বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০৭:৪১ অপরাহ্ন
শেষ দিনে কর জমা না দিলে বাড়বে ঝামেলা!
অনলাইন ডেস্ক
অর্থবছরের শেষ দিনে রাজস্ব আদায়ের চাপ সামলাতে আজ সন্ধ্যা ৬টা পর্যন্ত খোলা থাকবে দেশের সব বাণিজ্যিক ব্যাংক। সময় বাড়ানোর এমন সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ব্যাংক—জানিয়েছে মুখপাত্র আরিফ হোসাইন খান। তিনি গণমাধ্যমকে বলেন, “সাধারণত ব্যাংকের লেনদেন চলে বিকেল ৪টা পর্যন্ত। কিন্তু আজ ৩০ জুন অর্থবছরের শেষ দিন হওয়ায় করদাতাদের সুবিধার্থে সময় বাড়ানো হয়েছে।”
অর্থ মন্ত্রণালয় সূত্র গণমাধ্যমকে আরও জানায়, সম্প্রতি জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) কর্মকর্তা-কর্মচারীদের আন্দোলনের কারণে অনেক ব্যবসায়ী নির্ধারিত সময়ে রাজস্ব জমা দিতে পারেননি। ফলে সময়মতো কর জমা দিতে না পারলে তাদের অতিরিক্ত জরিমানার মুখে পড়তে হতো। এসব বিবেচনায় আজ ব্যাংকিং সময়সীমা বাড়ানোর জন্য বাংলাদেশ ব্যাংককে পরামর্শ দেওয়া হয়।
এদিকে আগামীকাল ১ জুলাই মঙ্গলবার ‘ব্যাংক হলিডে’ হিসেবে পালন করা হবে। দিনে কোনো ধরনের আর্থিক লেনদেন হবে না। কারণ, বছরের অর্ধবার্ষিক সমাপ্তির হিসাব চূড়ান্ত করতে এই দিন ব্যাংককর্মীরা ব্যস্ত থাকেন। ফলে অন্যান্য বছরের মতো এবারও এই দিনটিতে ব্যাংক ও পুঁজিবাজার উভয়ই বন্ধ থাকবে, যদিও বাংলাদেশ ব্যাংকসহ বাছাইকৃত কিছু শাখা খোলা থাকবে।
বাংলাদেশ ব্যাংকের এক কর্মকর্তা গণমাধ্যমকে জানান, ১ জুলাইকে প্রতিবারের মতো “অর্ধবার্ষিক সমাপনী” হিসেবেই ধরা হয়। এ সময় ব্যাংকগুলো জানুয়ারি থেকে জুন পর্যন্ত ছয় মাসের হিসাব গুছিয়ে ফেলে অর্ধবার্ষিক আর্থিক প্রতিবেদন প্রস্তুত করে। সেই হিসাবকাজ নির্বিঘ্ন করতে এই দিনটিকে লেনদেনমুক্ত রাখা হয়