1. akhi@janatarjagoron.com : আখি আক্তার : আখি আক্তার
  2. foreign@janatarjagoron.com : আন্তর্জাতিক ডেস্ক : আন্তর্জাতিক ডেস্ক
  3. atau@janatarjagoron.com : Mohammed Ataullah : Mohammed Ataullah
  4. mosharaf.bbadcc@gmail.com : বিনোদন ডেস্ক : বিনোদন ডেস্ক
  5. jonotarjagoron@gmail.com : Editor :
  6. labony@janatarjagoron.com : ক্যাম্পাস প্রতিনিধি : ক্যাম্পাস প্রতিনিধি
  7. life@janatarjagorn.com : লাইফস্টাইল ডেস্ক : লাইফস্টাইল ডেস্ক
  8. onlinedesk2@janatarjagoron.com : অনলাইন ডেস্ক : অনলাইন ডেস্ক
  9. sohag@janatarjagoron.com : Khan Saiful Sohag : Khan Saiful Sohag
  10. info2@janatarjagoron.com : উপজেলা প্রতিনিধি : উপজেলা প্রতিনিধি
  11. mosharafrobindev@gmail.com : জেলা প্রতিনিধি : জেলা প্রতিনিধি
রংপুরে অস্ত্রসহ ৪ তরুণ-তরুণী আটক, প্রাইভেটকারও জব্দ! - Janatar Jagoron
শিরোনাম
পশ্চিমবঙ্গের সব মাদ্রাসায় বন্দে মাতরম গাওয়া বাধ্যতামূলক শৈশব অভিজ্ঞতা তুলে প্রিয়ন্তি উর্বীর আবেগঘন ফেসবুক পোস্ট জাস্টিস কার্ড দাবিতে কঠোর বার্তা দিলেন হাসনাত পল্লবীর রামিসা হত্যাকাণ্ডে দ্রুত তদন্ত নির্দেশ আছিয়া ধর্ষণ-হত্যা মামলায় মৃত্যুদণ্ডের এক বছর পরও কার্যকর হয়নি রায় গৃহবধূকে গলাকেটে হত্যা, ঘরে ছিল পাঁচ লাখ টাকা তানজিম সারোয়ার হত্যা মামলায় চারজনের মৃত্যুদণ্ড ঘোষণা গরমে জনপ্রিয় আখের রস কতটা নিরাপদ, জানুন বিস্তারিত কুমিল্লায় পথসভায় তারেক রহমান উপস্থিত চাঁদপুরে উন্নয়ন কর্মসূচি ঘোষণা যুক্তরাষ্ট্র-বাণিজ্য চুক্তি নিয়ে জামায়াতের সঙ্গে আলোচনা হয়নি: জামায়াত আমির

রংপুরে অস্ত্রসহ ৪ তরুণ-তরুণী আটক, প্রাইভেটকারও জব্দ!

  • সর্বশেষ আপডেট: মঙ্গলবার, ৩১ ডিসেম্বর, ২০২৪
  • ১৯৭ বার পঠিত
তরুণ-তরুণী আটক
this is a collected or created picture for Janatar Jagoron news.

রংপুর মহানগরী বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় (বেরোবি) পার্কের মোড় এলাকা থেকে অস্ত্রসহ চার তরুণ-তরুণীকে আটক করেছে পুলিশ। এ সময় একটি প্রাইভেটকারও আটক করা হয়। ঘটনার পর, দুই তরুণীকে পরিবারের কাছ থেকে মুচলেকা নিয়ে ছেড়ে দেওয়া হলেও দুই তরুণকে গ্রেপ্তার করা হয়েছে।

৩১ ডিসেম্বর সোমবার আসামিদের আদালতে পাঠানো হয়েছে।

আটক দুই তরুণী হচ্ছেন- রংপুর নগরীর ধাপ কটকিপাড়ার তাসনিম স্বর্গ এবং লালমনিরহাটের হাতীবান্ধার সাদিয়া সিদ্দিকা স্বর্ণা। গ্রেপ্তার হওয়া তরুণরা হলেন- গাইবান্ধার সুন্দরগঞ্জ এলাকার হারুন-উর রশিদ মেহেদি এবং একই এলাকার কাওসার আহমেদ সোলায়মান আলী।

সূত্রে জানা গেছে, বুধবার রাতে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় সংলগ্ন পার্ক মোড়ে হলুদ রঙের টয়োটা সিএইচআর গাড়িতে বসে অভিযুক্তরা অস্ত্রটি নাড়াচাড়া করছিলেন। পুলিশ খবর পেয়ে এসে অস্ত্র উদ্ধার করে চারজনকে থানায় নিয়ে যায়। অস্ত্রটির আসলত্ব যাচাইয়ের জন্য সিআইডির কাছে পাঠানো হয়েছে। একই সঙ্গে দুই তরুণের বিরুদ্ধে ডাকাতির চেষ্টা, মাদক ব্যবসা এবং জুয়া পরিচালনার অভিযোগ রয়েছে।

মহানগর তাজহাট থানার ওসি শাহ আলম সরদার বলেন, দুই তরুণীকে তাদের পরিবারের মুচলেকায় ছেড়ে দেওয়া হয়েছে, তবে ৫৪ ধারায় দুই তরুণকে আদালতে পাঠানো হয়েছে। উদ্ধার হওয়া অস্ত্রটি সিআইডিতে পাঠানো হয়েছে। অস্ত্রটি যদি আসল হয়, তবে তাদের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা করা হবে।

পোস্টটি শেয়ার করুন

এই বিভাগে আরও খবর..