1. akhi@janatarjagoron.com : আখি আক্তার : আখি আক্তার
  2. foreign@janatarjagoron.com : আন্তর্জাতিক ডেস্ক : আন্তর্জাতিক ডেস্ক
  3. atau@janatarjagoron.com : Mohammed Ataullah : Mohammed Ataullah
  4. mosharaf.bbadcc@gmail.com : বিনোদন ডেস্ক : বিনোদন ডেস্ক
  5. jonotarjagoron@gmail.com : Editor :
  6. labony@janatarjagoron.com : ক্যাম্পাস প্রতিনিধি : ক্যাম্পাস প্রতিনিধি
  7. life@janatarjagorn.com : লাইফস্টাইল ডেস্ক : লাইফস্টাইল ডেস্ক
  8. onlinedesk2@janatarjagoron.com : অনলাইন ডেস্ক : অনলাইন ডেস্ক
  9. sohag@janatarjagoron.com : Khan Saiful Sohag : Khan Saiful Sohag
  10. info2@janatarjagoron.com : উপজেলা প্রতিনিধি : উপজেলা প্রতিনিধি
  11. mosharafrobindev@gmail.com : জেলা প্রতিনিধি : জেলা প্রতিনিধি
তাপসী তাবাসসুম ঊর্মির বিরুদ্ধে মামলা: বিতর্কের নতুন অধ্যায় - Janatar Jagoron

তাপসী তাবাসসুম ঊর্মির বিরুদ্ধে মামলা: বিতর্কের নতুন অধ্যায়

  • সর্বশেষ আপডেট: মঙ্গলবার, ৮ অক্টোবর, ২০২৪
  • ১৫৯ বার পঠিত
তাবাসসুম ঊর্মির বিরুদ্ধে মামলা

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত আবু সাঈদসহ অন্যদের প্রতি বিরূপ মন্তব্য করার অভিযোগে সাময়িক বরখাস্ত সহকারী কমিশনার তাপসী তাবাসসুম ঊর্মির বিরুদ্ধে মানহানির মামলা দায়ের করা হয়েছে।

মঙ্গলবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে গণঅধিকার পরিষদের উচ্চতর পরিষদ সদস্য ও গণমাধ্যম সমন্বয়ক আবু হানিফ বাদী হয়ে এই মামলা করেন।

বাদীর আইনজীবী খাদিমুল ইসলাম জানিয়েছেন, বাদী আবু হানিফের জবানবন্দি গ্রহণ করা হয়েছে এবং আদালত দুপুরের পর আদেশের জন্য অপেক্ষা করছে।

মামলার এজাহারে উল্লেখ করা হয়েছে, গত ৫ অক্টোবর আসামি ঊর্মি শহীদ আবু সাঈদের পাশাপাশি সরকারের উচ্চপদস্থ কর্মকর্তাদের নিয়েও ছাত্র-গণআন্দোলনের মাধ্যমে প্রতিষ্ঠিত সরকার ও নোবেল বিজয়ী প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের বিরুদ্ধে অবমাননাকর বক্তব্য ফেসবুকে প্রকাশ করেছেন।

এজাহারে আরো উল্লেখ রয়েছে, সুপ্রিম কোর্টের আপিল বিভাগের রেফারেন্সের ভিত্তিতে সাংবিধানিকভাবে গঠিত সরকারের প্রধান সম্পর্কে বিষোদগার করা হয়েছে এবং সরকার উৎখাতের হুমকি দিয়ে জনমনে ভীতি সৃষ্টির চেষ্টা করা হয়েছে।

উল্লেখ্য, বৈষম্যবিরোধী আন্দোলনের সময় গণহত্যা এবং রংপুরে নিহত আবু সাঈদকে নিয়ে ফেসবুকে পোস্ট দেয়ার পর সোমবার নির্বাহী ম্যাজিস্ট্রেট ঊর্মিকে সাময়িক বরখাস্ত করা হয়।

পোস্টটি শেয়ার করুন

এই বিভাগে আরও খবর..