1. akhi@janatarjagoron.com : আখি আক্তার : আখি আক্তার
  2. foreign@janatarjagoron.com : আন্তর্জাতিক ডেস্ক : আন্তর্জাতিক ডেস্ক
  3. atau@janatarjagoron.com : Mohammed Ataullah : Mohammed Ataullah
  4. mosharaf.bbadcc@gmail.com : বিনোদন ডেস্ক : বিনোদন ডেস্ক
  5. jonotarjagoron@gmail.com : Editor :
  6. labony@janatarjagoron.com : ক্যাম্পাস প্রতিনিধি : ক্যাম্পাস প্রতিনিধি
  7. life@janatarjagorn.com : লাইফস্টাইল ডেস্ক : লাইফস্টাইল ডেস্ক
  8. onlinedesk2@janatarjagoron.com : অনলাইন ডেস্ক : অনলাইন ডেস্ক
  9. sohag@janatarjagoron.com : Khan Saiful Sohag : Khan Saiful Sohag
  10. info2@janatarjagoron.com : উপজেলা প্রতিনিধি : উপজেলা প্রতিনিধি
  11. mosharafrobindev@gmail.com : জেলা প্রতিনিধি : জেলা প্রতিনিধি
রাষ্ট্রপতি অবসর সুবিধা কী পাবেন মো. সাহাবুদ্দিন - Janatar Jagoron
  • E-paper
  • English Version
  • বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৮:২৯ পূর্বাহ্ন

শিরোনাম
জামালপুরে ইউনিয়ন মাল্টি-স্টেকহোল্ডার প্লাটফর্মের পুষ্টি কর্মপরিকল্পনা মূল্যায়ন স্থানীয় সরকার নির্বাচন পাঁচ ধাপে চায় বিএনপি ক্যাডেট এএসআই নিয়োগে ভুয়া পরীক্ষার্থীসহ চারজন গ্রেপ্তার জামালপুর সদর উপজেলা বিএনপির যৌথসভা অনুষ্ঠিত ইরানি সেনাবাহিনীর কঠোর জবাবের অঙ্গীকার, চুক্তিতে নতুন শর্ত সাহাবুদ্দিন চুপ্পুসহ ২০ জনের বিরুদ্ধে ২৫১ কোটি টাকার শেয়ার মামলা বিএনপি নিয়ে জামায়াতের মন্তব্যে মির্জা ফখরুলের প্রতিক্রিয়া সাহাবুদ্দিনকে গ্রেপ্তারের দাবি জানাল এনসিপি রাষ্ট্রপতি অবসর সুবিধা কী পাবেন মো. সাহাবুদ্দিন মশার কয়েল জ্বালাতে বিস্ফোরণে দগ্ধ পোশাকশ্রমিক দম্পতি

রাষ্ট্রপতি অবসর সুবিধা কী পাবেন মো. সাহাবুদ্দিন

  • সর্বশেষ আপডেট: শনিবার, ২৫ জুলাই, ২০২৬
  • ১৫১ বার পঠিত
রাষ্ট্রপতি অবসর সুবিধা

রাষ্ট্রপতির পদ থেকে আনুষ্ঠানিকভাবে সরে দাঁড়িয়েছেন মো. সাহাবুদ্দিন। তবে দায়িত্ব থেকে অব্যাহতি নেওয়ার পরও বিদ্যমান আইন অনুযায়ী তিনি আজীবন অবসরভাতাসহ রাষ্ট্রের পক্ষ থেকে বিভিন্ন ধরনের সুযোগ-সুবিধা ভোগ করবেন।

শুক্রবার বিকেলে তিনি রাষ্ট্রপতির পদ থেকে পদত্যাগ করেন। পরে জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ সংবাদ সম্মেলনের মাধ্যমে বিষয়টি আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করেন। পদত্যাগপত্রে মো. সাহাবুদ্দিন অসুস্থতার কারণে দায়িত্ব পালন চালিয়ে যেতে অপারগতার কথা উল্লেখ করেছেন।

দি প্রেসিডেন্টস (রেমিউনারেশন অ্যান্ড প্রিভিলেজেস) অ্যাক্ট, ১৯৭৫ (মে ২০১৬ পর্যন্ত সংশোধিত) অনুযায়ী, রাষ্ট্রপতি ছয় মাসের বেশি দায়িত্ব পালন করলে অথবা পূর্ণ মেয়াদ সম্পন্ন করলে তিনি মৃত্যুর আগ পর্যন্ত সর্বশেষ প্রাপ্ত বেতনের ৭৫ শতাংশ হারে মাসিক অবসরভাতা পাওয়ার অধিকারী হবেন।

এ ছাড়া সাবেক রাষ্ট্রপতি হিসেবে তিনি একজন ব্যক্তিগত সহকারী ও একজন অ্যাটেনডেন্টের সেবা পাবেন। দাপ্তরিক ব্যয়ের জন্য সরকার নির্ধারিত বার্ষিক ভাতাও তার ক্ষেত্রে প্রযোজ্য থাকবে।

সরকারি অনুষ্ঠানে অংশগ্রহণের সময় তিনি বিনামূল্যে সরকারি যানবাহন ব্যবহারের সুযোগ পাবেন। একই সঙ্গে তার বাসভবনে একটি সরকারি টেলিফোন সংযোগ থাকবে এবং নির্ধারিত সীমার মধ্যে এর বিল সরকার বহন করবে।

এ ছাড়া একজন মন্ত্রীর সমমানের চিকিৎসাসুবিধা, একটি কূটনৈতিক পাসপোর্ট এবং দেশের অভ্যন্তরে সফরের সময় সরকারি সার্কিট হাউস বা রেস্ট হাউসে বিনা ভাড়ায় থাকার সুযোগও তার জন্য বহাল থাকবে।

তবে কোনো রাষ্ট্রপতি যদি এর আগে সরকারের কোনো পদ থেকে অবসর গ্রহণ করে থাকেন, তাহলে তার ইচ্ছা অনুযায়ী যেকোনো একটি অবসর সুবিধা গ্রহণ করতে পারবেন। তিনি চাইলে রাষ্ট্রপতি হিসেবে অথবা আগের চাকরিজীবী হিসেবে অবসর সুবিধা গ্রহণের সুযোগ পাবেন।

১৯৭৫ সালে প্রণীত রাষ্ট্রপতি অবসর সুবিধা আইনে ২০১৬ সালের সংশোধনীর মাধ্যমে একটি পরিবর্তন আনা হয়। ওই সংশোধনীতে আদালত যদি অসাংবিধানিক পন্থায় বা অবৈধ উপায়ে রাষ্ট্রপতি পদে অধিষ্ঠিত হওয়ার বিষয়টি ঘোষণা করে, তাহলে অবসর সুবিধা প্রযোজ্য হবে না বলে উল্লেখ করা হয়। প্রতিবেদনে বলা হয়েছে, ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকার আদালতে জিয়াউর রহমানের ক্ষমতাগ্রহণকে ‘অবৈধ ঘোষণা’ করার বিষয়টিকে ইস্যু করে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের পরিবারকে রাষ্ট্রপতির অবসর সুবিধা থেকে বঞ্চিত করতে আইনে এই বিধান যুক্ত করে।

পোস্টটি শেয়ার করুন

এই বিভাগে আরও খবর..