1. akhi@janatarjagoron.com : আখি আক্তার : আখি আক্তার
  2. foreign@janatarjagoron.com : আন্তর্জাতিক ডেস্ক : আন্তর্জাতিক ডেস্ক
  3. atau@janatarjagoron.com : Mohammed Ataullah : Mohammed Ataullah
  4. mosharaf.bbadcc@gmail.com : বিনোদন ডেস্ক : বিনোদন ডেস্ক
  5. jonotarjagoron@gmail.com : Editor :
  6. labony@janatarjagoron.com : ক্যাম্পাস প্রতিনিধি : ক্যাম্পাস প্রতিনিধি
  7. life@janatarjagorn.com : লাইফস্টাইল ডেস্ক : লাইফস্টাইল ডেস্ক
  8. onlinedesk2@janatarjagoron.com : অনলাইন ডেস্ক : অনলাইন ডেস্ক
  9. sohag@janatarjagoron.com : Khan Saiful Sohag : Khan Saiful Sohag
  10. info2@janatarjagoron.com : উপজেলা প্রতিনিধি : উপজেলা প্রতিনিধি
  11. mosharafrobindev@gmail.com : জেলা প্রতিনিধি : জেলা প্রতিনিধি
ময়মনসিংহ রেঞ্জের মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত - Janatar Jagoron
  • E-paper
  • English Version
  • শনিবার, ১৭ জানুয়ারী ২০২৬, ০৮:৫৬ পূর্বাহ্ন

শিরোনাম
আপিল শুনানির প্রথম ঘণ্টায় পাঁচ প্রার্থীর মনোনয়ন চূড়ান্তভাবে বাতিল স্কাইডাইভিংয়ে একসঙ্গে ৫৪ পতাকা উড়িয়ে গিনেস রেকর্ড গড়ল বাংলাদেশ তেজতুরী বাজারে মোসাব্বির হত্যা: রহস্য উদঘাটন, চারজন গ্রেপ্তার নির্বাচনে কোনো দলের জন্য বাড়তি সুযোগ নেই: প্রেস সচিব ইসিতে আপিল শুনানির প্রথম দিনে ১৬ প্রার্থিতা বাতিল ব্যালট পেপারের নিরাপত্তা ও গোপনীয়তায় ইসির নতুন পরিপত্র জারি আগামী বাজেট থেকেই অনলাইনে ভ্যাট রিটার্ন দাখিল বাধ্যতামূলক যুক্তরাষ্ট্রের ভিসা বন্ড তালিকায় যুক্ত বাংলাদেশ, বাড়ল ভ্রমণ জটিলতা সুনির্দিষ্ট অভিযোগ পেলে সারজিসের বিরুদ্ধে ব্যবস্থা নেবে দুদক রাজনৈতিক প্রতিহিংসায় শরিফ হাদি হত্যা, চার্জশিট দিল ডিবি

ময়মনসিংহ রেঞ্জের মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত

  • সর্বশেষ আপডেট: বুধবার, ১১ ডিসেম্বর, ২০২৪
  • ১০২ বার পঠিত
ময়মনসিংহ
this is a collected or created picture for Janatar Jagoron news.

জাহিদ হাসান, জেলা প্রতিনিধি জামালপুর

গতকাল মঙ্গলবার (১০ ডিসেম্বর, ২০২৪ খ্রি.) লুইজ ভিলেজ রিসোর্ট, জামালপুরে ময়মনসিংহ রেঞ্জের নভেম্বর/২০২৪ মাসের মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়। উক্ত সভায় সভাপতিত্ব করেন ময়মনসিংহ রেঞ্জের সম্মানিত ডিআইজি, জনাব ড. মোঃ আশরাফুর রহমান।

