1. akhi@janatarjagoron.com : আখি আক্তার : আখি আক্তার
  2. foreign@janatarjagoron.com : আন্তর্জাতিক ডেস্ক : আন্তর্জাতিক ডেস্ক
  3. atau@janatarjagoron.com : Mohammed Ataullah : Mohammed Ataullah
  4. mosharaf.bbadcc@gmail.com : বিনোদন ডেস্ক : বিনোদন ডেস্ক
  5. jonotarjagoron@gmail.com : Editor :
  6. labony@janatarjagoron.com : ক্যাম্পাস প্রতিনিধি : ক্যাম্পাস প্রতিনিধি
  7. life@janatarjagorn.com : লাইফস্টাইল ডেস্ক : লাইফস্টাইল ডেস্ক
  8. onlinedesk2@janatarjagoron.com : অনলাইন ডেস্ক : অনলাইন ডেস্ক
  9. sohag@janatarjagoron.com : Khan Saiful Sohag : Khan Saiful Sohag
  10. info2@janatarjagoron.com : উপজেলা প্রতিনিধি : উপজেলা প্রতিনিধি
  11. mosharafrobindev@gmail.com : জেলা প্রতিনিধি : জেলা প্রতিনিধি
দিনাজপুরে শীতের দাপট তীব্রতর - Janatar Jagoron
  • E-paper
  • English Version
  • মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ১২:২৫ অপরাহ্ন

শিরোনাম
জামালপুরে ইউনিয়ন মাল্টি-স্টেকহোল্ডার প্লাটফর্মের পুষ্টি কর্মপরিকল্পনা মূল্যায়ন স্থানীয় সরকার নির্বাচন পাঁচ ধাপে চায় বিএনপি ক্যাডেট এএসআই নিয়োগে ভুয়া পরীক্ষার্থীসহ চারজন গ্রেপ্তার জামালপুর সদর উপজেলা বিএনপির যৌথসভা অনুষ্ঠিত ইরানি সেনাবাহিনীর কঠোর জবাবের অঙ্গীকার, চুক্তিতে নতুন শর্ত সাহাবুদ্দিন চুপ্পুসহ ২০ জনের বিরুদ্ধে ২৫১ কোটি টাকার শেয়ার মামলা বিএনপি নিয়ে জামায়াতের মন্তব্যে মির্জা ফখরুলের প্রতিক্রিয়া সাহাবুদ্দিনকে গ্রেপ্তারের দাবি জানাল এনসিপি রাষ্ট্রপতি অবসর সুবিধা কী পাবেন মো. সাহাবুদ্দিন মশার কয়েল জ্বালাতে বিস্ফোরণে দগ্ধ পোশাকশ্রমিক দম্পতি

দিনাজপুরে শীতের দাপট তীব্রতর

  • সর্বশেষ আপডেট: শনিবার, ১৪ ডিসেম্বর, ২০২৪
  • ২১৮ বার পঠিত
দিনাজপুরে শীতের দাপট তীব্রতর
this is a collected or created picture for Janatar Jagoron news.

উত্তরের জেলা দিনাজপুরে টানা কয়েক দিন ধরে রাতের তাপমাত্রা ধীরে ধীরে কমছে। কয়েক দিন ধরে রাত নামার সঙ্গে সঙ্গে সকাল পর্যন্ত ঘন কুয়াশা পড়ছে। কুয়াশার সাথে বেড়েছে শীতের তীব্রতা।

শনিবার (১৪ ডিসেম্বর) সকাল ৯টায় দিনাজপুর আবহাওয়া অফিস তাপমাত্রা রেকর্ড করেছে ১১ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস। এর আগের দিন শুক্রবার এই জেলায় দেশের সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১১ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস।

সকাল থেকেই এলাকাজুড়ে ঘন কুয়াশায় ঢেকে ছিল পরিবেশ। সেই সঙ্গে হিমেল হাওয়া বইছে। শীত থেকে বাঁচতে কেউ কেউ আগুন জ্বালিয়ে উষ্ণতার সন্ধান করছেন। প্রচণ্ড শীতের কারণে জরুরি প্রয়োজন ছাড়া মানুষ বাড়ি থেকে বের হচ্ছেন না। তবে জীবিকা নির্বাহের তাগিদে অনেকেই শীতের তীব্রতাকে উপেক্ষা করে কাজের জন্য বের হচ্ছেন।

তীব্র শীতের প্রভাব পড়েছে সড়ক ও বাজারগুলোতেও। সকালবেলার ব্যস্ত সড়কগুলো অনেকটাই ফাঁকা হয়ে গেছে। যদিও দিনে সূর্যের দেখা মিলছে, তারপরও অনেকে কাজে যেতে পারছেন না। ঘন কুয়াশার কারণে ভোরে সড়কগুলোতে যানবাহনগুলোকে হেডলাইট জ্বালিয়ে চলাচল করতে হচ্ছে।

দিনাজপুর আবহাওয়া অফিসের ইনচার্জ মো. তোফাজ্জল হোসেন গণমাধ্যমকে জানান, গত দুই দিন সূর্যের দেখা পাওয়া গেলেও তাপমাত্রা উল্লেখযোগ্যভাবে কমেছে। শনিবার সকাল ৯টায় দিনাজপুরের তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১১ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস। এ সময় বাতাসে আর্দ্রতার পরিমাণ ছিল ৮৯ শতাংশ এবং বাতাসের গতি ছিল ঘণ্টায় ২ কিলোমিটার।

পোস্টটি শেয়ার করুন

এই বিভাগে আরও খবর..