1. akhi@janatarjagoron.com : আখি আক্তার : আখি আক্তার
  2. foreign@janatarjagoron.com : আন্তর্জাতিক ডেস্ক : আন্তর্জাতিক ডেস্ক
  3. atau@janatarjagoron.com : Mohammed Ataullah : Mohammed Ataullah
  4. mosharaf.bbadcc@gmail.com : বিনোদন ডেস্ক : বিনোদন ডেস্ক
  5. jonotarjagoron@gmail.com : Editor :
  6. labony@janatarjagoron.com : ক্যাম্পাস প্রতিনিধি : ক্যাম্পাস প্রতিনিধি
  7. life@janatarjagorn.com : লাইফস্টাইল ডেস্ক : লাইফস্টাইল ডেস্ক
  8. onlinedesk2@janatarjagoron.com : অনলাইন ডেস্ক : অনলাইন ডেস্ক
  9. sohag@janatarjagoron.com : Khan Saiful Sohag : Khan Saiful Sohag
  10. info2@janatarjagoron.com : উপজেলা প্রতিনিধি : উপজেলা প্রতিনিধি
  11. mosharafrobindev@gmail.com : জেলা প্রতিনিধি : জেলা প্রতিনিধি
চাঁদাবাজি আটকাতে পুলিশ সুপারের ওপর হামলা - Janatar Jagoron

চাঁদাবাজি আটকাতে পুলিশ সুপারের ওপর হামলা

  • সর্বশেষ আপডেট: শনিবার, ৪ অক্টোবর, ২০২৫
  • ১৭৫ বার পঠিত
আরশিনগর মোড়ে পুলিশের সঙ্গে সংঘর্ষ ও হামলা

অনলাইন ডেস্ক ,

নরসিংদীতে বিভিন্ন যানবাহনের চালকের কাছ থেকে চাঁদা আদায়ের সময় দুই চাঁদাবাজকে আটক করার পর অতিরিক্ত পুলিশ সুপার আনোয়ার হোসেনের ওপর সন্ত্রাসীদের হামলার ঘটনা ঘটেছে। শনিবার (৪ অক্টোবর) বেলা ১১টার দিকে নরসিংদী পৌর শহরের আরশিনগর মোড়ে এই ঘটনা ঘটে।

পুলিশ সূত্রে জানা গেছে, সকাল ৯টার দিকে আনোয়ার হোসেনের নেতৃত্বে একটি টিম বীরপুর এলাকার পুরানপাড়ায় এক নারীর মরদেহ উদ্ধারের পর ফেরার পথে তারা শহরের আরশিনগর মোড়ে কয়েকজনকে সড়কের মাঝখান থেকে জোরপূর্বক চাঁদা আদায় করতে দেখেন। পুলিশ তাদের হাতেনাতে আটক করলে সন্ত্রাসীদের একটি দল ৩০–৪০ জনের ওপর হামলা চালায়।

হামলার সময় আনোয়ার হোসেন মাটিতে পড়ে আহত হন। হামলাকারীরা দুই চাঁদাবাজকে ছিনিয়ে নিয়ে যায়। স্থানীয় লোকজনের সাহায্যে পুলিশ সুপারকে উদ্ধার করে নরসিংদী সদর হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেয়া হয় এবং উন্নত চিকিৎসার জন্য ঢাকার রাজারবাগ পুলিশ হাসপাতালে রেফার করা হয়।

অতিরিক্ত পুলিশ সুপার আনোয়ার হোসেন বলেন, “হাতেহাতে আটক করার পরই ৩০–৪০ জনের দল আমার ওপর কিল, লাথি ও ঘুষি চালায়। তারা চাঁদাবাজদের ছিনিয়ে নিয়েছে।”

নরসিংদী পৌরসভার সিএনজি-অটোরিকশা স্ট্যান্ডের ইজারাদার মো. আলমগীর দাবি করেন, পুলিশ বাধার কারণে ধাক্কাধাক্কি হয়েছে। তবে পুলিশের ওপর হামলার খবর ভিত্তিহীন।

কয়েক দিন আগে আনোয়ার হোসেন নিজ ফেসবুক অ্যাকাউন্টে সড়কে চাঁদাবাজি বন্ধের জিরো টলারেন্স ঘোষণা করলেও হামলার আশঙ্কা প্রকাশ করেছিলেন।

পোস্টটি শেয়ার করুন

এই বিভাগে আরও খবর..