1. akhi@janatarjagoron.com : আখি আক্তার : আখি আক্তার
  2. foreign@janatarjagoron.com : আন্তর্জাতিক ডেস্ক : আন্তর্জাতিক ডেস্ক
  3. atau@janatarjagoron.com : Mohammed Ataullah : Mohammed Ataullah
  4. mosharaf.bbadcc@gmail.com : বিনোদন ডেস্ক : বিনোদন ডেস্ক
  5. jonotarjagoron@gmail.com : Editor :
  6. labony@janatarjagoron.com : ক্যাম্পাস প্রতিনিধি : ক্যাম্পাস প্রতিনিধি
  7. life@janatarjagorn.com : লাইফস্টাইল ডেস্ক : লাইফস্টাইল ডেস্ক
  8. onlinedesk2@janatarjagoron.com : অনলাইন ডেস্ক : অনলাইন ডেস্ক
  9. sohag@janatarjagoron.com : Khan Saiful Sohag : Khan Saiful Sohag
  10. info2@janatarjagoron.com : উপজেলা প্রতিনিধি : উপজেলা প্রতিনিধি
  11. mosharafrobindev@gmail.com : জেলা প্রতিনিধি : জেলা প্রতিনিধি
পশ্চিমবঙ্গে বাংলাদেশি তারকাদের বয়কটের জোরালো দাবি - Janatar Jagoron
  • E-paper
  • English Version
  • সোমবার, ১৯ জানুয়ারী ২০২৬, ০৮:১৫ পূর্বাহ্ন

শিরোনাম
আপিল শুনানির প্রথম ঘণ্টায় পাঁচ প্রার্থীর মনোনয়ন চূড়ান্তভাবে বাতিল স্কাইডাইভিংয়ে একসঙ্গে ৫৪ পতাকা উড়িয়ে গিনেস রেকর্ড গড়ল বাংলাদেশ তেজতুরী বাজারে মোসাব্বির হত্যা: রহস্য উদঘাটন, চারজন গ্রেপ্তার নির্বাচনে কোনো দলের জন্য বাড়তি সুযোগ নেই: প্রেস সচিব ইসিতে আপিল শুনানির প্রথম দিনে ১৬ প্রার্থিতা বাতিল ব্যালট পেপারের নিরাপত্তা ও গোপনীয়তায় ইসির নতুন পরিপত্র জারি আগামী বাজেট থেকেই অনলাইনে ভ্যাট রিটার্ন দাখিল বাধ্যতামূলক যুক্তরাষ্ট্রের ভিসা বন্ড তালিকায় যুক্ত বাংলাদেশ, বাড়ল ভ্রমণ জটিলতা সুনির্দিষ্ট অভিযোগ পেলে সারজিসের বিরুদ্ধে ব্যবস্থা নেবে দুদক রাজনৈতিক প্রতিহিংসায় শরিফ হাদি হত্যা, চার্জশিট দিল ডিবি

পশ্চিমবঙ্গে বাংলাদেশি তারকাদের বয়কটের জোরালো দাবি

  • সর্বশেষ আপডেট: মঙ্গলবার, ১৭ ডিসেম্বর, ২০২৪
  • ২০১ বার পঠিত
বাংলাদেশি তারকাদের বয়কটের জোরালো দাবি
this is a collected or created picture for Janatar Jagoron news.

বাংলাদেশ-ভারতের সম্পর্ক দিন দিন আরও জটিল হয়ে উঠছে। এই পরিস্থিতি প্রতিটি সিদ্ধান্তে স্পষ্টভাবে প্রতিফলিত হচ্ছে। শোবিজ দুনিয়াতেও তার প্রভাব পড়েছে। সম্প্রতি জানা গেছে, পশ্চিমবঙ্গের বিজেপি নেতা শমীক ভট্টাচার্য বাংলাদেশের শিল্পীদের বয়কট করার ডাক দিয়েছেন।

হিন্দুস্থান টাইমসের প্রতিবেদনে বলা হয়েছে, রোববার (১৫ ডিসেম্বর) এক বক্তৃতায় বিজেপি সাংসদ শমীক ভট্টাচার্য মন্তব্য করেন, ‘এখন বাংলাদেশের শিল্পীদের বয়কট করা উচিত। তাদের এদেশে আসা বন্ধ করতে হবে। প্রতিবাদ জানাতে হবে। প্রসেনজিৎ চক্রবর্তী, গৌতম ঘোষ কেন প্রতিবাদ করছেন না? এটা রাজনৈতিক কথা নয়, তবে বাংলাদেশের ঘটনার প্রতিবাদ আমাদের সকলের উচিত।’

বিজেপি নেতার ওই বিবৃতি উদ্ধৃত করে আরও জানানো হয়, ‘কোনো ধর্ম বা উপাসনা পদ্ধতির দৃষ্টিকোণ থেকে আমরা কারও অভিনয়কে আলাদা করতে চাই না। কিন্তু এই মুহূর্তে বাংলাদেশের শিল্পীদের বয়কট করা প্রয়োজন। যারা সেখানে ইসলাম ধর্মের অনুসারী শিল্পী আছেন, তারা বাংলার মাটিতে দাঁড়িয়ে প্রতিবাদ জানাক। হিন্দুদের ওপর নির্যাতনের বিরুদ্ধে কথা বলুক, তারপর তারা শুটিং করুক। ওপার বাংলায় অত্যাচার চলছে, অথচ তারা এখানে সিনেমা করবেন কিন্তু প্রতিবাদ করবেন না, এটা গ্রহণযোগ্য নয়।’

জয়া আহসান কলকাতায় থাকা নিয়ে প্রশ্ন উঠলে শমীক বলেন, ‘তিনি কলকাতায় কেন থাকবেন না? তিনি তো অভিনয় করতে এসেছেন। তবে তিনি প্রতিবাদ করুক। জয়া আহসান তো ওপার বাংলাতেও হিন্দু দর্শকের কাছে জনপ্রিয়। তিনি যদি জয়া ভাদুরি হতেন তাহলে হয়তো প্রশ্ন উঠত। কিন্তু তিনি জয়া আহসান। তাকে প্রতিবাদ জানাতেই হবে।’

এর আগেও ভারতীয় সংবাদমাধ্যমে প্রকাশ হয়েছিল যে, চঞ্চল চৌধুরীকে গৃহবন্দী রাখা হয়েছে। পরে চঞ্চল এ তথ্যকে মিথ্যা বলে দাবি করেন। তবে শমীক ভট্টাচার্য আবারও দাবি করেন, চঞ্চল বাংলাদেশে গৃহবন্দী।

চঞ্চল চৌধুরী প্রসঙ্গ তুলে শমীক বলেন, ‘চঞ্চল চৌধুরী একটি পরিচিত নাম। বর্তমানে তিনি গৃহবন্দী। বাংলাদেশের অন্যান্য অভিনেতা-অভিনেত্রীদের নাম বললে আমি আর তাদের বিরক্ত করতে চাই না। যারা এখানে আশ্রয় নিয়েছেন, তারা ভালো থাকুক এবং সুস্থ থাকুক।’

পোস্টটি শেয়ার করুন

এই বিভাগে আরও খবর..