1. akhi@janatarjagoron.com : আখি আক্তার : আখি আক্তার
  2. foreign@janatarjagoron.com : আন্তর্জাতিক ডেস্ক : আন্তর্জাতিক ডেস্ক
  3. atau@janatarjagoron.com : Mohammed Ataullah : Mohammed Ataullah
  4. mosharaf.bbadcc@gmail.com : বিনোদন ডেস্ক : বিনোদন ডেস্ক
  5. jonotarjagoron@gmail.com : Editor :
  6. labony@janatarjagoron.com : ক্যাম্পাস প্রতিনিধি : ক্যাম্পাস প্রতিনিধি
  7. life@janatarjagorn.com : লাইফস্টাইল ডেস্ক : লাইফস্টাইল ডেস্ক
  8. onlinedesk2@janatarjagoron.com : অনলাইন ডেস্ক : অনলাইন ডেস্ক
  9. sohag@janatarjagoron.com : Khan Saiful Sohag : Khan Saiful Sohag
  10. info2@janatarjagoron.com : উপজেলা প্রতিনিধি : উপজেলা প্রতিনিধি
  11. mosharafrobindev@gmail.com : জেলা প্রতিনিধি : জেলা প্রতিনিধি
দেশে বড় বিদেশি বিনিয়োগ আনছে দেশবন্ধু গ্রুপ - Janatar Jagoron
শিরোনাম

দেশে বড় বিদেশি বিনিয়োগ আনছে দেশবন্ধু গ্রুপ

  • সর্বশেষ আপডেট: বৃহস্পতিবার, ২৬ জুন, ২০২৫
  • ২২০ বার পঠিত
বিদেশি বিনিয়োগ আনছে দেশবন্ধু গ্রুপ

দেশবন্ধু আনলো এফডিআইয়ের ঝড়, বদলে যাবে অর্থনীতির গতিপথ!
অনলাইন ডেস্ক

বাংলাদেশের শিল্প ও আর্থিক খাতে এক যুগান্তকারী পদক্ষেপ নিচ্ছে দেশবন্ধু গ্রুপ। প্রায় ৩৭০ মিলিয়ন মার্কিন ডলার সমপরিমাণ বিদেশি বিনিয়োগ আনছে প্রতিষ্ঠানটি, যা দিয়ে ব্যাংক ঋণ পুনর্গঠন করা হবে। বাংলাদেশি মুদ্রায় এর পরিমাণ ৪ হাজার ৫০০ কোটি টাকার বেশি। এই সরাসরি বৈদেশিক বিনিয়োগ (এফডিআই) দেশের অর্থনীতিতে এক নতুন গতি আনবে।

প্রথম দফার বিনিয়োগ আসছে যুক্তরাষ্ট্রভিত্তিক বিনিয়োগ প্রতিষ্ঠান বেকার টিলি জেএফসি গ্রুপের তত্ত্বাবধানে। তারা ইতিমধ্যে দেশবন্ধু গ্রুপের সঙ্গে এক বিলিয়ন ইউরোর বেশি অর্থায়নের চুক্তি সম্পন্ন করেছে।

বাংলাদেশ ব্যাংকের ওয়ান-টাইম এক্সিট পলিসি (৮ জুলাই ২০২৪, BRPD সার্কুলার ১৩) অনুযায়ী এই অর্থায়নের প্রথম ধাপে দেশবন্ধু গ্রুপের ঋণ পুনর্গঠনের পরিকল্পনা নেওয়া হয়েছে। এই চুক্তিতে সুদ ও জরিমানা বাদ দিয়ে মূলধনের ভিত্তিতে ঋণ পরিশোধ করা হবে।

এই উদ্যোগ দেশবন্ধু গ্রুপের ওপর থাকা উচ্চ সুদের চাপ কমাবে। বেকার টিলি জেএফসি গ্রুপের এক সিনিয়র কর্মকর্তা গণমাধ্যমকে বলেন, “দেশবন্ধুর শক্ত ভিতের ওপর ভর করেই আমরা এই বিনিয়োগ আনছি। এতে আন্তর্জাতিক বিনিয়োগকারীদের আস্থাও বাড়বে।”

১৬ জুন বাংলাদেশ ব্যাংকের গভর্নরের কাছে পাঠানো চিঠিতে প্রতিষ্ঠানটি ৩০ জুন ২০২৫ পর্যন্ত ঋণের প্রকৃত পরিমাণ নির্ধারণের অনুরোধ জানায়। দেশবন্ধুর অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক ও সিএফও এম এ বশির আহমেদ পুরো প্রক্রিয়া তদারকি করবেন। সফল হলে, এটি হবে এফডিআই ও ঋণ পুনর্গঠনের ক্ষেত্রে এক মাইলফলক।

এই বিনিয়োগ এমন সময় আসছে যখন ইউএনসিটিএডির ‘ওয়ার্ল্ড ইনভেস্টমেন্ট রিপোর্ট ২০২৫’ অনুযায়ী, ২০২৪ সালে বাংলাদেশে এফডিআই ১৩ শতাংশ হ্রাস পেয়েছে। এফডিআই কমে ১২৭ কোটি ডলারে দাঁড়িয়েছে, যা অর্থনীতির জন্য উদ্বেগজনক।

বিশ্লেষকরা বলছেন, রাজনৈতিক অস্থিরতা, বৈদেশিক মুদ্রার সংকট এবং বিনিয়োগবান্ধব পরিবেশের ঘাটতির কারণে বিনিয়োগ প্রবাহ কমেছে। তবে দেশবন্ধুর মতো বড় শিল্পগোষ্ঠীর এমন উদ্যোগ দেশের অর্থনীতির জন্য বিশাল আশার আলো।

শীর্ষ ব্যবসায়ী ও অর্থনীতিবিদরা মনে করেন, দেশি-বিদেশি বিনিয়োগ বাড়াতে রাজনৈতিক স্থিতিশীলতা, স্বচ্ছ নীতিকাঠামো ও কর ব্যবস্থায় সংস্কার অপরিহার্য। দেশবন্ধুর পদক্ষেপ অন্য প্রতিষ্ঠানগুলোর জন্য অনুপ্রেরণা হয়ে উঠবে।

ঢাকা চেম্বার ও এফআইসিসিআই-এর শীর্ষ নেতারা বলেন, বিনিয়োগ ফেরাতে এখন শুধু সম্মেলন নয়, বাস্তব সংস্কার দরকার। বিদেশি বিনিয়োগ টানতে সরকার ইতিমধ্যেই কিছু করছাড় দিয়েছে এবং একটি উচ্চপর্যায়ের কমিটিও গঠন করেছে, যার নেতৃত্বে আছেন অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ।

পোস্টটি শেয়ার করুন

এই বিভাগে আরও খবর..