1. akhi@janatarjagoron.com : আখি আক্তার : আখি আক্তার
  2. foreign@janatarjagoron.com : আন্তর্জাতিক ডেস্ক : আন্তর্জাতিক ডেস্ক
  3. atau@janatarjagoron.com : Mohammed Ataullah : Mohammed Ataullah
  4. mosharaf.bbadcc@gmail.com : বিনোদন ডেস্ক : বিনোদন ডেস্ক
  5. jonotarjagoron@gmail.com : Editor :
  6. labony@janatarjagoron.com : ক্যাম্পাস প্রতিনিধি : ক্যাম্পাস প্রতিনিধি
  7. life@janatarjagorn.com : লাইফস্টাইল ডেস্ক : লাইফস্টাইল ডেস্ক
  8. onlinedesk2@janatarjagoron.com : অনলাইন ডেস্ক : অনলাইন ডেস্ক
  9. sohag@janatarjagoron.com : Khan Saiful Sohag : Khan Saiful Sohag
  10. info2@janatarjagoron.com : উপজেলা প্রতিনিধি : উপজেলা প্রতিনিধি
  11. mosharafrobindev@gmail.com : জেলা প্রতিনিধি : জেলা প্রতিনিধি
ইন্টারন্যাশনাল ইসলামিক স্কুলের নামে প্রতারণার অভিযোগ - Janatar Jagoron
  • E-paper
  • English Version
  • শনিবার, ২৪ জানুয়ারী ২০২৬, ০২:১৬ অপরাহ্ন

শিরোনাম
আজ থেকে শুরু নির্বাচনী প্রচার, দলগুলোর কোথায় কখন কর্মসূচি জুলাই গণঅভ্যুত্থান মামলা: জয় ও পলকের বিচার শুরু হাইকোর্টে খারিজ রিট, কুমিল্লা–৪ আসনে প্রার্থী হতে পারলেন না হাসনাতের প্রতিদ্বন্দ্বী আপিল শুনানির প্রথম ঘণ্টায় পাঁচ প্রার্থীর মনোনয়ন চূড়ান্তভাবে বাতিল স্কাইডাইভিংয়ে একসঙ্গে ৫৪ পতাকা উড়িয়ে গিনেস রেকর্ড গড়ল বাংলাদেশ তেজতুরী বাজারে মোসাব্বির হত্যা: রহস্য উদঘাটন, চারজন গ্রেপ্তার নির্বাচনে কোনো দলের জন্য বাড়তি সুযোগ নেই: প্রেস সচিব ইসিতে আপিল শুনানির প্রথম দিনে ১৬ প্রার্থিতা বাতিল ব্যালট পেপারের নিরাপত্তা ও গোপনীয়তায় ইসির নতুন পরিপত্র জারি আগামী বাজেট থেকেই অনলাইনে ভ্যাট রিটার্ন দাখিল বাধ্যতামূলক

ইন্টারন্যাশনাল ইসলামিক স্কুলের নামে প্রতারণার অভিযোগ

  • সর্বশেষ আপডেট: বুধবার, ২৯ জানুয়ারী, ২০২৫
  • ৩৬৫ বার পঠিত

মিরপুর ১ এ অবস্থিত ইন্টারন্যাশনাল ইসলামিক স্কুলের নামে অর্থ আত্মসাৎ এর অভিযোগ উঠেছে।
মিরপুর মডেল থানায় অভিযোগকারী সিনিয়র সিটিজেন এবং বাংলাদেশের ক্রিকেটকে জনপ্রিয়তার শীর্ষে পৌঁছে দিতে অবদানকারীদের মধ্যে উল্লেখযোগ্য খেলোয়াড় জনাব সাইফুল ইসলাম।

