শনিবার, ২৭ জুন ২০২৬, ০২:৩৭ অপরাহ্ন
অনলাইন ডেস্ক ,
কুমিল্লার চৌদ্দগ্রামে অনন্য এক দৃষ্টান্ত গড়েছে শিশু-কিশোররা। টানা ৪০ দিন জামাতে নামাজ আদায় করে পুরস্কার পেয়েছে ৮ জন।
শুক্রবার (৩ অক্টোবর) কুলাসার মোহাম্মদীয়া দাখিল মাদ্রাসা মাঠে আয়োজিত এক বিশেষ অনুষ্ঠানে তাদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মাওলানা কাজী মহিউদ্দিন এবং সঞ্চালনা করেন আলা উদ্দিন নিশাদ। প্রধান অতিথি ছিলেন বায়ো ফার্মা লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ডা. লকিয়ত উল্লাহ মিলন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজনীতিক সৈয়দ একরামুল হক হারুন, ফুলগাজী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ইনচার্জ ডা. গোলাম কিবরিয়া টিপুসহ আরও অনেকে।
আয়োজকদের তথ্য অনুযায়ী, এলাকার ৮টি মসজিদে ৬ থেকে ১৮ বছর বয়সী মোট ২০০ শিশু-কিশোর অংশ নেয় টানা ৪০ দিন পাঁচ ওয়াক্ত নামাজ জামাতে আদায়ের এই ব্যতিক্রমী প্রতিযোগিতায়। তাদের মধ্যে ৮ জন সম্পূর্ণ ২০০ ওয়াক্ত জামাতে নামাজ আদায় করতে সক্ষম হয়। পুরস্কার হিসেবে প্রত্যেককে একটি করে নতুন বাইসাইকেল দেওয়া হয়।
এ ছাড়া যারা মাত্র এক-দুই ওয়াক্ত নামাজ জামাতে আদায় করতে পারেনি, এমন ১৪০ জন শিশুকেও উৎসাহ দিতে দেওয়া হয় ব্যাগ, খাতা ও কলমসহ শিক্ষা উপকরণ।