1. akhi@janatarjagoron.com : আখি আক্তার : আখি আক্তার
  2. foreign@janatarjagoron.com : আন্তর্জাতিক ডেস্ক : আন্তর্জাতিক ডেস্ক
  3. atau@janatarjagoron.com : Mohammed Ataullah : Mohammed Ataullah
  4. mosharaf.bbadcc@gmail.com : বিনোদন ডেস্ক : বিনোদন ডেস্ক
  5. jonotarjagoron@gmail.com : Editor :
  6. labony@janatarjagoron.com : ক্যাম্পাস প্রতিনিধি : ক্যাম্পাস প্রতিনিধি
  7. life@janatarjagorn.com : লাইফস্টাইল ডেস্ক : লাইফস্টাইল ডেস্ক
  8. onlinedesk2@janatarjagoron.com : অনলাইন ডেস্ক : অনলাইন ডেস্ক
  9. sohag@janatarjagoron.com : Khan Saiful Sohag : Khan Saiful Sohag
  10. info2@janatarjagoron.com : উপজেলা প্রতিনিধি : উপজেলা প্রতিনিধি
  11. mosharafrobindev@gmail.com : জেলা প্রতিনিধি : জেলা প্রতিনিধি
সাংবাদিক এস. এম. হায়াত উদ্দিন হত্যার প্রতিবাদে বোয়ালমারীতে মানববন্ধন - Janatar Jagoron
  • E-paper
  • English Version
  • রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ০২:২০ পূর্বাহ্ন

শিরোনাম
জ্বালানি তেলের নতুন দাম কার্যকর ঘোষণা; আজ থেকে শুরু এআই চ্যাটবটে কখনোই যেসব সংবেদনশীল তথ্য শেয়ার করবেন না ঝিনাইদহ মহেশপুরে বজ্রপাতে গৃহবধূ নিহত মেসি ও এএফএ’র বিরুদ্ধে যুক্তরাষ্ট্রে প্রতারণা মামলা ঘিরে হাদি হত্যাকাণ্ডে অস্ত্র ব্যবসায়ী হেলাল তিন দিনের রিমান্ডে এপ্রিল নয় মে মাসেও জ্বালানি তেলে কোনো সংকট থাকবে না অন্তর্বর্তী সরকারের সময় মব সহিংসতায় প্রশ্রয় ছিল : ডা. জাহেদ উর রহমান নতুন শ্রমবাজার খুঁজছে সরকার, মালয়েশিয়াসহ বিভিন্ন দেশে চুক্তির উদ্যোগ বিশ্বকাপের আগে আর্জেন্টিনার ২২ সদস্যের স্কোয়াড প্রায় চূড়ান্ত ঘোষণা আনুষ্ঠানিকভাবে পাঁচ আরব দেশের কাছে ক্ষতিপূরণ দাবি ইরানের

সাংবাদিক এস. এম. হায়াত উদ্দিন হত্যার প্রতিবাদে বোয়ালমারীতে মানববন্ধন

  • সর্বশেষ আপডেট: রবিবার, ৫ অক্টোবর, ২০২৫
  • ১২৭ বার পঠিত
হায়াত উদ্দিন হত্যার প্রতিবাদে বোয়ালমারীতে মানববন্ধন

মোহাম্মাদ ইমরান, বোয়ালমারী উপজেলা প্রতিনিধি

ফরিদপুরের বোয়ালমারীতে সাংবাদিক এস. এম. হায়াত উদ্দিনকে নৃশংসভাবে হত্যার প্রতিবাদে মানববন্ধন ও দ্রুত বিচারের দাবি জানানো হয়েছে। রোববার (৫ অক্টোবর) দুপুর ১২টায় উপজেলা পরিষদ চত্বরে বোয়ালমারী প্রেসক্লাবের উদ্যোগে আয়োজিত এই মানববন্ধনে স্থানীয় সাংবাদিক সমাজ একত্রিত হয়ে দোষীদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

উল্লেখ্য, সম্প্রতি বাগেরহাটের দৈনিক ভোরের চেতনা পত্রিকার স্টাফ রিপোর্টার এস. এম. হায়াত উদ্দিনকে দুর্বৃত্তরা কুপিয়ে হত্যা করে। এ নির্মম হত্যাকাণ্ড সাংবাদিক মহলে তীব্র ক্ষোভ ও শোকের সঞ্চার করেছে।

মানববন্ধনে প্রেসক্লাব সভাপতি ও সাপ্তাহিক বোয়ালমারী বার্তা সম্পাদক অ্যাডভোকেট কোরবান আলী বলেন, “একজন হায়াত উদ্দিনকে হত্যা করে সন্ত্রাসীরা যদি ভাবে সাংবাদিকরা ভয় পাবে, তবে তারা ভীষণ ভুল করছে। আমরা অন্যায়ের কাছে কখনোই নত হইনি, হবোও না। এই হত্যাকাণ্ডের দ্রুত বিচার চাই।”

তিনি আরও বলেন, “সত্য প্রকাশের ক্ষেত্রে সাংবাদিকদের নির্ভীক থাকতে হবে। কলমের শক্তিই সাংবাদিকদের সবচেয়ে বড় অস্ত্র, আর এই শক্তিকে কখনো দুর্বল হতে দেওয়া যাবে না।”

অন্য বক্তারা বলেন, একজন সাংবাদিকের ওপর হামলা মানে গোটা গণমাধ্যমের ওপর হামলা। তারা সাংবাদিকদের ঐক্যবদ্ধ থেকে দায়িত্বশীল সংবাদ পরিবেশনের আহ্বান জানান।

মানববন্ধনে উপস্থিত ছিলেন—প্রেসক্লাবের সহ-সভাপতি ও দৈনিক সমকাল প্রতিনিধি কাজী আমিনুল ইসলাম, সাধারণ সম্পাদক ও দৈনিক দিনকাল প্রতিনিধি মো. আনোয়ার হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক ও বাংলা টিভি রিপোর্টার সুমন খান, প্রচার সম্পাদক ও ঢাকার ডাক প্রতিনিধি এম জামান, অর্থ সম্পাদক ও দৈনিক সকালের সময় প্রতিনিধি জাকির হোসেন, প্রতিদিনের বাংলাদেশ প্রতিনিধি আমীর চারু বাবলু, দেশবার্তা প্রতিনিধি সনৎ চক্রবর্তীসহ বিভিন্ন পত্রিকার সাংবাদিক ও গণমাধ্যমকর্মীরা।

পোস্টটি শেয়ার করুন

এই বিভাগে আরও খবর..