বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০২:৩১ অপরাহ্ন
২০০ কোটির অর্থায়নে খুশির পাশে কমিউনিটি ব্যাংক
অনলাইন ডেস্ক!
সিন্ডিকেশন ফাইন্যান্সিংয়ে পরামর্শদানে চুক্তিবদ্ধ হলো খুশি কম্পোজিট ও কমিউনিটি ব্যাংক
কমিউনিটি ব্যাংক বাংলাদেশ পিএলসির সম্পূর্ণ মালিকানাধীন সহযোগী প্রতিষ্ঠান কমিউনিটি ব্যাংক ইনভেস্টমেন্ট লিমিটেডকে ২০০ কোটি টাকার সিন্ডিকেশন ফাইন্যান্সিং উদ্যোগে করপোরেট উপদেষ্টা হিসেবে মনোনীত করেছে খুশি কম্পোজিট লিমিটেড।
এই অংশীদারিত্বের আনুষ্ঠানিক স্বাক্ষর করেন খুশি কম্পোজিটের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ খুরশিদ আলম। এ সময় উপস্থিত ছিলেন কমিউনিটি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (চলতি দায়িত্বে) কিমিয়া সাআদত।
অনুষ্ঠানে আরও ছিলেন কমিউনিটি ব্যাংকের হেড অব করপোরেট ব্যাংকিং ও হেড অব বিজনেস (ব্রাঞ্চ) ড. মো. আরিফুল ইসলাম, হেড অব এডিসি ও এমডি’স কো-অর্ডিনেশন টিমের প্রধান মো. মামুন উর রহমান, ইনভেস্টমেন্ট লিমিটেডের সিইও শিবলী আমরান এবং হেড অব পোর্টফোলিও রাহাত-উল-আমিন।
কমিউনিটি ব্যাংক জানায়, ভবিষ্যতে প্রতিষ্ঠানগত সহযোগিতা ও কৌশলগত অংশীদারত্বের মাধ্যমে আর্থিক প্রবৃদ্ধি ও উদ্ভাবনী প্রকল্প বাস্তবায়নে ব্যাংকটি প্রতিশ্রুতিবদ্ধ।