1. akhi@janatarjagoron.com : আখি আক্তার : আখি আক্তার
  2. foreign@janatarjagoron.com : আন্তর্জাতিক ডেস্ক : আন্তর্জাতিক ডেস্ক
  3. atau@janatarjagoron.com : Mohammed Ataullah : Mohammed Ataullah
  4. mosharaf.bbadcc@gmail.com : বিনোদন ডেস্ক : বিনোদন ডেস্ক
  5. jonotarjagoron@gmail.com : Editor :
  6. labony@janatarjagoron.com : ক্যাম্পাস প্রতিনিধি : ক্যাম্পাস প্রতিনিধি
  7. life@janatarjagorn.com : লাইফস্টাইল ডেস্ক : লাইফস্টাইল ডেস্ক
  8. onlinedesk2@janatarjagoron.com : অনলাইন ডেস্ক : অনলাইন ডেস্ক
  9. sohag@janatarjagoron.com : Khan Saiful Sohag : Khan Saiful Sohag
  10. info2@janatarjagoron.com : উপজেলা প্রতিনিধি : উপজেলা প্রতিনিধি
  11. mosharafrobindev@gmail.com : জেলা প্রতিনিধি : জেলা প্রতিনিধি
গাজীপুরে কারখানায় আগুন: প্রাণ গেল ৩ জনের - Janatar Jagoron
  • E-paper
  • English Version
  • শনিবার, ২৪ জানুয়ারী ২০২৬, ০৩:০৫ অপরাহ্ন

শিরোনাম
আজ থেকে শুরু নির্বাচনী প্রচার, দলগুলোর কোথায় কখন কর্মসূচি জুলাই গণঅভ্যুত্থান মামলা: জয় ও পলকের বিচার শুরু হাইকোর্টে খারিজ রিট, কুমিল্লা–৪ আসনে প্রার্থী হতে পারলেন না হাসনাতের প্রতিদ্বন্দ্বী আপিল শুনানির প্রথম ঘণ্টায় পাঁচ প্রার্থীর মনোনয়ন চূড়ান্তভাবে বাতিল স্কাইডাইভিংয়ে একসঙ্গে ৫৪ পতাকা উড়িয়ে গিনেস রেকর্ড গড়ল বাংলাদেশ তেজতুরী বাজারে মোসাব্বির হত্যা: রহস্য উদঘাটন, চারজন গ্রেপ্তার নির্বাচনে কোনো দলের জন্য বাড়তি সুযোগ নেই: প্রেস সচিব ইসিতে আপিল শুনানির প্রথম দিনে ১৬ প্রার্থিতা বাতিল ব্যালট পেপারের নিরাপত্তা ও গোপনীয়তায় ইসির নতুন পরিপত্র জারি আগামী বাজেট থেকেই অনলাইনে ভ্যাট রিটার্ন দাখিল বাধ্যতামূলক

গাজীপুরে কারখানায় আগুন: প্রাণ গেল ৩ জনের

  • সর্বশেষ আপডেট: সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪
  • ১২৯ বার পঠিত
গাজীপুরে কারখানায় আগুন
this is a collected or created picture for Janatar Jagoron news.

গাজীপুরের শ্রীপুরে বোতাম তৈরির একটি কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহতের সংখ্যা তিনজনে পৌঁছেছে। সোমবার (২৩ ডিসেম্বর) সকালে এ তথ্য নিশ্চিত করেছেন শ্রীপুর থানার ওসি জয়নাল আবেদীন মন্ডল। তিনি জানান, সকালে কারখানা থেকে একজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। শ্রীপুর থানা পুলিশের একটি টিম দ্রুত ঘটনাস্থলে পাঠানো হয়েছে। নিহত তিনজনের মধ্যে একজনের পরিচয় পাওয়া গেছে—তিনি লালমনিরহাট জেলার বাবলু মিয়ার ছেলে মজলুম মিয়া।

রোববার রাতে গাজীপুর ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক মোহাম্মদ মামুন জানিয়েছিলেন, ঘটনাস্থল থেকে রাত পর্যন্ত দুজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। তিনি বলেন, মরদেহ দুটি আগুনে পুড়ে এতটাই বিকৃত হয়েছে যে পরিচয় নিশ্চিত করা সম্ভব হয়নি। ধারণা করা হচ্ছে, প্রাথমিক বিস্ফোরণের সময়ই তাদের মৃত্যু হয়েছে।

স্থানীয়রা জানান, রোববার দুপুরে কারখানার কেমিক্যাল গুদামে আকস্মিক আগুন লেগে যায়। মুহূর্তেই একের পর এক বিস্ফোরণ ঘটতে থাকে। এসময় আতঙ্কিত কর্মীরা ছুটোছুটি শুরু করে। পাশাপাশি আশপাশের বসতবাড়ির লোকজন তাদের ঘরের জিনিসপত্র নিরাপদ স্থানে সরিয়ে নিতে ব্যস্ত হয়ে পড়ে। বিস্ফোরণের শব্দে পুরো এলাকা প্রকম্পিত হয়।

ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক মামুন বলেন, দুপুর ১টা ৪০ মিনিটে শ্রীপুর ফায়ার স্টেশনে আগুন লাগার খবর পৌঁছে। ১টা ৫৬ মিনিটে শ্রীপুর ফায়ার সার্ভিসের দুটি ইউনিট কাজ শুরু করে। পরে পরিস্থিতি গুরুতর হওয়ায় গাজীপুর চৌরাস্তা মডার্ন ফায়ার স্টেশনের তিনটি এবং রাজেন্দ্রপুর মডার্ন ফায়ার স্টেশনের দুটি ইউনিটসহ মোট সাতটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করে। তিনি আরও জানান, কারখানায় প্রচুর কেমিক্যাল ড্রাম ছিল, যা আগুনের তাপে ফুলে গিয়ে একাধিক বিস্ফোরণ ঘটায়।

উল্লেখ্য, রোববার (২২ ডিসেম্বর) দুপুর দেড়টার দিকে শ্রীপুর পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের ভাংনাহাটি গ্রামের এম অ্যান্ড ইউ ট্রিমস লিমিটেড কারখানায় এ অগ্নিকাণ্ড ঘটে।

পোস্টটি শেয়ার করুন

এই বিভাগে আরও খবর..