1. akhi@janatarjagoron.com : আখি আক্তার : আখি আক্তার
  2. foreign@janatarjagoron.com : আন্তর্জাতিক ডেস্ক : আন্তর্জাতিক ডেস্ক
  3. atau@janatarjagoron.com : Mohammed Ataullah : Mohammed Ataullah
  4. mosharaf.bbadcc@gmail.com : বিনোদন ডেস্ক : বিনোদন ডেস্ক
  5. jonotarjagoron@gmail.com : Editor :
  6. labony@janatarjagoron.com : ক্যাম্পাস প্রতিনিধি : ক্যাম্পাস প্রতিনিধি
  7. life@janatarjagorn.com : লাইফস্টাইল ডেস্ক : লাইফস্টাইল ডেস্ক
  8. onlinedesk2@janatarjagoron.com : অনলাইন ডেস্ক : অনলাইন ডেস্ক
  9. sohag@janatarjagoron.com : Khan Saiful Sohag : Khan Saiful Sohag
  10. info2@janatarjagoron.com : উপজেলা প্রতিনিধি : উপজেলা প্রতিনিধি
  11. mosharafrobindev@gmail.com : জেলা প্রতিনিধি : জেলা প্রতিনিধি
শুদ্ধ জীবন ও সুন্দর পৃথিবীর জন্য তাসাউফ তথা আত্মশুদ্ধির অনুরাগী - Janatar Jagoron
শিরোনাম
পশ্চিমবঙ্গের সব মাদ্রাসায় বন্দে মাতরম গাওয়া বাধ্যতামূলক শৈশব অভিজ্ঞতা তুলে প্রিয়ন্তি উর্বীর আবেগঘন ফেসবুক পোস্ট জাস্টিস কার্ড দাবিতে কঠোর বার্তা দিলেন হাসনাত পল্লবীর রামিসা হত্যাকাণ্ডে দ্রুত তদন্ত নির্দেশ আছিয়া ধর্ষণ-হত্যা মামলায় মৃত্যুদণ্ডের এক বছর পরও কার্যকর হয়নি রায় গৃহবধূকে গলাকেটে হত্যা, ঘরে ছিল পাঁচ লাখ টাকা তানজিম সারোয়ার হত্যা মামলায় চারজনের মৃত্যুদণ্ড ঘোষণা গরমে জনপ্রিয় আখের রস কতটা নিরাপদ, জানুন বিস্তারিত কুমিল্লায় পথসভায় তারেক রহমান উপস্থিত চাঁদপুরে উন্নয়ন কর্মসূচি ঘোষণা যুক্তরাষ্ট্র-বাণিজ্য চুক্তি নিয়ে জামায়াতের সঙ্গে আলোচনা হয়নি: জামায়াত আমির

শুদ্ধ জীবন ও সুন্দর পৃথিবীর জন্য তাসাউফ তথা আত্মশুদ্ধির অনুরাগী

  • সর্বশেষ আপডেট: বৃহস্পতিবার, ৬ মার্চ, ২০২৫
  • ২৯০ বার পঠিত
তাসাউফ

মুহঃ জুবাইরুল হক

জীবনের প্রকৃত সৌন্দর্য কেবল বাইরের আভা ও বাহ্যিক সাফল্যের মধ্যে সীমাবদ্ধ নয়, বরং এটি মানুষের অন্তরের গভীরতা ও আত্মশুদ্ধিতে নিহিত। যে ব্যক্তি নিজের আত্মাকে পরিশুদ্ধ করে, তার জীবন হয়ে ওঠে আলোকিত এবং সে পৃথিবীকে আলোয় ভরে তোলে। সত্যিকারের সাফল্য কেবল বাহ্যিক অর্জনে নয়, বরং নিজের আত্মার শুদ্ধতায় নিহিত।

