1. akhi@janatarjagoron.com : আখি আক্তার : আখি আক্তার
  2. foreign@janatarjagoron.com : আন্তর্জাতিক ডেস্ক : আন্তর্জাতিক ডেস্ক
  3. atau@janatarjagoron.com : Mohammed Ataullah : Mohammed Ataullah
  4. mosharaf.bbadcc@gmail.com : বিনোদন ডেস্ক : বিনোদন ডেস্ক
  5. jonotarjagoron@gmail.com : Editor :
  6. labony@janatarjagoron.com : ক্যাম্পাস প্রতিনিধি : ক্যাম্পাস প্রতিনিধি
  7. life@janatarjagorn.com : লাইফস্টাইল ডেস্ক : লাইফস্টাইল ডেস্ক
  8. onlinedesk2@janatarjagoron.com : অনলাইন ডেস্ক : অনলাইন ডেস্ক
  9. sohag@janatarjagoron.com : Khan Saiful Sohag : Khan Saiful Sohag
  10. info2@janatarjagoron.com : উপজেলা প্রতিনিধি : উপজেলা প্রতিনিধি
  11. mosharafrobindev@gmail.com : জেলা প্রতিনিধি : জেলা প্রতিনিধি
আসল নয় নকল কসমেটিকসে বাড়ছে স্বাস্থ্যঝুঁকি ভয়াবহভাবে! - Janatar Jagoron
  • E-paper
  • English Version
  • রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ০৮:২৭ অপরাহ্ন

শিরোনাম
জ্বালানি তেলের নতুন দাম কার্যকর ঘোষণা; আজ থেকে শুরু এআই চ্যাটবটে কখনোই যেসব সংবেদনশীল তথ্য শেয়ার করবেন না ঝিনাইদহ মহেশপুরে বজ্রপাতে গৃহবধূ নিহত মেসি ও এএফএ’র বিরুদ্ধে যুক্তরাষ্ট্রে প্রতারণা মামলা ঘিরে হাদি হত্যাকাণ্ডে অস্ত্র ব্যবসায়ী হেলাল তিন দিনের রিমান্ডে এপ্রিল নয় মে মাসেও জ্বালানি তেলে কোনো সংকট থাকবে না অন্তর্বর্তী সরকারের সময় মব সহিংসতায় প্রশ্রয় ছিল : ডা. জাহেদ উর রহমান নতুন শ্রমবাজার খুঁজছে সরকার, মালয়েশিয়াসহ বিভিন্ন দেশে চুক্তির উদ্যোগ বিশ্বকাপের আগে আর্জেন্টিনার ২২ সদস্যের স্কোয়াড প্রায় চূড়ান্ত ঘোষণা আনুষ্ঠানিকভাবে পাঁচ আরব দেশের কাছে ক্ষতিপূরণ দাবি ইরানের

আসল নয় নকল কসমেটিকসে বাড়ছে স্বাস্থ্যঝুঁকি ভয়াবহভাবে!

  • সর্বশেষ আপডেট: বুধবার, ১৪ মে, ২০২৫
  • ১২১ বার পঠিত
কসমেটিকসে বাড়ছে স্বাস্থ্যঝুঁকি

যত সুন্দরই লাগুক, নকল কসমেটিকস ত্বক থেকে কিডনি পর্যন্ত মারাত্মক ক্ষতি করতে পারে!
অনলাইন ডেস্ক

প্রতিদিনের সাজগোজে আমরা মেকআপ, ক্রিম, লিপস্টিক ব্যবহার করি চোখ বুজে। কিন্তু আপনি কি জানেন, এই কসমেটিকসই হতে পারে আপনার লিভার বা কিডনির জন্য বিষ! হ্যাঁ, আজকাল বাজারে এতটাই নিপুণভাবে নকল প্রসাধনী তৈরি হচ্ছে, যা দেখে আসল-নকল বোঝা কঠিন। নামিদামি ব্র্যান্ডের ট্যাগ লাগিয়ে দোকানে বিক্রি হচ্ছে এমন পণ্য, যেগুলো বানানো হয়েছে নিন্মমানের ক্ষতিকর উপাদানে।

চর্মরোগ তো হয়ই, নকল প্রসাধনীর রাসায়নিক সরাসরি রক্তে মিশে গিয়ে ক্ষতি করে লিভার, কিডনি ও হরমোনের ভারসাম্য। এমনকি দেখা দিতে পারে বন্ধ্যত্ব, হার্টের সমস্যা বা হজমে গোলমালও।

ডা. সানজিদা আলম, যিনি একজন চিকিৎসক ও ই-কমার্স ব্যবসায়ী, বলছেন, শুধু বারকোড স্ক্যান করলেই আসল-নকল ধরা পড়ে না। কারণ বারকোড অনলাইনেই পাওয়া যায় এবং নকল পণ্যে বসিয়ে বিক্রি করাও সহজ। বরং প্যাকেজিং, টেক্সচার, পারফরম্যান্স মিলিয়ে দেখা জরুরি। সন্দেহ হলে পণ্যের দাম ওয়েবসাইটে মিলিয়ে দেখুন। ৩০ ডলারের প্রোডাক্ট যদি দোকানে দেড় হাজারে বিক্রি হয়, সেটা সন্দেহজনক।

তিনি আরও জানান, অনলাইনে কেনার সময় অবশ্যই সেলার সম্পর্কে রিভিউ, ট্রাস্ট রেটিং এবং অর্ডার রসিদ চেয়ে নিন। এমনকি কার্গো বা স্যুটকেসে আনা পণ্য হলেও রসিদ থাকা উচিত। ভালো মানের ব্র্যান্ড সবসময় নির্দিষ্ট গাইডলাইন মেনে প্রসাধনী তৈরি করে। সেখানে কোন রাসায়নিক কতটুকু থাকবে তা নির্ধারিত। কিন্তু নকল পণ্যে এসবের ধার ধারে না।

বিশেষ করে ক্রিম, শ্যাম্পু, ফাউন্ডেশন, লিপস্টিক ও আইলাইনারে বেশি নকল হয়ে থাকে। তাই এখনই সচেতন হোন, নিজের শরীর ও সৌন্দর্য দুটোই রক্ষা করুন।

পোস্টটি শেয়ার করুন

এই বিভাগে আরও খবর..