শনিবার, ২৭ জুন ২০২৬, ০৭:১০ পূর্বাহ্ন
বৈষম্যবিরোধী আন্দোলনের গণহত্যা মামলায় অভিযুক্ত ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মিরপুর বিভাগের সাবেক উপকমিশনার (ডিসি) জসীম উদ্দীনকে আটক করেছে পুলিশ।
বুধবার (৩০ অক্টোবর) এই তথ্য নিশ্চিত করেন জসীম উদ্দিনের আইনজীবী কাজী ইলিয়াসুর রহমান।
জানা যায়, তাকে রংপুর থেকে গ্রেপ্তার করা হয়েছে এবং বুধবারই তাকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে উপস্থাপন করা হবে।
গত ১৩ আগস্ট রাষ্ট্রপতির নির্দেশে উপসচিব মো. মাহবুর রহমান শেখ স্বাক্ষরিত একটি আলাদা প্রজ্ঞাপনে মো. জসীম উদ্দীনকে রংপুর রেঞ্জ ডিআইজি কার্যালয়ে সংযুক্ত করা হয়েছিল।