অভিযোগ হতে জানা যায় সাইফুল ইসলামের নিজস্ব ভবন ভাড়া চুক্তিতে নিয়ে ইন্টারন্যাশনাল ইসলামিক স্কুল এন্ড কলেজ নামে একটি প্রতিষ্ঠান ২০১৫ সাল থেকে কার্যক্রম চালিয়ে আসছিল। ২০২২ সালে ২৫ লক্ষ টাকা বাড়ি ভাড়া বাকি রেখে দীর্ঘমেয়াদী তারিখের ব্যাংক চেক ৫টি প্রদান করে তৎকালীন ক্ষমতাসীন আওয়ামী সন্ত্রাসীদের প্রত্যক্ষ সহযোগিতায় ভয়-ভীতি দেখিয়ে প্রাপ্য টাকা না দিয়ে আওয়ামী লীগের হংকং শাখার সভাপতি আশফাকুর রহমান পলাশ ও তার অন্যতম সহযোগী দুলাল মিয়া ও পরিচালনা পর্ষদের সদস্যগণ স্থান পরিবর্তন করে অন্যত্র কার্যক্রম পরিচালনা করে আসছিল।

বর্তমানে ইন্টারন্যাশনাল ইসলামিক স্কুলটি ৫৫/৭ ছাপাখানা মোড় পাইকপাড়া ঠিকানায় পরিচালিত হচ্ছে।
তৎকালীন সময়ের একাউন্টেন্ট নিগার সুলতানা কে বর্তমানে কার্যালয়ে প্রিন্সিপালের আসনে দেখা যায়।
জুলাই অভ্যুত্থানের পর আওয়ামী সন্ত্রাসী স্কুলের চেয়ারম্যান আশফাকুর রহমান পলাশ পালিয়ে গেলেও তার অন্যতম সহযোগী ভাইস চেয়ারম্যান দুলাল মিয়া বর্তমানে কার্যালয়ে নিয়মিত দায়িত্ব পালন করে আসছে।

এমতাবস্থায় প্রাক্তন ক্রিকেটার সাইফুল ইসলাম তার প্রাপ্য বাড়ি ভাড়ার টাকা মূলে প্রাপ্ত ব্যাঙ্ক চেকসমূহ ও চুক্তি নামাসহ বর্তমান কার্যালয়ে গিয়ে দাবি করলে তারা প্রথমে অস্বীকার করে। পরবর্তীতে এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ কে অভিযোগ করায় গত ১৯ জানুয়ারি রবিবার সকলে সামাজিকভাবে বর্তমান প্রিন্সিপাল এবং ভাইস চেয়ারম্যান দুলাল মিয়ার সঙ্গে আলোচনায় বসলে প্রিন্সিপাল নিগার সুলতানার মধ্যস্থতায় ভুক্তভোগীকে আংশিক ভাড়া পরিশোধ করে এবং পরবর্তীতে সংশ্লিষ্ট থানায় সালিশের মাধ্যমে বাকি টাকা পরিশোধ করবে বলে প্রতিশ্রুতি দেয়।

কিন্তু সাইফুল ইসলাম থানায় অভিযোগ করলেও এখন পর্যন্ত সমাধান পাওয়া যায় নি।
সাবেক এই ক্রিকেটার সাইফুল ইসলামের ম্যানেজার জিলানী বলেন, সংশ্লিষ্ট থানায় এই সংক্রান্ত অভিযোগ করলেও প্রতারক চক্র টাকা না দিয়ে বিভিন্ন রকমের হুমকি প্রদান করে আসছে।

মানুষের ধর্মীয় অনুভূতিকে পুঁজি করে কিছু অসাধু শ্রেণী ব্যবসার নামে প্রতারণার আশ্রয় নিচ্ছে বলে মন্তব্য করেন এলাকাবাসী। এছাড়াও সুনামধন্য সাবেক ক্রিকেটার এমন প্রতারণার শিকার হওয়ায় এলাকাবাসী দুঃখ প্রকাশ করেছেন।
ভুক্তভোগীর আবেদন তাকে যেন প্রতারণার ফাঁদ থেকে মুক্ত হতে সহযোগিতা করা হয়।

পোস্টটি শেয়ার করুন

এই বিভাগে আরও খবর..