1. akhi@janatarjagoron.com : আখি আক্তার : আখি আক্তার
  2. foreign@janatarjagoron.com : আন্তর্জাতিক ডেস্ক : আন্তর্জাতিক ডেস্ক
  3. atau@janatarjagoron.com : Mohammed Ataullah : Mohammed Ataullah
  4. mosharaf.bbadcc@gmail.com : বিনোদন ডেস্ক : বিনোদন ডেস্ক
  5. jonotarjagoron@gmail.com : Editor :
  6. labony@janatarjagoron.com : ক্যাম্পাস প্রতিনিধি : ক্যাম্পাস প্রতিনিধি
  7. life@janatarjagorn.com : লাইফস্টাইল ডেস্ক : লাইফস্টাইল ডেস্ক
  8. onlinedesk2@janatarjagoron.com : অনলাইন ডেস্ক : অনলাইন ডেস্ক
  9. sohag@janatarjagoron.com : Khan Saiful Sohag : Khan Saiful Sohag
  10. info2@janatarjagoron.com : উপজেলা প্রতিনিধি : উপজেলা প্রতিনিধি
  11. mosharafrobindev@gmail.com : জেলা প্রতিনিধি : জেলা প্রতিনিধি
পারিবারিক কলহের জেরে ফেনীতে স্ত্রী’র হাতে স্বামী খুন - Janatar Jagoron

পারিবারিক কলহের জেরে ফেনীতে স্ত্রী’র হাতে স্বামী খুন

  • সর্বশেষ আপডেট: মঙ্গলবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৫
  • ১৪৬ বার পঠিত
ফেনীতে স্ত্রী’র দা কোপে স্বামীর মৃত্যু

অনলাইন ডেস্ক,

ফেনীতে পারিবারিক কলহের জেরে এক নারীর বিরুদ্ধে স্বামীকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে। মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) দুপুরে দাগনভূঞা পৌরসভার জগতপুর গফুর ভান্ডারির বাড়িতে ঘটে ভয়াবহ এই হত্যাকাণ্ড। এ ঘটনায় পুলিশ ঘাতক স্ত্রী সাবিনা ইয়াসমিনকে (৪২) আটক করেছে।

স্থানীয় সূত্রে জানা যায়, আলমগীর হোসেন দুই বিয়ে করেছিলেন। তার প্রথম স্ত্রী সাবিনা ইয়াসমিনের ঘরে তাদের এক ছেলে সন্তান রয়েছে। পরবর্তীতে আলমগীর দ্বিতীয় বিয়ে করলে পারিবারিক সম্পর্কের টানাপোড়েন শুরু হয়। মঙ্গলবার ভোরে দ্বিতীয় স্ত্রীর বাড়ি থেকে বিতাড়িত হয়ে আলমগীর ফেরেন প্রথম স্ত্রীর কাছে। সেখানেই সাবিনা ইয়াসমিনের সঙ্গে শুরু হয় তুমুল ঝগড়া।

বাগবিতণ্ডার এক পর্যায়ে ক্ষিপ্ত ইয়াসমিন ঘরে থাকা দা দিয়ে আলমগীরের মাথা ও শরীরের বিভিন্ন স্থানে এলোপাতাড়ি আঘাত করেন। ঘটনাস্থলেই রক্তাক্ত অবস্থায় আলমগীরের মৃত্যু হয়। হত্যার পরও শান্তভাবে ঘটনাস্থলে দাঁড়িয়ে ছিলেন ইয়াসমিন। পরে স্থানীয়দের জিজ্ঞাসাবাদে তিনি হত্যার বিষয়টি স্বীকার করেন।

এ বিষয়ে জানতে চাইলে দাগনভূঞা থানার অফিসার ইনচার্জ (ওসি) ওয়াহিদ পারভেজ জানান,
“খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহতের লাশ উদ্ধার করে মর্গে পাঠিয়েছে। ঘাতক স্ত্রীকে আটক করা হয়েছে। পরবর্তী আইনি প্রক্রিয়া চলছে।”

পোস্টটি শেয়ার করুন

এই বিভাগে আরও খবর..