1. akhi@janatarjagoron.com : আখি আক্তার : আখি আক্তার
  2. foreign@janatarjagoron.com : আন্তর্জাতিক ডেস্ক : আন্তর্জাতিক ডেস্ক
  3. atau@janatarjagoron.com : Mohammed Ataullah : Mohammed Ataullah
  4. mosharaf.bbadcc@gmail.com : বিনোদন ডেস্ক : বিনোদন ডেস্ক
  5. jonotarjagoron@gmail.com : Editor :
  6. labony@janatarjagoron.com : ক্যাম্পাস প্রতিনিধি : ক্যাম্পাস প্রতিনিধি
  7. life@janatarjagorn.com : লাইফস্টাইল ডেস্ক : লাইফস্টাইল ডেস্ক
  8. onlinedesk2@janatarjagoron.com : অনলাইন ডেস্ক : অনলাইন ডেস্ক
  9. sohag@janatarjagoron.com : Khan Saiful Sohag : Khan Saiful Sohag
  10. info2@janatarjagoron.com : উপজেলা প্রতিনিধি : উপজেলা প্রতিনিধি
  11. mosharafrobindev@gmail.com : জেলা প্রতিনিধি : জেলা প্রতিনিধি
আর্জেন্টিনা বনাম ব্রাজিল: ম্যাচের তারিখ ও সময় জেনে নিন - Janatar Jagoron
শিরোনাম

আর্জেন্টিনা বনাম ব্রাজিল: ম্যাচের তারিখ ও সময় জেনে নিন

  • সর্বশেষ আপডেট: মঙ্গলবার, ৮ অক্টোবর, ২০২৪
  • ৬৬২ বার পঠিত
আর্জেন্টিনা বনাম ব্রাজিল

ক্লাব ফুটবল আপাতত বিরতিতে, আর এই ফাঁকে ফুটবল বিশ্ব তাকিয়ে আছে আন্তর্জাতিক ম্যাচগুলোর দিকে। বিশেষ করে দক্ষিণ আমেরিকার বিশ্বকাপ বাছাইপর্ব ও ইউরোপের নেশনস লিগের ম্যাচগুলোর দিকে দৃষ্টি থাকবে বেশি। যেখানে আর্জেন্টিনা, ব্রাজিল, জার্মানি, পর্তুগাল, ফ্রান্স ও ইতালির মতো শক্তিশালী দলগুলো মাঠে নামবে।

এই মুহূর্তে বিশ্ব ফুটবলের বড় দলগুলোর মধ্যে সবচেয়ে চাপের মুখে আছে ব্রাজিল। দীর্ঘ সময় ধরে সাফল্যের আকাল কাটিয়ে উঠতে পারছে না পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা। কাতার বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে বিদায় নেওয়ার পর থেকেই দুর্দশার সূচনা হয় তাদের। পরবর্তী সময়ে বেশ কিছু ম্যাচে হার এবং কোচিং সমস্যায় ভুগতে থাকে দলটি। এরপর দলের দায়িত্ব নেন দরিভাল জুনিয়র, যিনি ব্রাজিলকে ফেরাতে চেষ্টা করছেন।

প্রথম দিকে এই কোচের অধীনে ব্রাজিল কিছুটা সফল হলেও কোপা আমেরিকায় ব্যর্থ হওয়ার পর আবারো চাপের মুখে পড়ে তারা। সর্বশেষ বিশ্বকাপ বাছাইপর্বে প্যারাগুয়ের বিপক্ষে পরাজয়ও হতাশা বাড়িয়েছে। এখন ব্রাজিলের সামনে সুযোগ আসছে পরবর্তী দুই ম্যাচে জয়ে ফেরার। কিন্তু এ ম্যাচগুলোতেও দলের সেরা তারকাদের বেশ কয়েকজনকে পাচ্ছে না তারা। নেইমার, ভিনিসিয়ুস, আলিসন এবং মিলিতাওয়ের অনুপস্থিতিতে ভঙ্গুর দল নিয়ে কতটা ঘুরে দাঁড়াতে পারবে ব্রাজিল, সেটাই এখন দেখার বিষয়।

ব্রাজিলের ম্যাচ

ম্যাচতারিখবাংলাদেশ সময়
চিলি–ব্রাজিল১১ অক্টোবরসকাল ৬টা
ব্রাজিল–পেরু১৬ অক্টোবরসকাল ৬-৪৫ মি,

অন্যদিকে, আর্জেন্টিনা দুর্দান্ত ফর্মে রয়েছে। বিশ্বকাপ বাছাইপর্বে ৮ ম্যাচে ১৮ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে তারা। তবে সর্বশেষ ম্যাচে কলম্বিয়ার বিপক্ষে ২-১ গোলে হারের মুখোমুখি হতে হয় বর্তমান বিশ্ব চ্যাম্পিয়নদের। তবু তাদের জন্য স্বস্তির খবর, লিওনেল মেসি চোট কাটিয়ে দলে ফিরেছেন। মেসির ফেরায় আর্জেন্টিনা বাড়তি আত্মবিশ্বাস পাবে।

