1. akhi@janatarjagoron.com : আখি আক্তার : আখি আক্তার
  2. foreign@janatarjagoron.com : আন্তর্জাতিক ডেস্ক : আন্তর্জাতিক ডেস্ক
  3. atau@janatarjagoron.com : Mohammed Ataullah : Mohammed Ataullah
  4. mosharaf.bbadcc@gmail.com : বিনোদন ডেস্ক : বিনোদন ডেস্ক
  5. jonotarjagoron@gmail.com : Editor :
  6. labony@janatarjagoron.com : ক্যাম্পাস প্রতিনিধি : ক্যাম্পাস প্রতিনিধি
  7. life@janatarjagorn.com : লাইফস্টাইল ডেস্ক : লাইফস্টাইল ডেস্ক
  8. onlinedesk2@janatarjagoron.com : অনলাইন ডেস্ক : অনলাইন ডেস্ক
  9. sohag@janatarjagoron.com : Khan Saiful Sohag : Khan Saiful Sohag
  10. info2@janatarjagoron.com : উপজেলা প্রতিনিধি : উপজেলা প্রতিনিধি
  11. mosharafrobindev@gmail.com : জেলা প্রতিনিধি : জেলা প্রতিনিধি
আসছে প্রভাসের বিস্ফোরক ঝড় - Janatar Jagoron
শিরোনাম
পশ্চিমবঙ্গের সব মাদ্রাসায় বন্দে মাতরম গাওয়া বাধ্যতামূলক শৈশব অভিজ্ঞতা তুলে প্রিয়ন্তি উর্বীর আবেগঘন ফেসবুক পোস্ট জাস্টিস কার্ড দাবিতে কঠোর বার্তা দিলেন হাসনাত পল্লবীর রামিসা হত্যাকাণ্ডে দ্রুত তদন্ত নির্দেশ আছিয়া ধর্ষণ-হত্যা মামলায় মৃত্যুদণ্ডের এক বছর পরও কার্যকর হয়নি রায় গৃহবধূকে গলাকেটে হত্যা, ঘরে ছিল পাঁচ লাখ টাকা তানজিম সারোয়ার হত্যা মামলায় চারজনের মৃত্যুদণ্ড ঘোষণা গরমে জনপ্রিয় আখের রস কতটা নিরাপদ, জানুন বিস্তারিত কুমিল্লায় পথসভায় তারেক রহমান উপস্থিত চাঁদপুরে উন্নয়ন কর্মসূচি ঘোষণা যুক্তরাষ্ট্র-বাণিজ্য চুক্তি নিয়ে জামায়াতের সঙ্গে আলোচনা হয়নি: জামায়াত আমির

আসছে প্রভাসের বিস্ফোরক ঝড়

  • সর্বশেষ আপডেট: শুক্রবার, ৮ নভেম্বর, ২০২৪
  • ৫৩৫ বার পঠিত
আসছে প্রভাসের বিস্ফোরক ঝড়
this is a collected or created picture for Janatar Jagoron news.

গত বছর প্রভাস অভিনীত সিনেমা ‘সালার’ বড়দিনে মুক্তি পেয়েছিল। মুক্তির আগেই সিনেমাটি ঘিরে দর্শকের মধ্যে ছিল ব্যাপক উত্তেজনা। মুক্তির পর ‘সালার: পার্ট ওয়ান—সিজফায়ার’ বক্স অফিসে ব্যাপক সাড়া ফেলে দেয়, যা প্রত্যাশিতই ছিল। এরপর থেকে সিনেমাটির দ্বিতীয় কিস্তি নিয়ে ভক্তদের মধ্যে শুরু হয় জল্পনা-কল্পনা। অবশেষে নির্মাতারা জানালেন, ‘সালার ২’ মুক্তি পাওয়ার তারিখ। একই সঙ্গে জানানো হয়েছে আরও দুটি নতুন সিনেমার তথ্যও।

মার্কিন চলচ্চিত্রবিষয়ক সংবাদ মাধ্যম ভ্যারাইটি জানিয়েছে, প্রভাস ‘হোম্বালে ফিল্মস’-এর সঙ্গে তিনটি নতুন সিনেমার জন্য চুক্তি করেছেন। এই তালিকার একটি হল ‘সালার ২’। নির্মাতাদের মতে, প্রতীক্ষিত এই সিনেমাটি মুক্তি পাবে ২০২৬ সালে। সিনেমা বিশ্লেষকরা বলছেন, প্রভাসের এই চুক্তি সিনেমা শিল্পের জন্য এক গুরুত্বপূর্ণ পদক্ষেপ।

প্রযোজনা সংস্থা আজ শুক্রবার সামাজিক মাধ্যমে একটি বিবৃতি প্রকাশ করেছে। সেখানে বলা হয়েছে, ‘অভিনেতা প্রভাসের সঙ্গে তিনটি নতুন সিনেমার চুক্তি করতে পেরে আমরা গর্বিত। এগুলো ভারতেই নির্মিত হবে, তবে সেগুলো বিশ্বব্যাপী দর্শকদের মন জয় করবে। আমরা প্রতিশ্রুতি দিচ্ছি, এই ঘোষণা ভালো সিনেমা উপহার দেবে।’ ‘সালার ২’-এর পরিচালনায় থাকবেন আগের মতোই প্রশান্ত নীল।

নির্মাতারা জানিয়েছেন, ‘সালার ২’-এর মধ্য দিয়ে নতুন একটি যাত্রা শুরু করতে চলেছেন তারা। অন্য দুটি সিনেমা মুক্তি পাবে যথাক্রমে ২০২৭ এবং ২০২৮ সালে। তবে সেসব সিনেমা সম্পর্কে কোনো তথ্য এখনো প্রকাশ করেননি নির্মাতারা।

গত কয়েক বছরে পরপর কয়েকটি ব্যর্থ সিনেমার কারণে প্রভাস তার তারকা খ্যাতি প্রায় হারাতে বসেছিলেন। ‘সাহো’, ‘রাধে শ্যাম’, ‘আদিপুরুষ’ বক্স অফিসে সফল হয়নি। কিন্তু ‘সালার’-এর মাধ্যমে তিনি আবার আলোচনায় ফিরে আসেন। চলতি বছরে প্রভাস অভিনীত আরেক সিনেমা ‘কল্কি: ২৮৯৮ এডি’ও বাণিজ্যিকভাবে সফল হয়েছে।

পোস্টটি শেয়ার করুন

এই বিভাগে আরও খবর..