1. akhi@janatarjagoron.com : আখি আক্তার : আখি আক্তার
  2. foreign@janatarjagoron.com : আন্তর্জাতিক ডেস্ক : আন্তর্জাতিক ডেস্ক
  3. atau@janatarjagoron.com : Mohammed Ataullah : Mohammed Ataullah
  4. mosharaf.bbadcc@gmail.com : বিনোদন ডেস্ক : বিনোদন ডেস্ক
  5. jonotarjagoron@gmail.com : Editor :
  6. labony@janatarjagoron.com : ক্যাম্পাস প্রতিনিধি : ক্যাম্পাস প্রতিনিধি
  7. life@janatarjagorn.com : লাইফস্টাইল ডেস্ক : লাইফস্টাইল ডেস্ক
  8. onlinedesk2@janatarjagoron.com : অনলাইন ডেস্ক : অনলাইন ডেস্ক
  9. sohag@janatarjagoron.com : Khan Saiful Sohag : Khan Saiful Sohag
  10. info2@janatarjagoron.com : উপজেলা প্রতিনিধি : উপজেলা প্রতিনিধি
  11. mosharafrobindev@gmail.com : জেলা প্রতিনিধি : জেলা প্রতিনিধি
ঝিনাইদহ মহেশপুরে বজ্রপাতে গৃহবধূ নিহত - Janatar Jagoron
শিরোনাম
পশ্চিমবঙ্গের সব মাদ্রাসায় বন্দে মাতরম গাওয়া বাধ্যতামূলক শৈশব অভিজ্ঞতা তুলে প্রিয়ন্তি উর্বীর আবেগঘন ফেসবুক পোস্ট জাস্টিস কার্ড দাবিতে কঠোর বার্তা দিলেন হাসনাত পল্লবীর রামিসা হত্যাকাণ্ডে দ্রুত তদন্ত নির্দেশ আছিয়া ধর্ষণ-হত্যা মামলায় মৃত্যুদণ্ডের এক বছর পরও কার্যকর হয়নি রায় গৃহবধূকে গলাকেটে হত্যা, ঘরে ছিল পাঁচ লাখ টাকা তানজিম সারোয়ার হত্যা মামলায় চারজনের মৃত্যুদণ্ড ঘোষণা গরমে জনপ্রিয় আখের রস কতটা নিরাপদ, জানুন বিস্তারিত কুমিল্লায় পথসভায় তারেক রহমান উপস্থিত চাঁদপুরে উন্নয়ন কর্মসূচি ঘোষণা যুক্তরাষ্ট্র-বাণিজ্য চুক্তি নিয়ে জামায়াতের সঙ্গে আলোচনা হয়নি: জামায়াত আমির

ঝিনাইদহ মহেশপুরে বজ্রপাতে গৃহবধূ নিহত

  • সর্বশেষ আপডেট: বৃহস্পতিবার, ১৬ এপ্রিল, ২০২৬
  • ১৫৩ বার পঠিত

ঝিনাইদহের মহেশপুর উপজেলায় বজ্রাঘাতে এক গৃহবধূর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১৬ এপ্রিল) দুপুরে উপজেলার মান্দারবাড়িয়া ইউনিয়নের বাথানগাছি গ্রামে এ মর্মান্তিক ঘটনা ঘটে।

নিহত নারীর নাম রোজিনা খাতুন (৩৫)। তিনি একই উপজেলার বাথানগাছি গ্রামের বাসিন্দা মিজানুর রহমানের স্ত্রী।

স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার দুপুর প্রায় ১টার দিকে নিজ ঘরের ভেতরে রান্নার কাজে ব্যস্ত ছিলেন রোজিনা খাতুন। এ সময় আকস্মিক বজ্রপাত হলে তিনি গুরুতরভাবে আহত হন। পরে পরিবারের সদস্যরা দ্রুত তাকে উদ্ধার করে মহেশপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ বিষয়ে স্থানীয় ইউপি সদস্য হুমায়ুন কবির ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, তিনি বিষয়টি জেনেছেন এবং এ ঘটনায় পুরো এলাকায় শোকের আবহ বিরাজ করছে।

মহেশপুর থানার ওসি মেহেদী হাসান বলেন, ‘এ ঘটনায় কোনো অভিযোগ না থাকায় নিহতের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।’

পোস্টটি শেয়ার করুন

এই বিভাগে আরও খবর..