1. akhi@janatarjagoron.com : আখি আক্তার : আখি আক্তার
  2. foreign@janatarjagoron.com : আন্তর্জাতিক ডেস্ক : আন্তর্জাতিক ডেস্ক
  3. atau@janatarjagoron.com : Mohammed Ataullah : Mohammed Ataullah
  4. mosharaf.bbadcc@gmail.com : বিনোদন ডেস্ক : বিনোদন ডেস্ক
  5. jonotarjagoron@gmail.com : Editor :
  6. labony@janatarjagoron.com : ক্যাম্পাস প্রতিনিধি : ক্যাম্পাস প্রতিনিধি
  7. life@janatarjagorn.com : লাইফস্টাইল ডেস্ক : লাইফস্টাইল ডেস্ক
  8. onlinedesk2@janatarjagoron.com : অনলাইন ডেস্ক : অনলাইন ডেস্ক
  9. sohag@janatarjagoron.com : Khan Saiful Sohag : Khan Saiful Sohag
  10. info2@janatarjagoron.com : উপজেলা প্রতিনিধি : উপজেলা প্রতিনিধি
  11. mosharafrobindev@gmail.com : জেলা প্রতিনিধি : জেলা প্রতিনিধি
চট্টগ্রামে দুই উপদেষ্টার নিয়োগবিরোধী প্রতিবাদ: মুচলেকায় মুক্ত ছয় যুবক - Janatar Jagoron
  • E-paper
  • English Version
  • শনিবার, ১৭ জানুয়ারী ২০২৬, ১০:৪৮ পূর্বাহ্ন

শিরোনাম
আপিল শুনানির প্রথম ঘণ্টায় পাঁচ প্রার্থীর মনোনয়ন চূড়ান্তভাবে বাতিল স্কাইডাইভিংয়ে একসঙ্গে ৫৪ পতাকা উড়িয়ে গিনেস রেকর্ড গড়ল বাংলাদেশ তেজতুরী বাজারে মোসাব্বির হত্যা: রহস্য উদঘাটন, চারজন গ্রেপ্তার নির্বাচনে কোনো দলের জন্য বাড়তি সুযোগ নেই: প্রেস সচিব ইসিতে আপিল শুনানির প্রথম দিনে ১৬ প্রার্থিতা বাতিল ব্যালট পেপারের নিরাপত্তা ও গোপনীয়তায় ইসির নতুন পরিপত্র জারি আগামী বাজেট থেকেই অনলাইনে ভ্যাট রিটার্ন দাখিল বাধ্যতামূলক যুক্তরাষ্ট্রের ভিসা বন্ড তালিকায় যুক্ত বাংলাদেশ, বাড়ল ভ্রমণ জটিলতা সুনির্দিষ্ট অভিযোগ পেলে সারজিসের বিরুদ্ধে ব্যবস্থা নেবে দুদক রাজনৈতিক প্রতিহিংসায় শরিফ হাদি হত্যা, চার্জশিট দিল ডিবি

চট্টগ্রামে দুই উপদেষ্টার নিয়োগবিরোধী প্রতিবাদ: মুচলেকায় মুক্ত ছয় যুবক

  • সর্বশেষ আপডেট: সোমবার, ১১ নভেম্বর, ২০২৪
  • ১১৬ বার পঠিত
নিয়োগবিরোধী প্রতিবাদ
this is a collected or created picture for Janatar Jagoron news.

ব্যবসায়ী সেখ বশির উদ্দিন ও চলচ্চিত্র নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকীকে অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা নিয়োগ দেওয়ায় প্রতিবাদে সভা করা ছয় যুবককে আটকের পর মুচলেকা দিয়ে ছেড়ে দিয়েছে পুলিশ। আটককৃতরা হলেন শিবলী নোমান, ওসামা, মবিন, রিয়াজুল, জুনায়েদ ও মাশফিক। শিবলী নোমান ‘তাওহিদী ছাত্র জনতা, চট্টগ্রাম’-এর আহ্বায়ক এবং অন্যান্যরা সদস্য।

আজ সোমবার বিকেলে নগরের জামালখান প্রেসক্লাবের সামনে ‘তাওহিদী ছাত্র জনতা’ নামের সংগঠনের ব্যানারে আয়োজিত একটি সভা থেকে তাঁদের আটক করা হয়।

কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফজলুল কাদের চৌধুরী গণমাধ্যমকে জানান, ‘নিষিদ্ধ সংগঠন হিযবুত তাহ্‌রীরের সদস্যরা মানববন্ধন করছেন’—এই ধরনের সংবাদ পাওয়ার পর ঘটনাস্থল থেকে ছয়জনকে আটক করা হয় এবং তাঁদের থানায় নিয়ে আসা হয়। জিজ্ঞাসাবাদের পর এবং তাঁদের মুঠোফোন যাচাই করে দেখা যায়, তাঁরা হেফাজতে ইসলামের কর্মী ও সমর্থক। পরে হেফাজতে ইসলামের নেতাদের সঙ্গে যোগাযোগ করা হলে তারা জানান, এই কর্মসূচি তাদের সিদ্ধান্তের বাইরে ছিল। দুই উপদেষ্টা নিয়োগের বিরুদ্ধে প্রতিবাদ সভা করা হলেও এটি হেফাজতের অনুমোদিত কোনো কর্মসূচি ছিল না।

ওসি আরও বলেন, হেফাজত নেতারা জানান যে, সংগঠনের সিদ্ধান্ত উপেক্ষা করে তারা এই কর্মসূচি পালন করেছে। তাই ভবিষ্যতে যাতে সংগঠনের সিদ্ধান্ত ছাড়া কোনো কর্মসূচি না হয়, সে বিষয়ে ছয় যুবককে সতর্ক করা হয়েছে। তাঁদের মুচলেকা নিয়ে ছেড়ে দেওয়া হয়েছে।

হেফাজতে ইসলামের যুগ্ম মহাসচিব মাওলানা হারুন ইজাহার গণমাধ্যমকে বলেন, ‘দুই উপদেষ্টা নিয়োগের বিরুদ্ধে প্রতিবাদ করা হয়েছে, এটা ভালো; তবে প্রেসক্লাবের সামনে ব্যানার নিয়ে কোনো কর্মসূচি পালন করার অনুমতি ছিল না। এ বিষয়ে ছয় যুবককে ভবিষ্যতে সংগঠনের সিদ্ধান্ত ছাড়া কোনো কর্মসূচি না করার জন্য সতর্ক করা হয়েছে। কোতোয়ালি থানা থেকে বিষয়টি জানানোর পর তাদের জিম্মায় নেওয়া হয়।’

পোস্টটি শেয়ার করুন

এই বিভাগে আরও খবর..