শনিবার, ১৭ জানুয়ারী ২০২৬, ১০:০০ পূর্বাহ্ন
২০২৫ সাল হতে যাচ্ছে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং আওয়ামী লীগের নেতাদের মানবতাবিরোধী অপরাধের বিচার প্রক্রিয়ার বছর, এমন মন্তব্য করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রধান প্রসিকিউটর অ্যাডভোকেট মোহাম্মদ তাজুল ইসলাম।
আজ বুধবার নতুন বছরের শুভেচ্ছা বিনিময়ের পর তিনি এ কথা বলেন।
তাজুল ইসলাম জানিয়ে বলেন, নতুন বছরে আওয়ামী লীগের সরকারের গত ১৬ বছরের অপরাধের বিচার কাজ চলতে থাকবে। প্রধান বিচারপতির অনুমতির পর সংস্কার কাজ শেষে ট্রাইব্যুনালের মূল ভবনে বিচারকার্য শুরু হবে। গত আওয়ামী লীগ সরকারের যত মানবতাবিরোধী অপরাধ ঘটেছে, তার বিচার প্রক্রিয়া এখন এগিয়ে নেওয়া হচ্ছে।
চিফ প্রসিকিউটর আরও বলেন, জুলাই-আগস্টে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের তদন্ত অব্যাহত রয়েছে। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশে ফেরার বিষয়ে রাষ্ট্রীয় সিদ্ধান্ত নেওয়া হয়েছে, তবে ট্রাইব্যুনাল তার বিচার কার্যক্রম চালিয়ে যাবে।
এ সময় প্রসিকিউটর বি এম সুলতান মাহমুদ, আবদুল্লাহ আল নোমান প্রমুখ উপস্থিত ছিলেন।