কুরআন ও হাদিসে পরিশুদ্ধ মুমিনকে সর্বোচ্চ মর্যাদায় অভিষিক্ত করা হয়েছে, কারণ এমন মুমিন তাঁর আত্মাকে এমনভাবে পরিশুদ্ধ করে যে, সে আল্লাহর সন্তুষ্টির পথে অবিচল থাকে। আত্মশুদ্ধি বা তাসাওউফের মেহনত তাকে সঠিক পথে পরিচালিত করে, তার মন ও হৃদয়কে শুদ্ধ করে এবং তাকে এমন এক শক্তিশালী অবস্থানে পৌঁছে দেয়, যেখানে তার কাজ এবং চিন্তা সব কিছুই আল্লাহর রাহে নিবেদিত। যেমন আল্লাহ বলেন
لَقَدۡ مَنَّ اللّٰهُ عَلَی الۡمُؤۡمِنِیۡنَ اِذۡ بَعَثَ فِیۡهِمۡ رَسُوۡلًا مِّنۡ اَنۡفُسِهِمۡ یَتۡلُوۡا عَلَیۡهِمۡ اٰیٰتِهٖ وَ یُزَكِّیۡهِمۡ وَ یُعَلِّمُهُمُ الۡكِتٰبَ وَ الۡحِكۡمَۃَ ۚ وَ اِنۡ كَانُوۡا مِنۡ قَبۡلُ لَفِیۡ ضَلٰلٍ مُّبِیۡنٍ
অবশ্যই আল্লাহ মুমিনদের উপর অনুগ্রহ করেছেন, যখন তিনি তাদের মধ্য থেকে তাদের প্রতি একজন রাসূল পাঠিয়েছেন, যে তাদের কাছে তাঁর আয়াতসমূহ তিলাওয়াত করে এবং তাদেরকে পরিশুদ্ধ করে আর তাদেরকে কিতাব ও হিকমাত শিক্ষা দেয়। যদিও তারা ইতঃপূর্বে স্পষ্ট ভ্রান্তিতে ছিল। সূরা আলে ইমরানঃ ১৬৪

আত্মশুদ্ধি কেবল একটি আধ্যাত্মিক সাধনা নয়, এটি আমাদের জীবনকে একটি আলোকিত দৃষ্টিভঙ্গিতে দেখতে শেখায়। যেই ব্যক্তি নিজের দোষ-ত্রুটি ও সীমাবদ্ধতাগুলোর মুখোমুখি হয়ে তা সংশোধন করার চেষ্টা করে, সে প্রকৃত সফলতা অর্জন করে। সৎ, ধার্মিক, ন্যায়পরায়ণ মানুষের পরিশুদ্ধ জীবনই প্রকৃত সৌন্দর্য এবং তারই মাধ্যমে পৃথিবী একটি সুন্দর স্থান হয়ে ওঠে।

এভাবে, আত্মশুদ্ধি কেবল মানুষের ব্যক্তিগত জীবনে নয়, বরং পুরো সমাজে শান্তি ও সুখ প্রতিষ্ঠা করে। কারণ যখন একজন ব্যক্তি তার অন্তরে শুদ্ধতা অর্জন করে, তখন তার সব কর্মকাণ্ডের মধ্যে সেই শুদ্ধতা প্রতিফলিত হয় এবং তার মাধ্যমে অন্যরা প্রভাবিত হয়। আত্মশুদ্ধির মাধ্যমে মানুষ যখন সত্য, ন্যায়, সততা ও মহৎ চরিত্রে মজ্জিত হয়, তখন পৃথিবীও একটি শুদ্ধ, সুন্দর ও শান্তিপূর্ণ স্থান হয়ে ওঠে।

এই পথ হল এক দীর্ঘ যাত্রা, যা কেবল একমাত্র তাসাওউফের মাধ্যমে সম্ভব। এটি এমন এক যাত্রা, যেখানে মানুষ তার অন্তরের অন্ধকার দূর করে আলোর দিকে এগিয়ে যায়, এবং একসময় সে পৃথিবীতে শান্তি ও সুখ বয়ে আনে।

পোস্টটি শেয়ার করুন

এই বিভাগে আরও খবর..