আর্জেন্টিনার ম্যাচ

ম্যাচতারিখবাংলাদেশ সময়
ভেনেজুয়েলা–আর্জেন্টিনা১১ অক্টোবররাত ৩টা
আর্জেন্টিনা–বলিভিয়া১৬ অক্টোবরসকাল ৬টা

নেশনস লিগে নিজেদের গ্রুপে জার্মানি তিন ম্যাচ খেলে ২ জয় ও ১ ড্র নিয়ে শীর্ষে অবস্থান করছে। নেদারল্যান্ডসও সমান ৭ পয়েন্ট অর্জন করলেও গোল ব্যবধানে পিছিয়ে রয়েছে জার্মানির থেকে। দীর্ঘ সময়ের ব্যর্থতা পেছনে ফেলে ইউলিয়ান নাগেলসমানের অধীনে পুনরায় গতি খুঁজছে জার্মানি। ইউরোতে সেমিফাইনাল পর্যন্ত গিয়েছিল জার্মানরা, কিন্তু এবার নেশনস লিগে জয়ের ধারাবাহিকতা বজায় রাখতে চায় তারা। আন্তর্জাতিক বিরতিতে বসনিয়া হার্জেগোভিনা ও নেদারল্যান্ডসের বিপক্ষে আরও দুটি ম্যাচ খেলবে তারা।

জার্মানির ম্যাচ

ম্যাচতারিখবাংলাদেশ সময়
বসনিয়া–জার্মানি১১ অক্টোবররাত ১২-৪৫ মি.
জার্মানি–নেদারল্যান্ডস১৪ অক্টোবররাত ১২-৪৫ মি

ফ্রান্সের জন্য সেপ্টেম্বরে আন্তর্জাতিক বিরতিটা ছিল মিশ্র অভিজ্ঞতার। প্যারিসে ইতালির কাছে ৩-১ গোলে পরাজয়ের পর বেলজিয়ামের বিপক্ষে ২-০ গোলের জয় নিয়ে ফিরেছে দিদিয়ের দেশমের দল। ইতালির পরে ফ্রান্সের অবস্থান দুইয়ে, আর ৬ পয়েন্ট নিয়ে ইতালি শীর্ষে। ফ্রান্সের সামনে ইসরায়েল ও বেলজিয়ামের বিপক্ষে ম্যাচ দিয়ে ঘুরে দাঁড়ানোর সুযোগ।

ফ্রান্সের ম্যাচ

ম্যাচতারিখবাংলাদেশ সময়
ইসরায়েল-ফ্রান্স১০ অক্টোবররাত ১২–৪৫ মি.
বেলজিয়াম–ফ্রান্স১৪ অক্টোবররাত ১২–৪৫ মি.

ইউরোর ব্যর্থতা কাটিয়ে ঘুরে দাঁড়াতে চায় ইতালি। ফ্রান্সকে হারিয়ে সাফল্যের ইঙ্গিত দিয়েছে তারা, যদিও ধারাবাহিকতা ধরে রাখা এখনো বড় চ্যালেঞ্জ। এবারের আন্তর্জাতিক বিরতিতে বেলজিয়াম ও ইসরায়েলের বিপক্ষে ম্যাচে সাফল্য পেতে চায় তারা।

ইতালির ম্যাচ

ম্যাচতারিখবাংলাদেশ সময়
ইতালি-বেলজিয়াম১০ অক্টোবররাত ১২–৪৫ মি.
ইতালি-ইসরায়েল১৪ অক্টোবররাত ১২–৪৫ মি.

পর্তুগালের ম্যাচ

ম্যাচতারিখবাংলাদেশ সময়
পোল্যান্ড–পর্তুগাল১২ অক্টোবররাত ১২–৪৫ মি.
স্কটল্যান্ড-পর্তুগাল১৫ অক্টোবররাত ১২–৪৫ মি.

এদিকে, পর্তুগালের জার্সি পরে ক্রিস্টিয়ানো রোনালদোর প্রত্যাবর্তনের কাহিনি এখনো চলছে। নেশনস লিগে আগের দুই ম্যাচে গোল করেছিলেন তিনি এবং আল নাসরের হয়ে আছেন দারুণ ফর্মে। এবার আন্তর্জাতিক বিরতিতেও তাঁর গোল করার ধারাবাহিকতা বজায় থাকবে কি না, সেদিকেই তাকিয়ে থাকবে ভক্তরা। রোনালদো ৯০৫ গোলের মাইলফলকে দাঁড়িয়ে আছেন, আর তাঁর লক্ষ্য হাজার গোলের দিকে আরও এক ধাপ এগোনো।

পোস্টটি শেয়ার করুন

এই বিভাগে আরও খবর..