সভায় ডিআইজি মহোদয় অত্র রেঞ্জের বিভিন্ন ধরনের অপরাধ পর্যালোচনা করেন এবং ইউনিট প্রধানদেরকে অপরাধ প্রশমনের ক্ষেত্রে প্রয়োজনীয় দিক-নির্দেশনা প্রদান করেন। বিশেষ করে নারী ও শিশু নির্যাতন, সম্পত্তি সংক্রান্ত অপরাধ, চোরাচালান, মাদক এর মত অপরাধগুলো সমাজ থেকে দূর করার জন্য চার জেলার এসপি মহোদয়কে বিট পুলিশিং কার্যক্রম, মোবাইল পেট্রোলিং , রাত্রিকালীন চেকপোস্ট বৃদ্ধি করার মাধ্যমে এনফোর্সমেন্ট তরান্বিত করার নির্দেশনা দেন। মামলার তদন্তের গুনগত মান বৃদ্ধি, গ্রেফতারী পরোয়ানা নিষ্পত্তি বৃদ্ধির জন্য নির্দেশ প্রদান করেন। এ সময় তিনি ইউনিট প্রধানদেরকে অপরাধ নিয়ন্ত্রণের ছাত্র-জনতা ও স্থানীয় অংশীজনদের সহোযোগিতা নিয়ে আরও তৎপর হওয়া এবং আসন্ন শহীদ বুদ্ধিজীবী দিবস ও মহান বিজয় দিবস- এ আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।

উক্ত সভায় আরও উপস্থিত ছিলেন রেঞ্জ ডিআইজি’র কার্যালয়, ময়মনসিংহের অতিরিক্ত ডিআইজি (প্রশাসন ও অর্থ), জনাব সৈয়দ আবু সায়েম বিপিএম-সেবা; অতিরিক্ত ডিআইজি (ক্রাইম এ্যান্ড অপস্), জনাব মোঃ শরিফুর রহমান বিপিএম; পুলিশ সুপার, ময়মনসিংহ, জনাব মোঃ আজিজুল ইসলাম (অতি. ডিআইজি পদে পদোন্নতি প্রাপ্ত); পুলিশ সুপার (অপারেশনস্), জনাব মোঃ জহিরুল ইসলাম বিপিএম (অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতি প্রাপ্ত); পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ), জনাব মোহাম্মদ নুরে আলম বিপিএম; পুলিশ সুপার, (ক্রাইম ম্যানেজম্যান্ট), জনাব মোঃ ফয়েজ আহমেদ পিপিএম; পুলিশ সুপার, নেত্রকোণা জনাব মির্জা সায়েম মাহমুদ পিপিএম-সেবা; পুলিশ সুপার, শেরপুর, জনাব মোঃ আমিনুল ইসলাম; পুলিশ সুপার, জামালপুর, জনাব সৈয়দ রফিকুল ইসলাম পিপিএম; অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্), জামালপুর, জনাব মোঃ সোহেল মাহমুদ পিপিএম; রেঞ্জ ডিআইজির কার্যালয় ময়মনসিংহের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম ম্যানেজমেন্ট), জনাব মোরশেদা খাতুন; অতিরিক্ত পুলিশ সুপার (অপারেশনস্), জনাব মোঃ মেজবাহ উদ্দিন; সহকারী পুলিশ সুপার (স্টাফ অফিসার টু ডিআইজি) জনাব এস. এম. আসিফ আল হাসান সহ জামালপুর জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ।

উক্ত সভায় জুম ক্লাউড এ্যাপস্ এর মাধ্যমে ভার্চ্যুয়ালি যুক্ত ছিলেন অতিরিক্ত ডিআইজি (কমান্ড্যান্ট),২- এপিবিএন, মুক্তাগাছা; অতিরিক্ত ডিআইজি, এটিইউ, ময়মনসিংহ ডিভিশন; পুলিশ সুপার, হাইওয়ে পুলিশ, ময়মনসিংহ রিজিওন; পুলিশ সুপার, সিআইডি, ময়মনসিংহ, ময়মনসিংহ রেঞ্জাধীন ইন-সার্ভিস ট্রেনিং সেন্টার এর কমান্ড্যান্টগন সহ রেঞ্জাধীন জেলা সমূহের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্ ডিএসবি); সকল সার্কেল অফিসার, কোর্ট পুলিশ পরিদর্শকগণ।

পোস্টটি শেয়ার করুন

এই বিভাগে আরও খবর..