1. akhi@janatarjagoron.com : আখি আক্তার : আখি আক্তার
  2. foreign@janatarjagoron.com : আন্তর্জাতিক ডেস্ক : আন্তর্জাতিক ডেস্ক
  3. atau@janatarjagoron.com : Mohammed Ataullah : Mohammed Ataullah
  4. mosharaf.bbadcc@gmail.com : বিনোদন ডেস্ক : বিনোদন ডেস্ক
  5. jonotarjagoron@gmail.com : Editor :
  6. labony@janatarjagoron.com : ক্যাম্পাস প্রতিনিধি : ক্যাম্পাস প্রতিনিধি
  7. life@janatarjagorn.com : লাইফস্টাইল ডেস্ক : লাইফস্টাইল ডেস্ক
  8. onlinedesk2@janatarjagoron.com : অনলাইন ডেস্ক : অনলাইন ডেস্ক
  9. sohag@janatarjagoron.com : Khan Saiful Sohag : Khan Saiful Sohag
  10. info2@janatarjagoron.com : উপজেলা প্রতিনিধি : উপজেলা প্রতিনিধি
  11. mosharafrobindev@gmail.com : জেলা প্রতিনিধি : জেলা প্রতিনিধি
মাশরাফিকে বাদ দিতে সিলেট স্ট্রাইকার্সের কঠোর আলটিমেটাম - Janatar Jagoron
  • E-paper
  • English Version
  • সোমবার, ২৭ এপ্রিল ২০২৬, ০৭:০০ পূর্বাহ্ন

মাশরাফিকে বাদ দিতে সিলেট স্ট্রাইকার্সের কঠোর আলটিমেটাম, কুশপুত্তলিকা দাহ!

  • সর্বশেষ আপডেট: বৃহস্পতিবার, ১৭ অক্টোবর, ২০২৪
  • ১৬৬ বার পঠিত
সিলেট স্ট্রাইকার্স

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) সিলেট স্ট্রাইকার্স দলের থেকে মাশরাফি বিন মুর্তজাকে বাদ দেওয়ার জন্য ৭২ ঘণ্টার আলটিমেটাম দিয়ে সিলেটে মানববন্ধন ও কুশপুত্তলিকা দাহ করা হয়েছে।

আজ বৃহস্পতিবার বিকেল সাড়ে পাঁচটার দিকে সিলেট নগরের রিকাবীবাজার জেলা স্টেডিয়ামের প্রবেশদ্বারের সামনে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সিলেটের শিক্ষার্থীরা এই কর্মসূচিতে অংশগ্রহণ করেন।

কর্মসূচিতে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক হাফিজুল ইসলাম বলেন, দেশের জনগণ যখন খুনি হাসিনার বিরুদ্ধে প্রতিবাদ জানাতে রাস্তায় নেমেছিল, তখন মাশরাফি তাঁদের পাশে ছিলেন না। তিনি ফ্যাসিস্টদের সহযোগী হয়ে তাঁদের বিরুদ্ধে অবস্থান নিয়েছেন। স্বাধীন দেশে ফ্যাসিস্টদের কোনো মিত্র থাকতে পারে না। মাশরাফির সিলেটে আসা উচিত নয়।

কর্মসূচিতে বক্তারা আরও বলেন, মাশরাফি বিন মুর্তজা বাংলাদেশের মানুষের হৃদয়ে ছিলেন। কিন্তু হাসিনা যখন তাঁদের ভাই-বোনদের নির্বিচার গুলি করে হত্যা করেছেন, তখন তিনি প্রতিবাদ করার পরিবর্তে নীরব থাকেন। খুনি হাসিনাকে তিনি সমর্থন দিয়েছেন, যা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।

কর্মসূচিতে অংশগ্রহণকারীরা মাশরাফিকে সিলেট স্ট্রাইকার্স দলের থেকে বাদ দিতে ৭২ ঘণ্টার সময়সীমা নির্ধারণ করেন। এই দাবি মেনে না নেওয়া হলে কঠোর আন্দোলনের মাধ্যমে সিলেট স্ট্রাইকার্সকে বর্জনের হুঁশিয়ারি দেওয়া হয়। মানববন্ধনের শেষে স্টেডিয়ামের মূল ফটকে মাশরাফি বিন মুর্তজার কুশপুত্তলিকা পুড়িয়ে ফেলা হয়।

পোস্টটি শেয়ার করুন

এই বিভাগে আরও খবর..