1. akhi@janatarjagoron.com : আখি আক্তার : আখি আক্তার
  2. foreign@janatarjagoron.com : আন্তর্জাতিক ডেস্ক : আন্তর্জাতিক ডেস্ক
  3. atau@janatarjagoron.com : Mohammed Ataullah : Mohammed Ataullah
  4. mosharaf.bbadcc@gmail.com : বিনোদন ডেস্ক : বিনোদন ডেস্ক
  5. jonotarjagoron@gmail.com : Editor :
  6. labony@janatarjagoron.com : ক্যাম্পাস প্রতিনিধি : ক্যাম্পাস প্রতিনিধি
  7. life@janatarjagorn.com : লাইফস্টাইল ডেস্ক : লাইফস্টাইল ডেস্ক
  8. onlinedesk2@janatarjagoron.com : অনলাইন ডেস্ক : অনলাইন ডেস্ক
  9. sohag@janatarjagoron.com : Khan Saiful Sohag : Khan Saiful Sohag
  10. info2@janatarjagoron.com : উপজেলা প্রতিনিধি : উপজেলা প্রতিনিধি
  11. mosharafrobindev@gmail.com : জেলা প্রতিনিধি : জেলা প্রতিনিধি
বিয়ের এক বছরের মধ্যেই তাহসান-রোজার দাম্পত্যে ভাঙনের সুর - Janatar Jagoron

বিয়ের এক বছরের মধ্যেই তাহসান-রোজার দাম্পত্যে ভাঙনের সুর

  • সর্বশেষ আপডেট: শনিবার, ১০ জানুয়ারী, ২০২৬
  • ২৯১ বার পঠিত
তাহসান

দীর্ঘ সময় একাকী জীবন কাটানোর পর মেকআপ আর্টিস্ট রোজা আহমেদের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হওয়ার ঘোষণা দিয়েছিলেন জনপ্রিয় সংগীতশিল্পী ও অভিনেতা তাহসান খান। নতুন এই দাম্পত্য শুরুতেই ভক্তদের শুভেচ্ছা ও ভালোবাসায় ভাসছিলেন তারা। তবে সময় গড়াতেই সেই সম্পর্কে ফাটল ধরেছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র।

জানা যায়, বিয়ের কিছুদিন না যেতেই তাহসান ও রোজার সম্পর্কের মধ্যে দূরত্ব তৈরি হয়। ধীরে ধীরে সেই দূরত্ব রূপ নেয় টানাপড়েনে। গত কয়েক মাস ধরে তারা আলাদা বাসায় অবস্থান করছেন বলেও জানা গেছে।

বিষয়টি সময় সংবাদকে নিশ্চিত করেছেন তাহসান খান নিজেই। তিনি বলেন, “খবরটি সঠিক। আমরা বেশ কিছুদিন ধরেই আলাদা থাকছি।”
তিনি আরও বলেন, “ব্যক্তিগত বিষয় নিয়ে প্রকাশ্যে কিছু বলতে চাইনি। তবে বিবাহবার্ষিকী ঘিরে বিভ্রান্তিকর কিছু খবর চোখে পড়ায় বিষয়টি পরিষ্কার করা প্রয়োজন মনে করেছি। আমরা বর্তমানে একসঙ্গে থাকছি না।”

উল্লেখ্য, রোজা ইসলাম তাহসানের দ্বিতীয় স্ত্রী। ২০২৫ সালের ৪ জানুয়ারি মাত্র চার মাসের পরিচয়ের পর তাদের বিয়ে হয়। পেশাগত জীবনে রোজা একজন অভিজ্ঞ মেকআপ আর্টিস্ট। বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রে এক দশকের বেশি সময় ধরে তিনি ব্রাইডাল মেকআপের সঙ্গে যুক্ত। নিউইয়র্কে রয়েছে তার নিজস্ব মেকআপ প্রতিষ্ঠান।

এর আগে ২০০৬ সালের ৩ আগস্ট অভিনেত্রী রাফিয়াথ রশিদ মিথিলার সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন তাহসান খান। দীর্ঘ ১১ বছরের দাম্পত্য জীবনের পর ২০১৭ সালে সেই সম্পর্কে বিচ্ছেদ ঘটে।

পোস্টটি শেয়ার করুন

এই বিভাগে আরও খবর..