘুমে তলিয়ে গেলে রাত আনুমানিক দেড়টার দিকে স্ত্রী লাবনী আক্তার (২৮), শাশুড়ি শহিদা বেগম ও দাদিশাশুড়ি জনকী বেগম মিলে কাস্তে দিয়ে তার গলা কাটার চেষ্টা চালান। হত্যার আগেই পাশের ঘরের বারান্দায় একটি কবর খুঁড়ে রাখা হয়েছিল।

তবে মুখে দাঁড়ি থাকায় গলা পুরোপুরি না কাটায় প্রাণে বেঁচে যান ঠান্ডু। তিনি চিৎকার দিলে আশপাশের লোকজন ছুটে এসে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন এবং পুলিশকে খবর দেন।

সদরপুর থানার ওসি সুকদেব রায় জানান, খবর পেয়ে রাতেই ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। এটি সম্পূর্ণ পূর্বপরিকল্পিত হত্যাচেষ্টা। প্রাথমিক তদন্তে ধারণা পাওয়া গেছে, অর্থনৈতিক লোভ থেকেই এমন ভয়ংকর ঘটনা ঘটেছে। অভিযুক্তদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে।

পোস্টটি শেয়ার করুন

এই বিভাগে আরও খবর..