1. akhi@janatarjagoron.com : আখি আক্তার : আখি আক্তার
  2. foreign@janatarjagoron.com : আন্তর্জাতিক ডেস্ক : আন্তর্জাতিক ডেস্ক
  3. atau@janatarjagoron.com : Mohammed Ataullah : Mohammed Ataullah
  4. mosharaf.bbadcc@gmail.com : বিনোদন ডেস্ক : বিনোদন ডেস্ক
  5. jonotarjagoron@gmail.com : Editor :
  6. labony@janatarjagoron.com : ক্যাম্পাস প্রতিনিধি : ক্যাম্পাস প্রতিনিধি
  7. life@janatarjagorn.com : লাইফস্টাইল ডেস্ক : লাইফস্টাইল ডেস্ক
  8. onlinedesk2@janatarjagoron.com : অনলাইন ডেস্ক : অনলাইন ডেস্ক
  9. sohag@janatarjagoron.com : Khan Saiful Sohag : Khan Saiful Sohag
  10. info2@janatarjagoron.com : উপজেলা প্রতিনিধি : উপজেলা প্রতিনিধি
  11. mosharafrobindev@gmail.com : জেলা প্রতিনিধি : জেলা প্রতিনিধি
যুক্তরাষ্ট্রে ভয়াবহ শীতকালীন ঝড়ে ৫ জনের প্রাণহানি - Janatar Jagoron
  • E-paper
  • English Version
  • সোমবার, ১৯ জানুয়ারী ২০২৬, ০৮:৫৭ পূর্বাহ্ন

শিরোনাম
আপিল শুনানির প্রথম ঘণ্টায় পাঁচ প্রার্থীর মনোনয়ন চূড়ান্তভাবে বাতিল স্কাইডাইভিংয়ে একসঙ্গে ৫৪ পতাকা উড়িয়ে গিনেস রেকর্ড গড়ল বাংলাদেশ তেজতুরী বাজারে মোসাব্বির হত্যা: রহস্য উদঘাটন, চারজন গ্রেপ্তার নির্বাচনে কোনো দলের জন্য বাড়তি সুযোগ নেই: প্রেস সচিব ইসিতে আপিল শুনানির প্রথম দিনে ১৬ প্রার্থিতা বাতিল ব্যালট পেপারের নিরাপত্তা ও গোপনীয়তায় ইসির নতুন পরিপত্র জারি আগামী বাজেট থেকেই অনলাইনে ভ্যাট রিটার্ন দাখিল বাধ্যতামূলক যুক্তরাষ্ট্রের ভিসা বন্ড তালিকায় যুক্ত বাংলাদেশ, বাড়ল ভ্রমণ জটিলতা সুনির্দিষ্ট অভিযোগ পেলে সারজিসের বিরুদ্ধে ব্যবস্থা নেবে দুদক রাজনৈতিক প্রতিহিংসায় শরিফ হাদি হত্যা, চার্জশিট দিল ডিবি

যুক্তরাষ্ট্রে ভয়াবহ শীতকালীন ঝড়ে ৫ জনের প্রাণহানি

  • সর্বশেষ আপডেট: মঙ্গলবার, ৭ জানুয়ারী, ২০২৫
  • ২৭০ বার পঠিত
যুক্তরাষ্ট্রে ভয়াবহ শীতকালীন ঝড়ে
this is a collected or created picture for Janatar Jagoron news.

তীব্র শীতকালীন ঝড়ে যুক্তরাষ্ট্রে অন্তত পাঁচজনের মৃত্যু ঘটেছে। এ শীতকালীন ঝড়ের কারণে দেশের ৩০টি অঙ্গরাজ্যে প্রায় ৬ কোটি মানুষ প্রবল তুষারপাত ও তীব্র ঠান্ডার সম্মুখীন হয়েছেন। বরফে ঢেকে যাওয়া পরিস্থিতির ফলে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়েছে, এবং অনেক স্কুল সাময়িকভাবে বন্ধ ঘোষণা করা হয়েছে।

বিবিসি জানিয়েছে, ভারি তুষারপাতের কারণে যুক্তরাষ্ট্রের সড়কগুলো প্রায় অচল হয়ে পড়েছে, যা স্বাভাবিক চলাচলে মারাত্মক প্রভাব ফেলেছে।

প্রতিকূল আবহাওয়ার পরিপ্রেক্ষিতে কানসাস, কেন্টাকি, আরকানসাস, ওয়েস্ট ভার্জিনিয়া, মিসৌরি এবং নিউ জার্সি অঙ্গরাজ্যে জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছে। এ বৈরী পরিস্থিতিতে ২ হাজারের বেশি ফ্লাইট বাতিল এবং সাড়ে ৬ হাজারের বেশি ফ্লাইট নির্ধারিত সময়ের চেয়ে দেরিতে ছেড়েছে। পূর্ব উপকূলে তুষারপাত চলমান থাকবে বলে পূর্বাভাস দেওয়া হয়েছে, যেখানে সোমবার বিকেলে উল্লেখযোগ্য সংখ্যক মানুষ বিদ্যুৎবিচ্ছিন্ন অবস্থায় দিন কাটিয়েছেন।

ন্যাশনাল ওয়েদার সার্ভিস জানায়, কানসাস এবং উত্তর-পশ্চিম মিসৌরির কিছু অঞ্চল প্রবল তুষারঝড়ের কবলে পড়েছে।

বরফের কারণে সড়কগুলো চলাচলের অযোগ্য হয়ে পড়ায় স্থানীয় বাসিন্দাদের সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করতে পরামর্শ দেওয়া হয়েছে। মঙ্গলবার গ্রেট প্লেইনস অঞ্চল থেকে পূর্ব উপকূল পর্যন্ত তাপমাত্রা গড় মানের চেয়ে ১০ থেকে ২০ ডিগ্রি ফারেনহাইট (৫ থেকে ১১ ডিগ্রি সেলসিয়াস) কম থাকতে পারে বলে সতর্কতা জারি করা হয়েছে।

পোস্টটি শেয়ার করুন

এই বিভাগে আরও খবর..