1. akhi@janatarjagoron.com : আখি আক্তার : আখি আক্তার
  2. foreign@janatarjagoron.com : আন্তর্জাতিক ডেস্ক : আন্তর্জাতিক ডেস্ক
  3. atau@janatarjagoron.com : Mohammed Ataullah : Mohammed Ataullah
  4. mosharaf.bbadcc@gmail.com : বিনোদন ডেস্ক : বিনোদন ডেস্ক
  5. jonotarjagoron@gmail.com : Editor :
  6. labony@janatarjagoron.com : ক্যাম্পাস প্রতিনিধি : ক্যাম্পাস প্রতিনিধি
  7. life@janatarjagorn.com : লাইফস্টাইল ডেস্ক : লাইফস্টাইল ডেস্ক
  8. onlinedesk2@janatarjagoron.com : অনলাইন ডেস্ক : অনলাইন ডেস্ক
  9. sohag@janatarjagoron.com : Khan Saiful Sohag : Khan Saiful Sohag
  10. info2@janatarjagoron.com : উপজেলা প্রতিনিধি : উপজেলা প্রতিনিধি
  11. mosharafrobindev@gmail.com : জেলা প্রতিনিধি : জেলা প্রতিনিধি
জবিতে পরিবহন সংকট নিরসনে ছাত্র অধিকার পরিষদের স্মারকলিপি প্রদান - Janatar Jagoron
  • E-paper
  • English Version
  • শুক্রবার, ০১ মে ২০২৬, ১১:২৪ পূর্বাহ্ন

শিরোনাম
মাহিদুল ইসলাম গফুর: তৃণমূলের আস্থা থেকে নগর নেতৃত্বের নবদিগন্ত সরকারি অনুদানে স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র, চিত্রনাট্য জমা দিতে আহ্বান নির্মাতাদের বজ্রপাতের ঝুঁকিপূর্ণ সময় কখন, নিরাপদ থাকতে জরুরি করণীয় জানুন রূপপুরে প্রথম ফুয়েল লোডিং শুরু, বিদ্যুৎ উৎপাদনের পথে বড় অগ্রগতি ইন্দোনেশিয়ায় ট্রেন সংঘর্ষে নিহত ১৪, আহত বহু দেশের সব রুটে বাস ভাড়া বাড়ল, আজ থেকে নতুন মূল্য কার্যকর বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে তরুণীর অনশন, হাতে বিষের বোতল তাপপ্রবাহে পুড়ছে ২১ জেলা, স্বস্তির আভাস নেই শিগগিরই এক সপ্তাহে লোডশেডিং কমানোর ঘোষণা বিদ্যুৎ প্রতিমন্ত্রীর পুলিশ সুপার চার কর্মকর্তার বদলি ও নতুন পদায়নের নির্দেশ

জবিতে পরিবহন সংকট নিরসনে ছাত্র অধিকার পরিষদের স্মারকলিপি প্রদান

  • সর্বশেষ আপডেট: বৃহস্পতিবার, ১৯ জুন, ২০২৫
  • ১০৭ বার পঠিত
জবিতে পরিবহন সংকট

বাস নেই, কষ্ট বাড়ে—ছাত্ররা এবার স্মারকলিপি নিয়ে মাঠে!
জবি প্রতিনিধি

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) পরিবহন সংকট নিরসনের লক্ষ্যে ৩ দফা দাবি জানিয়ে স্মারকলিপি প্রদান করেছে শাখা ছাত্র অধিকার পরিষদ।

বৃহস্পতিবার (১৯ জুন) সংগঠনটির পক্ষ থেকে বিশ্ববিদ্যালয়ের পরিবহন পরিচালকের কাছে একটি লিখিত আবেদনপত্র জমা দেওয়া হয়েছে।

এতে বলা হয়, প্রতিদিন দুপুর ১:৩০ মিনিটে বিশ্ববিদ্যালয় ত্যাগ করা শিক্ষার্থীদের সংখ্যা বিপুল, অথচ এই সময়ে মাত্র দুটি শাটল বাস চলাচল করে। এতে অতিরিক্ত ভিড়ের কারণে শিক্ষার্থীরা ধাক্কাধাক্কি, ঝুঁকিপূর্ণ যাতায়াত ও মানসিক চাপের সম্মুখীন হন।

শুধু দুপুরের সময় নয়, সার্বিকভাবেই জবির পরিবহন ব্যবস্থা শিক্ষার্থীদের চাহিদার তুলনায় একেবারেই অপর্যাপ্ত বলে জানিয়েছে সংগঠনটি। সকাল-বিকেল কিংবা দিনব্যাপী বিভিন্ন সময়ে পর্যাপ্ত বাস না থাকায় শিক্ষার্থীদের বিকল্প এবং ব্যয়বহুল পরিবহন ব্যবহার করতে হচ্ছে, যা অনেকের জন্য আর্থিকভাবে বোঝা হয়ে দাঁড়িয়েছে।

এ ব্যাপারে জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখা ছাত্র অধিকার পরিষদের সভাপতি / সেক্রেটারি বলেন,

আবেদনপত্রে তিনটি প্রধান দাবি উত্থাপন করা হয়েছে—

১. দুপুর ১:৩০ মিনিটে অতিরিক্ত অন্তত দুইটি শাটল বাস সংযোজন।
২. মোট বাস সংখ্যা শিক্ষার্থীর অনুপাতে যথাযথভাবে বাড়ানো।
৩. পরিবহন ব্যবস্থাপনায় দীর্ঘমেয়াদী একটি সমন্বিত পরিকল্পনা প্রণয়ন।

পোস্টটি শেয়ার করুন

এই বিভাগে আরও খবর..