1. akhi@janatarjagoron.com : আখি আক্তার : আখি আক্তার
  2. foreign@janatarjagoron.com : আন্তর্জাতিক ডেস্ক : আন্তর্জাতিক ডেস্ক
  3. atau@janatarjagoron.com : Mohammed Ataullah : Mohammed Ataullah
  4. mosharaf.bbadcc@gmail.com : বিনোদন ডেস্ক : বিনোদন ডেস্ক
  5. jonotarjagoron@gmail.com : Editor :
  6. labony@janatarjagoron.com : ক্যাম্পাস প্রতিনিধি : ক্যাম্পাস প্রতিনিধি
  7. life@janatarjagorn.com : লাইফস্টাইল ডেস্ক : লাইফস্টাইল ডেস্ক
  8. onlinedesk2@janatarjagoron.com : অনলাইন ডেস্ক : অনলাইন ডেস্ক
  9. sohag@janatarjagoron.com : Khan Saiful Sohag : Khan Saiful Sohag
  10. info2@janatarjagoron.com : উপজেলা প্রতিনিধি : উপজেলা প্রতিনিধি
  11. mosharafrobindev@gmail.com : জেলা প্রতিনিধি : জেলা প্রতিনিধি
পাচারকৃত অর্থে হবে দরিদ্রদের ফান্ড : গভর্নর - Janatar Jagoron
শিরোনাম

পাচারকৃত অর্থে হবে দরিদ্রদের ফান্ড : গভর্নর

  • সর্বশেষ আপডেট: সোমবার, ১৯ মে, ২০২৫
  • ১৬৯ বার পঠিত
দরিদ্রদের ফান্ড

জব্দ সম্পদে ফিরবে জনগণের অধিকার, উঠছে কল্যাণের আলো!
 অনলাইন ডেস্ক

দেশের ব্যাংক খাত ও দুর্নীতির জাল ছিন্ন করে বিদেশে পাচার হওয়া বিপুল পরিমাণ অর্থের সম্পদ জব্দ করেছে সরকার। এসব সম্পদকে কার্যকরভাবে ব্যবহারের জন্য একটি শক্তিশালী ম্যানেজমেন্ট বোর্ড গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। লক্ষ্য—জনকল্যাণমূলক কাজ এবং ক্ষতিগ্রস্ত ব্যাংকগুলোতে এই অর্থ পুনরায় ফিরিয়ে দেওয়া।

সোমবার (১৯ মে) ফরেন সার্ভিস একাডেমিতে এক বিশেষ সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুর।

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিটের (বিএফআইইউ) প্রধান এ এফ এম শাহীনুল ইসলাম এবং প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।

গভর্নর আহসান এইচ মনসুর বলেন, ব্যাংক খাত থেকে হরিলুট ও দুর্নীতির ফাঁদ পেতে অনেকেই অর্থ পাচার করেছে। জব্দকৃত এসব সম্পদকে আইনি কাঠামোর মধ্যে এনে একটি ম্যানেজমেন্ট ফান্ডে রূপান্তর করা হয়েছে।

তিনি বলেন, যেসব অর্থ সরাসরি ব্যাংক থেকে আত্মসাৎ করা হয়েছে তা নিলামে বিক্রি করে ক্ষতিগ্রস্ত ব্যাংকগুলোকে ফিরিয়ে দেওয়া হবে। আর দুর্নীতির মাধ্যমে উপার্জিত অর্থ জনকল্যাণমূলক প্রকল্পে ব্যয় করা হবে। পুরো প্রক্রিয়াটি স্বচ্ছ ও আইনি কাঠামোর আওতায় থাকবে বলে গণমাধ্যমকে জানান তিনি।

পোস্টটি শেয়ার করুন

এই বিভাগে আরও খবর..