1. akhi@janatarjagoron.com : আখি আক্তার : আখি আক্তার
  2. foreign@janatarjagoron.com : আন্তর্জাতিক ডেস্ক : আন্তর্জাতিক ডেস্ক
  3. atau@janatarjagoron.com : Mohammed Ataullah : Mohammed Ataullah
  4. mosharaf.bbadcc@gmail.com : বিনোদন ডেস্ক : বিনোদন ডেস্ক
  5. jonotarjagoron@gmail.com : Editor :
  6. labony@janatarjagoron.com : ক্যাম্পাস প্রতিনিধি : ক্যাম্পাস প্রতিনিধি
  7. life@janatarjagorn.com : লাইফস্টাইল ডেস্ক : লাইফস্টাইল ডেস্ক
  8. onlinedesk2@janatarjagoron.com : অনলাইন ডেস্ক : অনলাইন ডেস্ক
  9. sohag@janatarjagoron.com : Khan Saiful Sohag : Khan Saiful Sohag
  10. info2@janatarjagoron.com : উপজেলা প্রতিনিধি : উপজেলা প্রতিনিধি
  11. mosharafrobindev@gmail.com : জেলা প্রতিনিধি : জেলা প্রতিনিধি
ইসির ওএসডি চার কর্মকর্তার নতুন পদায়ন ঘোষণা - Janatar Jagoron
  • E-paper
  • English Version
  • শনিবার, ২৪ জানুয়ারী ২০২৬, ০২:১৮ অপরাহ্ন

শিরোনাম
আজ থেকে শুরু নির্বাচনী প্রচার, দলগুলোর কোথায় কখন কর্মসূচি জুলাই গণঅভ্যুত্থান মামলা: জয় ও পলকের বিচার শুরু হাইকোর্টে খারিজ রিট, কুমিল্লা–৪ আসনে প্রার্থী হতে পারলেন না হাসনাতের প্রতিদ্বন্দ্বী আপিল শুনানির প্রথম ঘণ্টায় পাঁচ প্রার্থীর মনোনয়ন চূড়ান্তভাবে বাতিল স্কাইডাইভিংয়ে একসঙ্গে ৫৪ পতাকা উড়িয়ে গিনেস রেকর্ড গড়ল বাংলাদেশ তেজতুরী বাজারে মোসাব্বির হত্যা: রহস্য উদঘাটন, চারজন গ্রেপ্তার নির্বাচনে কোনো দলের জন্য বাড়তি সুযোগ নেই: প্রেস সচিব ইসিতে আপিল শুনানির প্রথম দিনে ১৬ প্রার্থিতা বাতিল ব্যালট পেপারের নিরাপত্তা ও গোপনীয়তায় ইসির নতুন পরিপত্র জারি আগামী বাজেট থেকেই অনলাইনে ভ্যাট রিটার্ন দাখিল বাধ্যতামূলক

ইসির ওএসডি চার কর্মকর্তার নতুন পদায়ন ঘোষণা

  • সর্বশেষ আপডেট: বুধবার, ৪ ডিসেম্বর, ২০২৪
  • ১০৬ বার পঠিত
পদায়ন
this is a collected or created picture for Janatar Jagoron news.

নির্বাচন কমিশন সচিবালয় বিশেষ ভারপ্রাপ্ত (ওএসডি) চার কর্মকর্তাকে নতুন পদে পদায়ন করেছে। ইসির জনবল ব্যবস্থাপনা শাখার সহকারী সচিব মো. শহীদুর রহমান স্বাক্ষরিত এক দাপ্তরিক আদেশে এই সিদ্ধান্ত কার্যকর করা হয়।

ইসি সূত্রে জানা গেছে, কাজী হাবিবুল আউয়াল নেতৃত্বাধীন নির্বাচন কমিশনের পদত্যাগের পরপরই সদ্য ওএসডি হওয়া সচিব শফিউল আজিম এই চার কর্মকর্তাকে ওএসডি করেন। এর মধ্যে জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের পরিচালক মো. ফরহাদ হোসেন আউয়ালকে ব্যক্তিগত বিদ্বেষের কারণে ওএসডি করা হয়েছিল বলে অভিযোগ ওঠে।

অন্যদিকে, বাকি তিন কর্মকর্তা মো. জাহাঙ্গীর হোসেন, মো. জিল্লুর রহমান এবং মো. রবিউল আলমকে আগের সরকারের নিকট সুবিধাভোগী হিসেবে চিহ্নিত করে এবং ইসি কর্মকর্তাদের একটি গোষ্ঠীর প্ররোচনায় সচিব শফিউল আজিম ওএসডি করেছিলেন বলে জানা যায়।

চার কর্মকর্তার নতুন দায়িত্বগুলো হলো:

১. এনআইডির পরিচালক (উপসচিব) মো. ফরহাদ হোসেনকে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা থেকে আবারও জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের পরিচালক (অপারেশনস) পদে নিয়োগ দেওয়া হয়েছে।

২. মো. জাহাঙ্গীর হোসেনকে সচিবালয়ে উপসচিব হিসেবে পদায়ন করা হয়েছে।

৩. সিনিয়র সহকারী সচিব মো. জিল্লুর রহমান এবং মো. রবিউল আলমকে সচিবালয়ে সিনিয়র সহকারী সচিব হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।

এই সিদ্ধান্তের মাধ্যমে চার কর্মকর্তার পুরনো দায়িত্ব পুনর্বহাল করার উদ্যোগ নেওয়া হলো।

পোস্টটি শেয়ার করুন

এই বিভাগে আরও খবর..