1. akhi@janatarjagoron.com : আখি আক্তার : আখি আক্তার
  2. foreign@janatarjagoron.com : আন্তর্জাতিক ডেস্ক : আন্তর্জাতিক ডেস্ক
  3. atau@janatarjagoron.com : Mohammed Ataullah : Mohammed Ataullah
  4. mosharaf.bbadcc@gmail.com : বিনোদন ডেস্ক : বিনোদন ডেস্ক
  5. jonotarjagoron@gmail.com : Editor :
  6. labony@janatarjagoron.com : ক্যাম্পাস প্রতিনিধি : ক্যাম্পাস প্রতিনিধি
  7. life@janatarjagorn.com : লাইফস্টাইল ডেস্ক : লাইফস্টাইল ডেস্ক
  8. onlinedesk2@janatarjagoron.com : অনলাইন ডেস্ক : অনলাইন ডেস্ক
  9. sohag@janatarjagoron.com : Khan Saiful Sohag : Khan Saiful Sohag
  10. info2@janatarjagoron.com : উপজেলা প্রতিনিধি : উপজেলা প্রতিনিধি
  11. mosharafrobindev@gmail.com : জেলা প্রতিনিধি : জেলা প্রতিনিধি
বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টির নিবন্ধন, প্রতীক ‘ফুলকপি’—নতুন রাজনীতির সূচনা - Janatar Jagoron
শিরোনাম

বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টির নিবন্ধন, প্রতীক ‘ফুলকপি’—নতুন রাজনীতির সূচনা

  • সর্বশেষ আপডেট: সোমবার, ৩ ফেব্রুয়ারী, ২০২৫
  • ২০১ বার পঠিত
বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টির নিবন্ধন, প্রতীক ‘ফুলকপি’—নতুন রাজনীতির সূচনা
this is a collected or created picture for Janatar Jagoron news.

বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টি (বিডিপি) পেল ইসির নিবন্ধন, প্রতীক ‘ফুলকপি’

নির্বাচন কমিশন (ইসি) আনুষ্ঠানিকভাবে নতুন রাজনৈতিক দল বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টি (বিডিপি)-কে নিবন্ধন দিয়েছে। আজ সোমবার, দলটির চেয়ারম্যান আনোয়ারুল ইসলাম নির্বাচন কমিশনের কাছ থেকে নিবন্ধন সনদ গ্রহণ করেন। উচ্চ আদালতের নির্দেশনার পরিপ্রেক্ষিতে গতকাল রোববার দলটিকে নিবন্ধন দিয়ে প্রজ্ঞাপন জারি করে ইসি।

নতুন নিবন্ধিত বিডিপির নির্বাচনী প্রতীক নির্ধারণ করা হয়েছে ‘ফুলকপি’, আর নিবন্ধন নম্বর ৫৪।

সনদ গ্রহণের পর গণমাধ্যমকে দেওয়া এক বক্তব্যে বিডিপির চেয়ারম্যান আনোয়ারুল ইসলাম বলেন, ‘১৯৭১ সালের ৬ ডিসেম্বর, যখন ভারত বাংলাদেশকে স্বাধীনতার স্বীকৃতি দেয়, তখন থেকেই আমাদের স্বাধীনতার প্রকৃত চেতনা হারিয়ে যেতে শুরু করে। …স্বাধীনতার ঘোষণাপত্রে যেসব প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল, গত ৫৪ বছরে তা বাস্তবায়িত হয়নি। পাকিস্তানের বৈষম্যের বিরুদ্ধে যে লড়াই করে আমরা দেশ স্বাধীন করেছিলাম, সেই বৈষম্যের প্রতিচ্ছবি আবারও ২০২৪ সালের জুলাইয়ে দেখা গেছে। নবপ্রজন্ম ও দেশের মানুষকে নতুন করে আন্দোলন করতে হয়েছে, দেশকে যেন আরেকবার স্বাধীন করতে হয়েছে।’

তিনি আরও বলেন, ‘আমাদের দল নতুন বাংলাদেশের চেতনাকে ধারণ করে এগিয়ে যাবে। ১৯৭১ সালের স্বাধীনতার ঘোষণাকে হৃদয়ে লালন করে এবং জুলাই আন্দোলনের মূলনীতি অনুসরণ করে আমরা বাংলাদেশে এক নতুন রাজনৈতিক আবহ গড়ে তুলব।

পোস্টটি শেয়ার করুন

এই বিভাগে আরও খবর..